ইবনে আওযফ (রা.) চার হাজার স্বর্ণ-মুদ্রা নিয়ে হাযির হয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ! আমার কাছে ছিলোই সর্বসাকুল্যে মোট আট হাজার, তার থেকে আমি অর্ধেক নিয়ে এসেছি এবং অর্ধেক রেখে এসেছি ৷’ তখন রসূলুল্লাহ তাকে দোয়া দিতে গিয়ে বললেন, ‘তুমি যা রেখে এসেছো এবং যা নিয়ে এসেছো তার প্রতি আল্লাহ তায়ালা বরকত দান করুন ৷’ আবু উকায়েল আসলেন এক সা’ (এক সের সাড়ে বারো ছটাক পরিমাণ) খোরমা নিয়ে । তিনি এসে বললেন, ইয়া রসূলাল্লাহ, আমার ছিলো দুই সা, খোরমা, তার থেকে এক সা’ আমার রবের জন্যে নিয়ে এসেছি এবং আমার পরিবারের জন্যে রেখে এসেছি এক সা’ ৷ বর্ণনাকারী ইকরামা বলেন, তখন মোনাফেকরা এ দেখে বিদ্বূপ করে বলে উঠলো, আবদুর রহমান তো মানুষকে দেখানোর জন্যে এ পরিমাণ অর্থ নিয়ে এসেছে ...... তারপর ওই এক সা’ খোরমার দিকে ইংগিত করে বললো, আল্লাহ ও তীর রসূল কি এ এক সা’ পরিমাণ খোরমার ভুখা নাকি? অবশ্যই না। অন্য আরো কিছু বর্ণনায় জানা যায়, আবু উকায়েল সম্পর্কে ওরা এ কথাগুলো বলেছিলো । অথচ তার অবস্থা তো ছিলো এই যে, গতকাল সে যে কায়িক শ্রমের কাজ করেছিলো, তার মজুরী বাবদ সে পেয়েছিলো মাত্র দুই সা’ খোরমা ৷ তার মধ্য থেকেই তো সে আল্লাহর রসূলের কাছে এক সা’ নিয়ে হাযির হয়েছিলো । এ কথাটাই তো সে নিজে বলতে চেয়েছিলো! কিন্তু হায়, সব কথা সে খুলে বলতে পারেনি । আর এভাবেই তো তোমরা (হে মোনাফেকরা) সেই সব লোকের দানের প্রতি কটাক্ষপাত | করছো যারা কষ্টার্জিত পয়সা থেকে যতোদূর সম্ভব আনুগত্যভরা মন নিয়ে পরম প্রশান্ত বদনে এবং জেহাদে অংশ গ্রহণ করার উদ্দেশ্যে দান করার জন্যে বেরিয়ে এসেছে। আর এটাই ছিলো মোমেনদের চরম ত্যাগ ও জেহাদের জন্যে পরম আগ্রহের নমুনা । আখেরাতে আল্লাহর কাছে পাওয়ার পবিত্র এক আশা ছাড়া শুধু বিবেকের ডাকে এভাবে দান করা সম্ভব হয় না। মানুষের পরিবর্তনশীল চেতনা আপনা থেকেই এভাবে তাকে এমন কঠিন ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করতে পারে না, পারে না এভাবে তাকে ঈমানের দাবী পূরণে উজ্জীবিত করতে এভাবে ত্যাগ করতে এবং এভাবে জেহাদে শরীক হতে একথা না বুঝার কারণেই ওই হতভাগা কপট কদাচাররা অধিক দানকারী ব্যক্তি সম্পর্কে মানুষ দেখানো দান বলে এমন হীন মন্তব্য করতে পারে এবং তুচ্ছ জ্ঞান করতে পারে দরিদ্র মোমেনের সামান্য এদানকে ৷ এ সব দরিদ্র ব্যক্তি তো স্বেচ্ছাপ্রণোদিত হয়ে খরচ করে! অপরদিকে তারা ধনীদেরকে বেশী দান করার জন্যে টিপ্পনী কাটে, আর গরীবদেরকে তাদের সামান্য দান করার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করে। এ দু’দলের কেউ তাদের খোচা মারা কথা থেকে রেহাই পায় না । অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে, যুদ্ধ ক্ষেত্রে যাওয়া থেকে পেছনে পড়ে থাকে এবং আল্লাহর রাহে দান করা থেকে এমনভাবে হাত সংকুচিত করে রাখে যে তাদের চরম কৃপণতা ফুটে ওঠে । আর কোনো সময় কিছু খরচ যদি তারা করে তো নিছক লোককে দেখানোর জন্যেই করে। আর এ হীন উদ্দেশ্য ছাড়া তাদের মনে অন্য কোনো মহান উদ্দেশ্য কিছুতেই জাগরিত হয় না। তাদের এসব ঘৃণ্য ব্যবহারের জওয়াবে আল্লাহ তায়ালা এক চূড়ান্ত ও সুনিদিষ্ট কথা বলছেন, ‘আল্লাহ তায়ালাও তাদের প্রতি বিদ্রূপবাণ নিক্ষেপ করছেন এবং (অবশেষে) তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি ।' হায়, কি ভয়ানক তাদের এ বিদ্রিপ এবং কতো ভয়ানক হবে এর পরিণতি! এ তুচ্ছ, দুর্বল ও ধ্বংসশীল মানুষের পক্ষে মহা ক্ষমতাধর সৃষ্টিকর্তা আল্লাহর সমালোচনা করা কি কঠিন কথা, কতো বড় অপরাধ এবং কতো ভয়ানক হতে পারে তার পরিণতি একথা কি এসব ভ্রান্ত মানুষ একবার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।