ওরওয়াহ ইবনে যোবায়ের ও তার কয়েকজন বন্ধুর বিবরণীতে জানা যায় যে আয়াতটি নামে তার হয়েছিলো জাল্লাস ইবনে সোওয়ায়েদ ইবনে সামত সম্পর্কে । উমায়ের ইবনে সা'দ স্ত্রীপক্ষের এক পালক পুত্ৰ ছিলো জাল্লাস বললো, মোহাম্মদ যা নিয়ে এসেছে তা যদি সত্য হয়, তাহলে যে গাধাগুলো আমাদের বাড়ীতে আছে আমরা সেগুলো থেকেও নিকৃষ্ট ও অধম হয়ে যাবো । তখন উমায়ের বললো, আল্লাহর কসম হে জাল্লাস, আপনি আমার দৃষ্টিতে সকল মানুষ থেকে সেরা মানুষ, সর্বাবস্থায় আপনি আমার কাছে সুন্দরতম মানুষ এবং আমি মনে করি আপনাকে কোনো খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না। আমি একটি কথিকা বানিয়েছি, আপনাকে সেটা জানালে আমাকে লজ্জা দেবেন, আর না বললেও আমি কুরে কুরে মরবো। অবশ্য আমার জন্যে একটা আর একটা থেকে ভালো। রসূল (স.)-কে কথাটা জানানো হলে তিনি ওকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। তখন সে এসব কথা আল্লাহর নামে কসম খেয়ে অস্বীকার করলো । তারপর নাযিল হলো আল্লাহর আয়াতগুলো । লোকটি ওই কথাগুলো বলেছে বলে যখন স্বীকার করলো, তখন তাকে তাওবা করতে বলা হলো এবং সে তাওবা করলো এবং এতে তার তাওবা কবুলও হয়ে গেলো । তবে এসব রেওয়ায়াত কোরআনের আয়াত ‘ওরা সেই সব কুচিন্তা করেছিলো যা ওরা পায়নি’'- একথার সাথে মিল খায় না। অবশ্য এ রেওয়ায়াতগুলো এ কারণে একটা আর একটার সহায়ক যে, এগুলো দ্বারা ওই অর্থটা জোরদার হয়, যা তাবুক অভিযান থেকে ফেরার সময় মোনাফেকরা মনে-প্রাণে চেয়েছিলো । আর তা ছিলো রসূলুল্লাহ (স.)-কে কতল করা, অর্থাৎ তাবুক অভিযান থেকে ফেরার সাথে সাথে তাকে হত্যা করতে হবে। ইমাম আহমদ আবু তোফায়েলের একটি হাদীস উদ্ধৃত করেছেন, তিনি বলেন । যখন রসূলুল্লাহ (স.) তাবুক অভিষান থেকে ফিরে আসার জন্যে রওয়ানা হলেন, তখন একজনকে ঘোষণা দিতে বললেন । সে বললো, রসূলাল্লাহ (স.) এক গিরি সংকটে পাহাড়ের এক চূড়ার দিকে উঠছেন। সেখানে আর কারো যাওয়ার প্রয়োজন নেই । এর মধ্যে দেখা গেলো রসুল (স.)-কে হুযায়ফা পথ দেখাতে দেখাতে সামনে এগিয়ে আসছেন এবং তার উটের রশি ধরে টেনে আনছেন আশ্মার। এ সময় হঠাৎ করে মুখোশ পরা এক দল উটের আরোহী এগিয়ে এলো এবং রসূলুল্লাহ (স.)-এর উঁটের রশিধারক আম্মারের ওপর ঝাঁপিয়ে পড়লো । আশ্মারও ওদের কাফেলার উটের মুখের ওপর আঘাত করতে করতে এগিয়ে গেলেন । তখন রসুলুল্লাহ (স.) হুযায়ফাকে বললেন, ‘হয়েছে, হয়েছে' এ বলতে বলতে তিনি উঁটের পিঠ থেকে নেমে দাড়ালেন । আম্মার ইতিমধ্যে তার কাছে ফিরে এলেন ৷ তখন রসূলুল্লাহ (স.) তাকে জিজ্ঞাসা করলেন হে আম্মার, এলোকগুলোকে চিনতে পেরেছো কি? তিনি বললেন, হা আমি সাধারণভাবে সবাইকে চিনেছি, যদিও ওরা নেকাব পরে এবং ছদ্মবেশে ছিলো রসূল (স.) জিজ্ঞাসা করলেন, ‘ওরা কি চেয়েছিলো বুঝতে পেরেছো কি?’ আনশ্মার বললেন, আল্লাহ ও তীর রসুলই ভালো জানেন। এরপর বললেন, ওরা রসূলুল্লাহ (স.)-কে নিয়ে পালাতে চেয়েছিলো, ওদের উদ্দেশ্য ছিলো, তীর সওয়ারী সহ তাকে হাইজাক করে নিয়ে পাহাড়ের ওপর থেকে নীচে ফেলে দেবে। রেওয়ায়াতকারী বলেন, আম্মার রসূল (স.)-এর একজন সাথীকে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, ‘তোমাকে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞাসা করছি, বলো দেখী তোমার জানামতে কতো জন লোক ছিলো ওই পাহাড়ের চুড়ায়? ওই ব্যক্তি বললো, চৌদ্দজন মানুষ ৷ তখন রসূল (স.) বললেন, তুমি ওদের সাথে থাকলে তোমাকে নিয়ে মোট পনের হতো, তাই না? তারপর রসূলুল্লাহ (স.) ওদেরকে গুনলেন। ওদের মধ্য থেকে তিন জন বললো, আল্লাহর কসম, আমরা রসূলুল্লাহ (স.)-এর ঘোষণাকারীর আওয়ায শুনতে পাইনি। আর ওই Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।