তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

কিছু পর্যায় মানুষের জীবনে এসে যায় যখন নরম ব্যবহার সার্বিকভাবে মানুষের কষ্টের কারণ হয়ে দাড়ায় এবং বুঝা যায় যে, আরো বেশী দিন নরম ব্যবহার করলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এখন, মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ ও কঠোর ব্যবস্থা অবলম্বনের প্রকৃতি কী হবে, সে বিষয়ে কিছু মতভেদ পাওয়া যায়। হযরত আলী কাররমাল্লাহু ওয়াজহাহু মনে করেন । হা, এটা সশস্ত্র জেহাদ হতে হবে। ইবনে জারীরও এ মতটিকে গ্রহণ করেছেন। আবার হ্যরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের মতে এ জেহাদ হতে হবে অর্থনৈতিক অবরোধ ও সামাজিক বয়কটের মাধ্যমে এবং তাদেরকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এর মাধ্যমে তাদের মুখোশ খুলে দিতে হবে। এ বিষয়ে তার দলীল হচ্ছে, রসূলুল্লাহ কোনো মোনাফেককে হত্যা করেননি, অথবা তাদের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেননি ৷ এরশাদ হচ্ছে, ‘ওরা যে সব কথা বলে তার প্রতিটি কথার পেছনে আল্লাহর নামে কসম খায়, আর তারা নানা কুফরী কথা উচ্চারণ করে। তারা ইসলাম গ্রহণ করার পর কুফরী করেছে এবং এমন সব চিন্তা তারা করেছিলো যা বাস্তবায়িত করতে পারেনি ৷’ খেয়াল করে দেখুন, ওপরের আয়াতটি মোনাফেকদের বিভিন্ন পদক্ষেপের অবস্থা সামনে রেখে তাদের মূল চেহারা তুলে ধরেছে এবং তারা যে বারবার রসূল (স) ও মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছিলো, সে কথা ইশারায় বলে দিয়েছে। এ পর্যায়ে আরো কিছু রেওয়ায়াত পেশ করা হচ্ছে, যার মাধ্যমে এ আয়াতটি নাযিল হওয়ার কারণ সুস্পষ্ট হয়ে যায়। কাতাদা বলেন, আয়াতটি আবদুল্লাহ ইবনে উবাই সম্পর্কে অবতীর্ণ হয়েছিলো। ঘটনার বিবরণে জানা যায়, জুহন কবীলার এক ব্যক্তি এবং এক আনসারীর মধ্যে ঝগড়া লাগে। তখন জুহনী লোকটি আনসারীর ওপর বেশ বাড়াবাড়ি করে। এসময় আবদুল্লাহ ইবনে উবাই (ঘটনাটি জানতে পেরে) আনসারীকে উক্কানি দিতে গিয়ে বলে ওঠে, তুমি তোমার দলের লোকদের সাহায্যের জন্যে ডাকো না কেন? আল্লাহর কসম, আমাদের আর মোহাম্মদ-এর উদাহরণ হচ্ছে, যেমন একজন বলেছিলো, তোমার কুকুরটাকে খাইয়ে-দাইয়ে মোটা-তাজা বানিয়েছো, এখন সেতো তোমাকেই খেতে চায়। আর এক দিন সে বলেছিলো, আমরা যখন মদীনায় ফিরে যাবো, তখন আমাদের সম্মানিত ব্যক্তি ছোট লোকদের ঝৌঁটিয়ে বের করে দেবে। এক মুসলমান একথাটা শুনতে পায় এবং সাথে সাথে ছুটে গিয়ে রসূলুল্লাহ (স.)-কে জানিয়ে দেয়। রসূল (স.) তৎক্ষণাত তাকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন । তখন সে আল্লাহর নামে কসম খেয়ে বললো যে, না সে কিছুতেই একথা বলেনি । অতপর এ আয়াতটি নাযিল হলো । ইমাম আবু জা’ফর ইবনে জারীর আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বরাত দিয়ে একটি হাদীস রেওয়ায়াত করেন। তাতে বলা হয়েছে, ইবনে আব্বাস বলেন, রসূলুল্লাহ (স.) একটি গাছের নীচে বসে ছিলেন। এ সময় তিনি বলেন। “শীঘ্রই তোমাদের কাছে একজন লোক আসবে, সে তোমাদের দিকে শয়তানের দৃষ্টি দিয়ে তাকাবে, কাজেই সে এলে খবরদার তোমরা তার সাথে কেউ কথা বলবে না৷’ কিছুক্ষণ যেতে না যেতেই কালো মতো একটি লোককে আসতে দেখা গেলো । তখন রসূলুল্লাহ (স.) তাকে ডাক দিতেই সে বলে উঠলো, ‘আপনি এবং আপনার সংগী সাথীরা আমাকে কি কারণে গালি দিচ্ছেন?’ এরপর লোকটি চলে গেলো এবং তার কিছু সাথীকে নিয়ে আবার ফিরে এলো এবং যা বললো তার প্রত্যেকটা কথাই কসম খেয়ে বললো । তখনই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা এ আয়াতটি নাযিল করলেন, ‘ওরা যা বললো তার প্রত্যেকটা কথাই কসম খেয়ে বললো .... আয়াতটি শেষ পর্যন্ত দেখুন ৷" Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।