চিন্তা করে দেখেছে? দেখো, একবার চিন্তা করে দেখো হে অর্বাচীন কূপটের দল, কতো মারাত্মক পরিস্থিতি তোমাদের দিকে এগিয়ে আসছে । এরশাদ হচ্ছে, “(হে নবী) তাদের জন্যে তুমি ক্ষমা প্রার্থনা করো আর নাই বা করো, উভয় অবস্থা তাদের জন্যে সমান । তুমি সত্তর বারও যদি তাদের জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা চাও, তবু তিনি তাদের মাফ করবেন না । কারণ তারা আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছে। আর আল্লাহ তায়ালা এ মহা অপরাধী জাতিকে ক্ষমা করেন না!’ এ আয়াতে ওইসব মোনাফেকের কথা বলা হয়েছে, যারা সদকা-যাকাত সম্পর্কে ঠাষ্রা বিদ্বপ করেছে এবং আল্লাহর নেক ও ফরমাবর্দার লোকদের প্রতি ঠাট্টা বিদ্রপ করেছে। তাদের প্রত্যাবর্তন-স্থূল নির্ধারিত হয়ে গেছে, সেখানে তাদের যেতেই হবে, সেখান থেকে ফেরার আর কোনো পথ তাদের নেই । এরশাদ হচ্ছে, আর কিছুতেই তাদেরকে আল্লাহ তায়ালা ক্ষমা করবেন না ৷' তাদের জন্যে ক্ষমা প্রার্থনা কোনোই কাজে লাগবে না । কাজেই তাদের জন্যে ক্ষমা চাওয়া না চাওয়া উভয় অবস্থাই তাদের জন্যে সমান। | প্রকাশ থাকে যে, রসূলুল্লাহ (স.) অপরাধীদের প্রতি এতোই দরদী ছিলেন যে, প্রতি মুহূর্তেই তীর মনে হতো এই বুঝি ওদের ওপর আযাব এসে পড়ে । এজন্যে তাদের জন্যে তিনি আল্লাহ্র কাছে বারবার মাফ চাইতেন- যদি আল্লাহ রববুল ইযযত মেহেরবানী করে তাদের তাওবা কবুল করেন! এজন্যে তাকে জানিয়ে দেয়া হলো যে, তাদের গন্তব্যস্থল চূড়ান্তভাবে স্থির হয়ে গেছে, সেখান থেকে তাদেরকে ফেরানোর আর কোনো পথ নেই । এরশাদ হচ্ছে, ‘তাদের এ পরিণতি এ জন্যে যে, তারা আল্লাহ ও তীর রসূলকে অস্বীকার করেছে ..... আর আল্লাহ তায়ালা অপরাধী জাতিকে সঠিক পথ দেখান না ' ওই সকল লোক সঠিক পথ থেকে সরে গেছে। অতএব, সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় দেখা যায় না এবং তাদের অন্তরগুলোও পচে গেছে। ওই অবস্থা থেকে নিরাময় হওয়ারও আর কোনো সম্ভাবনা নেই । তাই এরশাদ হচ্ছে, ‘যদি তুমি তাদের জন্যে সত্তর বারও ক্ষমা চাও, তৰু কিছুতেই আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করবেন না ৷’ | আরবী ভাষায় সত্তর শব্দটি আসলে ‘আধিক্য’ বোঝানোর জন্যে ব্যবহৃত হয়। শুধু ওই ংখ্যার মধ্যে এর অর্থ সীমাবদ্ধ নয়। এর দ্বারা সাধারণ যে অর্থটি বোধগম্য হয় তা হচ্ছে, তাদের জন্যে ক্ষমার কোনো আশা নেই । কারণ তাদের তাওবা কবুল হওয়ার কোনো পথ নেই । আর মানুষের অন্তর বিগড়ে যেতে যেতে এমন একটি পর্যায়ে এসে যায়, যখন সেটাকে শোধরানোর আর কোনো উপায় থাকে না। একইভাবে পথভ্রষ্টতা, অর্থাৎ ভুল পথে চলতে চলতে এমন এক স্তরে মানুষ পৌছে যায়, যখন তার জন্যে সঠিক পথ পাওয়ার আর কোনোই আশা থাকে না। আর আল্লাহ তায়ালাই সকল মনের খবর ভালো জানেন। ভুদ্ধের ভাকে পড়িমসি ও মোনাফেকুদের চিরতরে বহিস্কার এরপর আলোচনার মোড় ফিরে যাচ্ছে ওই সব ব্যক্তির দিকে, যারা রসূলুল্লাহ (স.)-এর সাথে তাবুক যুদ্ধের অভিযানে রওয়ানা না হয়ে পেছনে থেকে বসে গিয়েছিলো তাদের সম্পর্কে এরশাদ হচ্ছে, ‘পেছনে পড়ে থাকা মানুষগুলো রসূলুল্লাহ থেকে আলাদা হয়ে গিয়ে নিজেদের অবস্থানে খুশী হয়ে গেলো তাদের ধন সম্পদ ও সন্তানাদি তোমাদের যেন বিমুগ্ধ না করে দেয়। ওগুলো দিয়েই তো আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে চান এবং চান কাফের থাকা অবস্থাতেই যেন তারা ধ্বংস হয়ে যায়’ (আয়াত ৮১-৮৫) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।