যার কারণে তিনি এদেরকে নিয়ে মদীনার বাইরে এক উপত্যকায় চলে গেলেন। সেখানে গিয়ে এগুলো এতো বাড়তে থাকলো যে, তিনি শুধুমাত্র যোহর ও আসরের নামায জামায়াতের সাথে পড়তে থাকলেন এবং বাকি নামাযগুলো তিনি পরিত্যাগ করতে লাগলেন। এরপর ভেড়া বকরীর ংখ্যা আরো বেড়ে গেলো, সেগুলো নিয়ে তিনি এতো ব্যস্ত হয়ে পড়লেন যে, জুময়ার নামায ছাড়া বাকি সমস্ত নামায বাদ যেতে শুরু হলো। এগুলো কৃমির মতো বাড়তেই থাকলো, এমন কি ব্যস্ততার কারণে জুময়ার নামায পড়ার অবসরও আর তার থাকলো না । হঠাৎ একদিন কয়েকজন উঁটের আরোহী এদের খৌজখবর নেয়ার জন্যে সেখানে উপস্থিত হলো । তাদের কাছে রসূলুল্লাহ (স.) জিজ্ঞাসা করলেন, ‘সা'লাবার অবস্থা কি?’ তারা বললো, ‘ইয়া রসূলাল্লাহ, তার তো এতো ছাগল-ভেড়া হয়ে গেছে যে, মদীনার যমীন তার জন্যে সংকীর্ণ হয়ে গেলো । এরপর তার বৃত্তান্ত শুনে রসূলুল্লাহ বললেন, হায় আফসোস সা'লাবার জন্যে! হায় আফসোস সা'লাবার জন্যে! হায় আফসোস সা’লাবার জন্যে! তারপর আল্লাহ জাল্লা শানুহু নাযিল করলেন, ‘তাদের সম্পদ থেকে সাদকা (যাকাত) গ্রহণ করো ........... | এ সাথেই পুরো যাকাতের আয়াতটি নাযিল হলো। এর অ্যবহিত পরেই রসূলুল্লাহ (স.) বিত্তশালী মুসলমানদের কাছ থেকে যাকাত আদায় করার জন্যে দু'জন লোক পাঠিয়ে দিলেন- একজন বনী বুহায়লা এবং অন্য জন বনী সোলায়মের মধ্য থেকে ছিলো । তারা মুসলমানদের কাছ থেকে কিভাবে যাকাত আদায় করবে, সে বিষয়ে তাদেরকে রসুলুল্লাহ (স.)-এর পক্ষ থেকে লিখিত নির্দেশিকা দিয়ে দেয়া হলো তাদের দুজনকে রসূলুল্লাহ (স.) বিশেষভাবে প্রশিক্ষণ দিলেন। বললেন, সা'লাবা এবং বনী সুলায়েমের অমুক অমুক ব্যক্তিকে যাকাত দিতে বলবে । তারপর যদি তারা দেয়, তাদের কাছ থেকে হিসাব করে যাকাত নিয়ে নেবে। এরপর তারা রওয়ানা হয়ে প্রথমেই সা’লাবার কাছে এসে যাকাত চাইলেন এবং তাকে রসূল (স.)-এর নির্দেশটি পড়ে শোনালেন, তখন সে বলে উঠলো, এটাও তো দেখা যায় এক প্রকার জিযিয়া, জিযিয়া যদি নাও হয়, তাহলে জিযিয়ার বোন তো বটেই । জানি না এটা কি জিনিস । আচ্ছা, এখন তো যাও, অন্য জায়গা থেকে কাজ সেরে তারপর এখানে এসো কেমন? সুলামী কাবীলার অন্য একটি লোক কথাগুলো শুনছিলো, সে তাকালো তার উঁটের সুন্দর দাতগুলোর দিকে । তারপর তাকে যাকাত বাবদ আদায়কারী ওই দুই ব্যক্তির দিকে ওটাকে এগিয়ে দিলো। এটা দেখে যাকাত আদায়কারী ব্যক্তিরা বলে উঠলেন, তোমার ওপর তো এতোটা ওয়াজেব হয়নি এবং তোমার থেকে আমরা এটা নিতেও চাইনি । সুলামী কাবীলার ওই লোকটি তখন বললো, ঠিক আছে, এটা তোমরা নিয়ে নাও আমার মন, এর দ্বারা পবিত্র হোক এটা আমি চাই এবং এজন্যেই এটা আমি দিয়ে দিলাম ৷ তখন যাকাত আদায়কারী ব্যক্তিদ্বয় তার থেকে এটা গ্রহণ করলেন এবং ওখান থেকে চলে গিয়ে অন্যান্যদের নিকট থেকে যাকাত আদায় করলেন। এরপর তাঁরা সা'লাবার কাছে ফিরে আসলে সে বললো, তোমাদের কাছে লিখিত যে নোটস আছে ওটা আমাকে দেখাও । সে এটা পড়ে দেখে বললো, এটা তো জিযিয়া ছাড়া আর কিছু নয়, আর জিযিয়া না হলেও জিযিয়ার বোন তো বটেই । তোমরা এখন যাও, দেখি কি করা যায়। ওরা দুজন চলে গেলেন এবং নবী (স.)-এর কাছে পৌছুলেন। তাদের দেখে নবী (স.) তাদের সাথে কথা না বলেই বললেন, হায় দুঃখ সা'লাবার জন্যে! তারপর সুলামীর অর্থে বরকত হওয়ার জন্যে তিনি দোয়া করলেন। তখন আদায়কারী ব্যক্তিদ্বয় সা’লাবা কি করেছে এবং সুলামী কাবীলার ব্যক্তি যা করেছে সে সব কথা খুলে বললেন। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।