লোকগুলো কী করতে চেয়েছিলো তাও আমরা জানি না। এরপর আম্মার বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, বাকি বারো জনকে যতো দিন দুনিয়ার জীবনে দেখেছি, তারা আল্লাহ ও তার রসূলের জন্যে যুদ্ধ করেছে এবং সে দিনও করবে যেদিন সকল মানুষের সাক্ষ্য গ্রহণ করা হবে। এ ঘনটনাটি ওই লোকদের পরিচয় জানিয়ে দিচ্ছে, যারা রসূলুল্লাহ (স.)-এর কাফেলার মধ্যে প্রবেশ করতে চেয়েছিলো আয়াতটি তাদের ও তাদের মতো অন্য সম চরিত্রের লোকদের সম্পর্কে যদি উল্লেখ করে থাকে সেটা বিচিত্র কিছু নয়। তবে আয়াতটিতে এহেন খেয়ানত বা বিশ্বাসঘাতকতার পেছনে যুক্তিসংগত কি কারণ থাকতে পারে, সে বিষয়ে বশ্ময় প্রকাশ করা হয়েছে। কোরআনের আয়াতে এভাবে বিস্ময় ফুটে উঠেছে। ‘আল্লাহ তাদের প্রতি কৃপা করেছেন বলেই তো তারা অভাবমুক্ত হয়েছে এবং রসূল (স.)-এর উদারতা তাদেরকে এ সচ্ছলতা দান করেছে আর সেই কারণেই তো তাদের এত ক্রোধ ঝরে পড়ছে’ ইসলাম তো তাদের এমন কোনো ক্ষতি করেনি যার কারণে তাদের রাগ হতে পারে এবং ইসলাম ও তার ধারক বাহকের ওপর তারা এমনভাবে মারমুখী হয়ে উঠতে পারে। আসলে ইসলাম তাদেরকে যে সচ্ছলতার নেয়ামত দান করেছে এটাই তাদের ক্রোধ দুশ্চিন্তার মূল কারণ । ইসলাম মুসলমানদের জীবনে এনে দিয়েছে শান্তি শৃংখলা ও নিশ্চিন্ততা এটা যেন তাদের সহ্য হচ্ছে না, তার জন্যেই এতো রাগ! তাদের অকৃতজ্ঞতা ও নিকৃষ্ট চরিত্রের মুখোশ খুলে দেয়ার পর এবং তাদের এ অসদাচরণের ওপর বিশ্মবয় প্রকাশ করে তাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হচ্ছে, ‘যদি তারা তাওবা করে, তাহলে তা তাদের জন্যে ভালো হবে, আর যদি মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে দুনিয়া ও আখেরাতে তাদেরকে আল্লাহ তায়ালা বেদনাদায়ক আযাব দান করবেন এবং পৃথিবীতে তাদের জন্যে কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না ৷' অর্থাৎ, এসব আশ্বাসবাণী দান করার পর তাদের জন্যে তাওবার দরযা খুলে রাখা হচ্ছে, তা তাদের অতীতের অশুভ তৎপরতা যতো কঠিনই হোক না কেন। এখন যার ইচ্ছা সে পায়ে পায়ে তাওবার সেই খোলা দরযার দিকে এগিয়ে যাক, আর যে বাকা পথে চলতে চায় সেই দিকেই তারা চলুক- তাদের পরিণতি তো জানাই আছে, আর তা হচ্ছে দুনিয়া ও আখেরাতে বেদনাদায়ক শাস্তি এবং দুনিয়ায় তাদের কোনো সাহায্যকারী ও সমর্থনকারী না থাকা..... যে ব্যক্তি এপথ ধরতে চাইবে ধরবে, যে না চাইবে না ধরবে এবং এ ব্যাপারে যাবতীয় দোষের ভাগী সে একাই হবে। এরশাদ হচ্ছে, ‘যদি তারা তাওবা করে, তা হবে তাদের জন্যে কল্যাণকর । আর তাওবা না করে যদি সত্য থেকে মুখ ফিরিয়ে তারা অন্যদিকে চলে যায় তাহলে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব, আর তাদের জন্যে পৃথিবীতে কোনো বন্ধু থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারীও ৷ | সম্পদের মোহ মানুষকে দ্বীন খেকে বিচ্যুত করে দেস এরপর আলোচনাধারায় মোনাফেকদের উদাহরণ ও তাদের বিভিন্ন অবস্থা ফুটে উঠেছে, ফুটে উঠেছে যুদ্ধাভিযানের পূর্বে ও অভিযান কালে মোনাফেকদের বিভিন্ন কথা । তাই এরশাদ হচ্ছে, ‘তাদের মধ্যে এমনও কেউ আছে, যে আল্লাহর সাথে এ বলে ওয়াদা করেছিলো, যদি আল্লাহ তায়ালা আমাদেরকে তার মেহেরবানী দান করেন, তাহলে অবশ্যই দান খয়রাত করব এবং আমরা যিন্দান্স ; y টল Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।