তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘ওদের মধ্যে কেউ এমন আছে, যে আল্লাহর কাছে ওয়াদা করেছিলো, আল্লাহ তায়ালা Kg এসময় রসূলুল্লাহ (স.)-এর কাছে সা’লাবার আত্মীয়দের মধ্য থেকে এক ব্যক্তি উপস্থিত ছিলো। সে একথাগুলো শুনে সা’লাবার কাছে এসে বললো, আফসোস তোমার জন্যে হে সা'লাবা! তোমার সম্পর্কে আল্লাহ তায়ালা এই কথা নাযিল করেছেন। অতপর সা'লাবা রওয়ানা হয়ে নবী (স.)-এর কাছে আসলো এবং তাকে যাকাত গ্রহণ করার জন্যে অনুরাধ করলো। তখন নবী (স.) বললেন, ‘তোমার যাকাত গ্রহণ করতে আমাকে আল্লাহ তায়ালা নিষেধ করেছেন ।' তারপর সা'লাবা মাথায় মাটি মেখে আর্তনাদ করে উঠলো । রসূলুল্লাহ (স.) বললেন, এ হচ্ছে তোমার আমল (কৃতকর্ম), আমি তোমাকে বেশী ধন সম্পদ সম্পর্কে কিছু নির্দেশ দিয়েছিলাম, তুমি আমার কথা মানোনি ৷’ রসূল (স.) তার যাকাত গ্রহণ করতে অস্বীকার করার পর সে ফিরে এলো । এরপর রসূল (স.)-এর ইন্তেকাল হওয়া পর্যন্ত তার কাছ থেকে কিছু গ্রহণ করেননি । এরপর আবু বকর (রা.) খলীফা হলে তীর কাছে সে এলো এবং বললো, রসূলুল্লাহ (স.)-এর সাথে আমার সম্পর্ক কেমন ছিলো তা তো আপনি জানেন এবং আনসারদের মধ্যেও আমার স্থান কতোটা তাও আপনার জানা আছে। অতএব, দয়া করে আমার যাকাত গ্রহণ করুন । আবু বকর (রা.) বললেন, রসূল (স.) যা গ্রহণ করেননি, আমি তা গ্রহণ করতে পারি না- এ বলে তিনি তার যাকাত গ্রহণ করতে অস্বীকার করলেন। এরপর ওমর (রা.) খেলাফতের দায়িত্ব গহণ করলে সা'লাবা তার কাছে এসে বললো, হে আমীরুল মোমেনীন, আমার যাকাত গ্রহণ করুন ।' তিনি বললেন, যে জিনিসটি আল্লাহর রসূল ও আবু বকর (রা.) গ্রহণ করেননি, আমি তোমার কাছ থেকে তা গ্রহণ করবো? তিনি মারা যাওয়া পর্যন্ত তার থেকে আর তা গ্রহণ করেননি । এরপর হয়রত ওসমান (রা.) দায়িত্ব পেলে তার কাছে সে এসে বললো, দয়া করে আমার যাকাত গ্রহণ করুন। তিনি বললেন, তোমার যে অর্থ আল্লাহর রসূল (স.), আবু বকর (রা.) এবং ওমর (রা.) গ্রহণ করেননি আমি তোমার থেকে তা গ্রহণ করবো? তিনি তার থেকে তা গ্রহণ করলেন না। এরপর ওসমান (রা.)-এর খেলাফত আমলেই সা'লাবা মৃত্যু বরণ করলো । এ ঘটনাটা আলোচ্য আয়াতগুলোর সমসাময়িক হোক বা অন্য আয়াতের সাথে সম্পর্কিত হোক এ আয়াতগুলোর হুকুম সকল ক্ষেত্রেই প্রযোজ্য । যেহেতু আয়াতগুলো সকল অবস্থারই ছবি তুলে ধরেছে এবং যে সব মানুষের মধ্যে ঈমানের মযবৃতী নেই তাদের ক্ষেত্রে ওপর এ উদাহরণগুলো বারবার প্রযোজ্য এবং যে সব মানুষের মনে ঈমান গভীরভাবে বর্তমান নেই সেখানেও অবশ্যই এসব আয়াত কিছু না কিছু রেখাপাত করে। বিশেষ করে যখন বুঝা যাচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে এ আয়াতগুলো নাযিল হয়েছিলো তার সাথে রেওয়ায়াতটি বেশ সাম স্যশীল। নিশ্চয়ই ওয়াদা খেলাফী এবং আল্লাহর ওপর মিথ্যারোপের স্বভাবটি কেয়ামত পর্যন্ত আল্লাহ বিরোধীদেরকে নেফাকের অধিকারী বানিয়ে রাখবে। এ নেফাক (কপটতা)ই তো সা'লাবার যাকাত ও তাওবা কবুল হতে দেয়নি বলে বুঝা যাচ্ছে। তবে শরীয়তের সাধারণ নিয়ম অনুযায়ী এ ব্যবহারটি রসূলুল্লাহ (স.) করেছেন বলে বাহ্যিক ভাবে বুঝা যাচ্ছে না। অবশ্যই এটা ঠিক তার প্রকৃত অবস্থা অনুযায়ীই তিনি সেই ব্যবহারটি করেছেন, যা তিনি মহাজ্ঞানী ও চির বিজ্ঞানময় আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে জেনেছেন এবং সা'লাবার সদকা ফেরত দিয়ে রসূলুল্লাহ (স.) ইসলামের নিয়ম শৃংখলা রক্ষা করেছেন যদিও সে মুরতাদ হয়ে গেছে বলে তিনি মনে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।