তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মঙন্ধা থেকে বিতাড়িত হবার পর স্বয়ং আল্লাহ তায়ালা তীর রসূলকে সাহায্য করেছেন এবং যেভাবে কঠোরতম ভাষায় হুকুম দেয়া হয়েছে যে, হালকা সাজে বা ভারী সাজে যেভাবেই থাকো লড়াইতে চলে যাও । এ থেকে পরিষ্কার বুঝা যায় যে, এ সময়ে যুদ্ধে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ছিলো এবং অনেকে তা থেকে পিছু হটছিলো। ভয় পাচ্ছিলো ও দ্বিধান্বিত হচ্ছিলো । যার কারণে এতো কঠোর ভাষা, এতো হুমকি, এতো ধমক ও এতো পেছনের কথা স্মরণ করিয়ে দিতে ও এতো কড়া আদেশ দিতে হয়েছে। এরপর আসবে সূরার চতুর্থ পর্ব । এটি সবচেয়ে দীর্ঘ এবং সূরার অর্ধেকেরও বেশী অংশ জুড়ে বিস্তৃত । এ পর্বে মোনাফেকদের সমালোচনা ও ভর্ংসনা, মুসলিম সমাজে তাদের অপতৎপরতার নিন্দা ও তিরস্কার, তাদের মানসিক ও বাস্তব অবস্থার বিবরণ, তাবুক অভিযানের পূর্বে, পরে ও মাঝখানে তাদের অবস্থান ও কর্মকান্ডের বিবরণ, জেহাদ থেকে তাদের পিছু হটার ছল ছুতো, ওযর বাহানা ও দুরভিসন্ধির স্বরূপ উদঘাটন, মুসলমানদের মধ্যে বিভেদ, ভুল বুঝাবুঝি ও কাপুরুষতার বিস্তার ঘটানো এবং রসূল (স.) ও নিষ্ঠাবান মোমেনদের নানাভাবে কষ্ট দেয়া ও উত্ত্যক্ত করার বিবরণ দেয়া হয়েছে। সেই সাথে মোনাফেকদের চক্রান্ত থেকে নিষ্ঠাবান মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। মুসলমানদের ও মোনাফেকদের মধ্যে সম্পর্কচ্ছেদ করানো হয়েছে এবং মুসলমান ও মোনাফেকদেরকে তাদের কার্যকলাপ ও চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই পর্বটাই আসলে সূরার প্রধান অংশ । এ অংশটি থেকে স্পষ্ট হয়ে যায়, মক্কা বিজয়ের আগে যে মোনাফেকীর ব্যাধি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো, তা মক্কা বিজয়ের পর কিভাবে মুসলিম সমাজে ফিরে এলো। পরবর্তীতে আমি এর কারণ ব্যাখ্যা করবো । এই পর্বটি পুরোপুরি ভাবে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে কেবল বিভিন্ন আয়াত বা আয়াতাংশের উল্লেখ করে মোনাফেকীর চরিত্র ও প্রকৃতি তুলে ধরার চেষ্ট করবো । ‘সহজলভ্য স্বার্থ ও স্বল্প দূরবর্তী সফর হলে ওরা তোমার অনুসরণ করতো ‘তাদের যদি তোমাদের সাথে যাওয়ার ইচ্ছা থাকতো, তবে তারা সে জন্যে সম্বল যোগাড় করতো । তারা যদি তোমাদের সাথে যেতো, তবে তারা তোমাদের মধ্যে কেবল সন্দেহ সংশয় ও বিভ্রান্তিই বাড়াতো, তোমাদেরকে বিপথগামী করার চেষ্টা করতো এবং তাদের মধ্যে অনেক ‘কেউ কেউ বলে, আমাকে ঘরে বসে থাকার অনুমতি দিন এবং আমাকে ফেতনায় ফেলবেন না। ওরা তো ফেতনার মধ্যেই পড়ে আছে। তোমার বিপদ হলেই ওরা খুশী । তোমার সুখ হলে ওরা দুঃখ পায় ।' ‘ওরা কসম খেয়ে বলে, ওরা তোমাদের লোক । আসলে ওরা তোমাদের লোক নয়। তারা ভীরু কাপুরুষের দল । আশ্রয় নেয়ার জায়গা পেলেই তারা সেদিকে গিয়ে আশ্রয় নিতো ৷' ‘তাদের মধ্যে কেউ কেউ তোমার সদকার ব্যাপারে তোমার কুৎসা রটায়। তবে তাদেরকে কিছু দিলেই তারা খুশী । না দিলেই বেজার ।' ‘তাদের কেউ কেউ নবীকে এই বলে কষ্ট দেয় যে, উনি যা শোনেন তাই বিশ্বাস করেন। তুমি বলো, তিনি সদুদ্দেশ্যপ্রবণ সরল বিশ্বাসী, আল্লাহর ওপরও বিশ্বাসী, মোমেনদেরও বিশ্বাস করেন ।' ‘তারা তোমাদেরকে খুশী করার জন্যে ঘনঘন শপথ করে। অথচ আল্লাহ ও তার রসূলকে

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।