তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু তারা মিথ্যা কথা বলেছে। (আয়াত ৭৫-৭৭) অর্থাৎ মোনাফেকদের মধ্যে কেউ কেউ আছে, যে আল্লাহর সাথে এ বলে ওয়াদা করেছিলো যে, যদি আল্লাহ তায়ালা তাকে নেয়ামত ও বিভিন্ন প্রকার জীবন সামগ্রী দান করেন, তাহলে অবশ্যই সে দান খয়রাত করবে এবং তার আচরণ শুধরে নেবে দুঃখ-দৈন্যের সময়েই ছিলো, যখন সে বড়ই সংকটের মধ্যে ছিলো এবং যখন বুকে নানা প্রকার আশা আকাংখা বিরাজ করছিলো । কিন্তু আল্লাহ্‌ তায়ালা যখন তার দোয়া কবুল করে নিলেন এবং তার নিজ মেহেরবানীতে তার সকল দুঃখ দৈন্য ও সংকট দূর করে দিলেন, তখন তার ওয়াদা সে অবলীলাক্ৰমে ভুলে গেলো, বরং সে ওয়াদা করেছিলো বলেও অস্বীকার করে বসলো। তাকে লোভ লালসা ও কৃপণতা পেয়ে বসলো এবং তখন তার হাত চাপা হয়ে গেলো । অতপর তার ওয়াদার কথা একেবারেই সে বে-মা'লুম ভুলে গেলো । এতোটুকুতেই সে ক্ষান্ত হলো না, বরং ওয়াদা ভংগের পাশাপাশি সে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার ওপর মিথ্যাও আরোপ করে বসলো। এ মিথ্যারোপই তার মধ্যে মোনাফেকী মনোবৃত্তি জিইয়ে রাখতে তাকে সাহায্য করলো । আর তার এ আচরণ নেফাক নিয়ে মৃত্যুবরণ করা ও এ নেফাক নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করার দিকে তাকে এগিয়ে দিলো । মানুষ মাত্রই দুর্বল ও লোভী ৷ তবে আল্লাহ তায়ালা যাকে বাঁচান তার কথা সম্পূর্ণ আলাদা । ঈমানে যার হৃদয় ভরপুর হয়ে রয়েছে, সে ছাড়া এ লোভের হাতছানি থেকে কেউ বাচতে পারে না। একমাত্র এ ঈমানের মোহনী স্পর্শ তাকে এতটা মহীয়ান করে যে, সে পার্থিব প্রয়োজন ও তা আকর্ষণ থেকে নিজেকে উর্ধে তুলতে সক্ষম হয়, একমাত্র সে-ই সহজ আশুপ্রাপ্তির লোভের বন্ধন থেকে মুক্তি পেতে পারে। কারণ সে জানে ও বিশ্বাস করে যে, এ লোভ সংবরণের ফলে তার জন্যে অপেক্ষা করছে মহা সৌভাগ্য, অপেক্ষা করছে সর্বশ্রেষ্ঠ, গরীয়ান মহীয়ান আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্টি । আর মোমেনের হৃদয় ঈমানী প্রভায় নির্লিপ্ত ও নিশ্চিন্ত, সুতরাং খরচ করলে অভাব আসার ভয় সে করে না। কারণ সে তো বিশ্বাস করে যে, মানুষের কাছে যা আছে তা সবই শেষ হয়ে যাবে, আর মহান আল্লাহর কাছে যা আছে তাই বাকি থাকবে। এ নিশ্চিন্ততাই তো তাকে আল্লাহর রাহে তার কষ্টার্জিত ধন সম্পদ ব্যয় করতে উদুদ্ধ করে, উৎসাহিত করে আনুগত্য ভরা মন নিয়ে তার রাহে ব্যয় করতে, ব্যয় করতে তার সন্তুষ্টি লাভের জন্যে ও পবিত্রতা অর্জনের জন্যে । সে বিশ্বাস করে, যদি তার সম্পদ হারিয়ে যায় ও দৈন্য দশা এসে যায়, তবু সে এর থেকে আরো আরো অনেক বড় বদলা আল্লাহর কাছে পাবে। মানুষের অন্তর যখন সঠিক ঈমান থেকে খালি হয়ে যায়, তখন তার মধ্যে স্বভাবসুলভ প্রকৃতিগত কৃপণতা মাথাচাড়া দিয়ে ওঠে, যার কারণে যখনই সে কিছু খরচ করতে চায় বা দান খয়রাত করার জন্যে হাত প্রসারিত করে, তখনই তার সংকীর্ণ মন তাকে বাধা দেয়, তাকে গরীব হয়ে যাওয়ার ভয় দেখায়, ব্যস আর সে খরচ করতে পারে না। এরপর সে এমনভাবে সংকীৰ্ণতা ও ভয়ের শিকার হয়ে যায় যে তার মনের প্রশাসন্তিও স্থিরতা দূর হয়ে যায়। এহেন ব্যক্তিই তো আল্লাহর সাথে চুক্তি করে তা ভংগ করে, এমনই মানুষ অবলীলাক্রমে আল্লাহর ওপর মিথ্যারোপ করে, যার কারণে তার সাথে করা ওয়াদা ভংগ করতে সে কোনো দ্বিধাবোধ করে না এবং তার অস্তরও নেফাকের কদর্যতা থেকে দূরে থাকতে পারে না । এ বিষয়ে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।