তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘অতএব তোমরা বসে থাকো তাদের সাথে, যারা পেছনে পড়ে থেকেছে” অর্থাৎ পড়ে থাকো তাদের সাথে, যারা তোমাদের মতো পেছনে পড়ে থেকেছে এবং যুদ্ধের জন্যে রওয়ানা না হয়ে ঘরে বসে থেকেছে। এটাই হচ্ছে সেই পথ, যা আল্লাহ রব্বুল আলামীন তার সম্মানিত নবীর জন্যে চিহ্নিত করে দিয়েছেন এবং এটাই হচ্ছে চিরদিন এ আহ্বানের পদ্ধতি এবং ওরাই ছিলো তার ঈপন্সিত জনগণ । সুতরাং সর্বকালের সকল স্থানের মানুষকে নিশ্চিতভাবে এপথ জেনে নিতে হবে। নোনাক্ৰেকদেক জ্ঞানাযা না পড়াক্স নির্দেশ আল্লাহ তায়ালা তার রসূলকে ওইসব পেছনে পড়ে থাকা লোকদের সম্পর্কে নির্দেশ দিয়েছেন যেন তাদের প্রতি কোনো ভ্রক্ষেপ না করা হয়, যেহেতু তারা কঠিন দুঃসময়ে রসূলের ডাকে সাড়া দেয়নি । আল্লাহ তায়ালা চান না যে, ওইসব মানুষ পুনরায় এসে সত্যনিষ্ঠ মুসলিম বাহিনীর যুদ্ধ পরিকল্পনার মধ্যে মাথা ঘামানোর সুযোগ পাক । মোজাহেদদের সাথে মিলিত হওয়ার সম্মান তারা লাভ করুক আল্লাহ রব্বুল আলামীন তাও চান না। তাই এরশাদ হচ্ছে, ‘ওদের মধ্যে কেউ মারা গেলে কখনও তাদের জানাযা পড়বে না, তাদের কবরের পাশে দাড়িয়ে তাদের জন্যে দোয়াও করবে না। কারণ ওরা আল্লাহ ও তীর রসূলের সাথে না-ফরমানী করেছে আর ওরা ফাসেক (মহা-অপরাধী) থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছে৷’ এ আয়াতে যে বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে, সে সম্পর্কে মোফাসসেররা কিছু ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু আয়াতের হুকুম ওই বিশেষ কিছু ঘটনার জন্যেই যে নির্দিষ্ট, তা নয়, বরং এর হুকুম অনুরূপ সকল ঘটনার ওপর সমানভাবে প্রযোজ্য । মযবুত আকীদা নিয়ে যারা আন্মাহর পথে জেহাদে শরীক হয়, তাদের দলীয় সংগঠনের নীতিমালা এ আয়াত দ্বারা নিরূপিত হয়ে গেছে। যারা দুঃসময়ে ও কঠিন সংগ্রামে যোগ দান করতে পিছপা হবে এবং যারা জীবনের আরাম আয়েশকে আল্লাহর পথে জেহাদ করার ওপর প্রাধান্য দেবে, তাদের কোনো প্রকার সন্মান না দেয়া এবং কোনো সম্মানজনক কাজে অংশ গ্রহণ করার সুযোগ না দেয়ার জন্যে এ আয়াতটি নির্দেশ দিচ্ছে। এমনকি এ আয়াতটি আরো জানাচ্ছে যেন তাদের সাথে কোনো প্রকার মেলামেশাও না করা হয়। মুসলমানদের দলে যোগদান করার জন্যে যোগ্যতার যে মাপকাঠি নির্ধারিত হয়েছে তা হচ্ছে বিপদে অবিচল থাকা ও মানসিক বলকে অটুট রেখে পূর্ণ সংকল্পের সাথে কঠিন সংগ্রামে লেগে থাকা । কোনো পর্যায়ে ঢিলেমি না করাও কোনো অবস্থাতেই নমনীয় না হয়ে যাওয়া । এখানে আল্লাহর কালামই ওই মোনাফেকদের প্রতি নিষেধাজ্ঞার কারণ জানাতে গিয়ে বলছে, ‘ওরা কুফরী করেছে আল্লাহ ও তার রসূলের সাথে এবং কাফের থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছে ।' অর্থাৎ ওদের জানাযা না পড়া ও তাদের কবরের পাশে দাড়িয়ে দোয়া করার প্রতি নিষেধাজ্ঞার কারণ এটাই যে, জেহাদের ডাক পাওয়া সত্তেও সাড়া না দিয়ে এবং দুনিয়ার লোভ লালসা চরিতার্থ করার ও ভোগ-বিলাসে মেতে থাকার জন্যে পেছনে পড়ে থাকার মাধ্যমে ওরা আল্লাহর হুকুম শুধু অমান্যই করেনি, বরং অবজ্ঞা করার মাধ্যমে কুফরীও করেছে। সুতরাং মুসলিম জামায়াতকে ওদের সম্পর্কে সতর্ক হতে হবে এবং জেহাদ থেকে পিছিয়ে থাকা এসব মানুষকে কোনো প্রকার সন্মান দেয়া যাবে না। তাদের কোনো মূল্যই যেন ইসলামী সমাজে না থাকে তার ব্যবস্থা করতে হবে। এ নির্দেশের মাধ্যমে এ কথাও চূড়ান্তভাবে স্থির হয়ে গেছে যে, আল্লাহর কাছে মূল্য রয়েছে একমাত্র ওইসব মোজাহেদের, যারা ইসলামের কঠিন দুর্দিনে মাল ও জানের কোরবানী নিয়ে এগিয়ে আসে, দুশমনের মোকাবেলায় দৃঢ়তার সাথে এগিয়ে যায় এবং সকল বিপদ আপদে দৃঢ়তা অবলম্বন করে। এভাবেই তারা যুদ্ধক্ষেত্ৰ থেকে আল্লাহর সম্মানিত সৈন্য হিসাবে প্রত্যাবর্তন করে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।