তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

করেননি, যার কারণে তাকে শাস্তি দেয়া যেতে পারতো এবং পুরোপুরি মুসলমান বলেও তাকে গহণ করেননি, যার কারণে তার কাছ থেকে যাকাত নেয়া যেতে পারতো । ঘটনাটা দ্বারা এ অর্থও বুঝায় না যে, আইনত মোনাফেকদের কাছ থেকে যাকাত নেয়া যায় না। শরীয়তের বিধান তো মানুষের বাহ্যিক ব্যবহারের ওপর প্রযোজ্য হয়ে থাকে। যে বিষয়ে সুস্পষ্ট কিছু বুঝা যায় না, যেমন উপরোক্ত ঘটনায় ঘটেছে, কেয়াস করে কোনো পদক্ষেপ নেয়া যায় না। তাছাড়া বর্তমানের এ ঘটনাটা দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, প্রথম যুগের লোকেরা ফরয যাকাতকে কোন দৃষ্টিতে দেখেছেন। আল্লাহ তায়ালার এ হুকুমকে তারা তাদের জন্যে এক নেয়ামত মনে করতেন । কেউ যাকাত দিতে না চাইলে বা কারও কাছ থেকে যাকাত নিতে না চাওয়া হলে সে এমন এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলে বিবেচিত হতো যেন তার ওপর এমন বিরাট এক মুসীবত এসে গেছে যে, তার ওপর করুণা হয়! প্রকৃতপক্ষে তাদের ওপর ওই সত্য কথাটি প্রযোজ্য, যা নীচের আয়াতে জানা যায় । তাদের অর্থ সম্পদ থেকে যাকাত ‘গ্রহণ করো, যা তাদেরকে পরিচ্ছন্ন করবে এবং পবিত্র যাকাতকে তারা তাদের জন্যে এক আশীর্বাদ মনে করতেন, এটাকে কোনো জরিমানা বা কষ্টদায়ক কিছু বলে মনে করতেন না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে ফরয জ্ঞানে দান এবং | সরকার কর্তৃক আরোপিত ট্যাক্-এর মধ্যে এটাই হচ্ছে মূল পার্থক্য । কারণ সরকারী আইন ট্যাক্স দিতে বাধ্য করে এবং তাদের থেকে জোর করে ট্যাক্স আদায় করার জন্যে সরকারী লোক তাদের পেছনে লেগে থাকে! মোনমেনদের প্রতি মোনাফ্েকদেকর কটাস্ক এবারে যাকাত সম্পর্কে মোনাফেকদের চিন্তাধারার আর একটি দিক তুলে ধরা হচ্ছে, যার কারণে তারা সত্যনিষ্ঠ মোমেনদের মধ্যে থেকেও এ কল্যাণকর ব্যবস্থার বিরোধিতা করতো এবং তাদের এ বিরোধিতা প্রকাশ পেতো তাদের চোখের এশারা ইংগিতে এবং অনেক সময়ে মুখের ওপর তাদের দোষারোপের মাধ্যমেও । এসব অসদাচরণ দ্বারা তাদের প্রকৃতির মধ্যে দ্বীনের নির্দেশাবলী অমান্য করার যে প্রবণতা লুকিয়ে ছিলো, তারই বহিপ্রকাশ ঘটাত । তাই এরশাদ হচ্ছে, ‘ওরা হচ্ছে সেই সব ব্যক্তি, যারা অনুগত ও সত্যনিষ্ঠ মোমেনদেরকে আল্লাহর পথে দান করার ব্যাপারে মুখের ওপর দোষ দিয়ে নানা প্রকার কটুক্তি করতো, আর বিদ্বূপ করতো ওই সব অভাবগ্রস্ত মানুষকে যারা যথাসাধ্য আল্লাহর হুকুম মানার চেষ্টা করতো এবং শ্রম দেয়া ছাড়া দেয়ার মতো (তাদের কাছে) আর কিছুই ছিলো না । আল্লাহ তায়ালাও তাদের প্রতি বিদ্বপবাণ বর্ষণ করছেন এবং পরকালে তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি ।' এ আয়াতটির শানে নুযুল সম্পর্কে যা জানা যায় তা হচ্ছে, আল্লাহর পথে খরচ করার ব্যাপারে বিরোধী মনোভাবাপন্ন মোনাফেকদের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিলো এবং তার যে বহিপ্রকাশ তারা ঘটিয়েছিলো, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা । ইবনে জারীর এ আয়াতটির ব্যাখ্যায় বিভিন্ন শব্দে উচ্চারিত এবং নানা সুত্রে প্রাপ্ত হয়ে যে বর্ণনা দিয়েছেন, তা হচ্ছে, ইকরামা বলেন, তবুক যুদ্ধের অভিযানের প্রাককালে যথাসম্ভব দান করার জন্যে লোকদেরকে রসূলুল্লাহ (স.) অনুপ্রাণিত করলেন। তখন হযরত আবদুর রহমান Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।