তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এরাই হচ্ছে সেই সব মানুষ, যাদেরকে দুনিয়ার আকর্ষণের বোঝা পেয়ে বসেছে। বোঝা হচ্ছে লোভ লালসা ও আরাম আয়েশের বোঝা, খরচ করার ব্যাপারে কৃপণতার বোঝা এবং সাহসের দুর্বলতা ও অহংকারের চাপ রূপ বোঝা এবং অন্তর ঈমানশূন্য হওয়া রূপ এক বোঝা- এ সব নানাবিধ বোঝার চাপে তৎকালীন পেছনে থেকে যাওয়া মোনাফেকরা ছিলো জর্জরিত তাদের এ গাফলতিতে বুঝা যাচ্ছে তারা চাইছিলো যদি সম্পদ সম্পত্তির দেখাশুনা করার জন্যে তাদেরকে পেছনে রেখে যাওয়া হতো অথবা বে-খেয়ালিতে তাদেরকে ভুলে যাওয়া হতো তাহলে তারা শান্তিতে এবং আরামে থাকতে পারতো । ‘রসূল (স.) থেকে পেছনে থেকে যেতো!’ তারা মনে প্রাণে আকাংখা করছিলো ওই প্রচন্ড গরমে এবং এতো কঠিন ও দূরের সফরে যে মোজাহেদরা যেতে চায় যাক৷ তারা তো মনে করতো আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি, যার জন্যে মানুষ লালায়িত ।' ‘ওরা আল্লাহর পথে মাল ও জান দ্বারা জেহাদ করতে অপছন্দ করেছে।' .... এবং বলেছে, এতো গরমের মধ্যে যুদ্ধাভিযানে বেরিয়ো না ৷' একথাটা সেই সব মানুষের মুখ দিয়ে বের হয়, যারা বিলাসিতার মধ্যে ডুবে থাকে এবং মানুষের উপকার বা সংশোধন কিসে হবে তার ধার ধারে না। এ লোকগুলোই হচ্ছে দুর্বল মনের দৃষ্টান্ত, যাদের ইচ্ছাশক্তি বলতে কোনো জিনিস নেই । আর অনেকে ওদের মধ্যে আছে, যারা কোনো কষ্টকর কাজ করতে চায় না এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে দূরে থাকতে চায়। সম্মানজনক সংগ্রামের ওপর তারা জীবনের আরাম-আয়েশকেই প্রাধান্য দেয়। তারা অগ্রাধিকার দেয় অপমানজনক শাস্তিকে সম্মানজনক বিপদের ওপর ৷ তারা যুদ্ধের জন্যে আহ্বানকে তাদের জন্যে বড়ই কষ্টকর মনে করেছে এবং যুদ্ধের ডাককে এড়াতে না পেরে রওয়ানা হয়েছে সত্য কিন্তু অতি সংগোপনে পেছনে পড়ে থেকেছে যাতে সুযোগ পেলেই পেছন থেকে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ে পৌছানো যায় । আর এভাবেই তারা তাদের দুর্বলতাকে ঢাকতে চেয়েছে। তারা সর্বদাই একথা মনে করতে থেকেছে যে, মুসলমানরা যে অভিযানে এগিয়ে চলেছে, তার প্রতি পদে পদে রয়েছে নানা প্রকার বিপদ আপদ ও শত্রুর কঠিন আক্রমণের আশংকা ৷ এজন্যে তারা যে কোনো প্রকারে এঁ ভীষণ ও কষ্টকর অভিযান থেকে দূরে থাকার চেষ্টা করেছে। ওরা মনে করে বিপদ আপদের আশংকাঃযেখানে নিশ্চিত, সেখানে না যাওয়ার প্রবণতা প্রত্যেক মানুষের জন্যে স্বাভাবিক । অপরদিকে প্রকৃত সত্য হচ্ছে বিপদের মোকাবেলা করা এবং ঘরে বসে থাকা, পেছনে পড়ে থাকা এবং পলায়ন করা থেকে ভালো । এজন্যে আল কোরআন তির্যকভাবে সত্য কথাটা এভাবে তুলে ধরছে, ‘ওরা বললো, প্রচন্ড এ গরমের মধ্যে বেরিয়ো না। (হে রসূল, তুমি) বলে দাও জাহান্নামের আগুন আরো বেশী উত্তপ্ত । হায়, যদি ওরা বুঝতে পারতো!’ অর্থাৎ, ওরা যদি পৃথিবীর উত্তাপ থেকে বাচতে চায় এবং ছায়ায় থেকে দুনিয়ার আরাম আয়েশ ভোগ করাকে প্রাধান্য দেয়, তাহলে তাদের একবার ভেবে দেখা দরকার, জাহান্নামের আগুনে যখন তারা পুড়বে, তখন তাদের কি অবস্থা হবে। সে আগুন তো হবে আরো দীর্ঘস্থায়ী এবং আরো আরো গরম ৷ এ আযাব তাদের চিরদিনের জন্যে ঘিরে রাখবে । এটাই বাস্তব সত্য । আর গরমের মধ্যে আল্লাহর পথে জেহাদ সাময়িক ব্যাপার । কিন্তু কতকাল যে জাহান্নামের আগুনে পুড়তে হবে আল্লাহ আলেমুল গায়েব ছাড়া তা আর কেউ জানে না। ‘সুতরাং তাদের হাসা দরকার কম, বরং কাদা দরকার বেশী । (কারণ বড়ই করুণ পরিণতি তাদের জন্যে অপেক্ষা করছে) এটাই হবে তাদের কৃতকর্মের ফল । জিরযালা = www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।