এসেছে। এসময়ে মোমেন তার হৃদয়ের গভীরে এমন এক নূরের জ্যোতি অনুভব করবে, যা সাধারণ চর্ম চোখে মালুম হওয়া সম্ভব নয়। এ হচ্ছে সেই মহান মুহূর্ত, যখন আল্লাহর নুরের আলোকে গভীরভাবে আলোকিত হবে মোমেনের আত্মা । আনন্দঘন এ মুহুর্তগুলোর যে কোনো একটি মুহুর্তকে তুলনা করা যায় মানুষের হৃদয়ের সেই গভীর অনুভূতির সাথে যা মেঘমুক্ত আকাশে শুভ্র সমুজ্জ্বল ও স্বচ্ছ কিরণের পরশে উদ্ভাসিত হয়ে ওঠে এবং যার উজ্জ্বলতার সামনে ম্লান হয়ে যায় ধরণীর বুকের সকল বস্তু এবং উন্ক্ত আকশে ঘূর্ণিয়মান সকল গ্রহ উপগ্রহ । কল্পনার চোখে একবার চেয়ে দেখুন ওই মধূ মিলনের আনন্দঘন মুহূর্তের দিকে কেমন করে পরম প্রেমময় পরওয়ারদেগারে হাকীমের সন্তোষের বারিধারায় অবগাহন করবে মোমেনদের আত্মাসমূহ ৷ যার মধূর পরশ বিচ্ছিন্ন হবে না কখনো । ‘হা, এটিই সেই মহা মহা সাফল্য ৷ নমোনাফ্েক্কদেকরস বিরুচ্ত্ধে কঠোর পদস্ক্ষে পের নিদেশ সত্যনিষ্ঠ মোমেনদের গুণাবলী বর্ণনা করার পর ওইসব মোনাফেকের ক্রুটি বিচ্যুতি আলোচনা এ পর্যায়ে আল্লাহ তায়ালা তীর নবীকে কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করার নির্দেশ দিচ্ছেন। এ প্রসংগে আল কোরআন জানাচ্ছে যে, ওই মোনাফেকরা নানা প্রকার কুফরী কথা উচ্চারণ করেছে এবং ইসলাম গ্রহণ করার পর বাস্তবে তারা কুফরী কাজে মশগুল রয়েছে। নবীকে কষ্ট দেয়ার জন্যে তারা এমন জল্পনা-কল্পনা ও পরিকল্পনা করেছে, যার কারণে আল্লাহ তায়ালা তাদের কঠিনভাবে তিরঙ্কার করছেন। ওরা বলতে চেয়েছে যে, নবী (স.)-এর কাছে ওহী আসা একটা বাজে কথা । তাদেরই সচ্ছলতা বিধান ও কল্যাণের জন্যে তিনি প্রেরিত হয়েছেন একথা বুঝা সত্তেও তাকে দোষারোপ করার অপচেষ্টার কারণে আল কোরআন চরম বিস্ময় প্রকাশ করছে। সাথে সাথে এ পবিত্র কালাম তাদেরকে সময় থাকতেই তাওবা করার জন্যে উদ্ধুদ্ধ করছে এবং কুফরী ও নেফাকের মধ্যে নিমজ্জিত থাকার পরিণতি সম্পর্কে ভয় দেখাচ্ছে । এরশাদ হচ্ছে, ‘হে নবী, কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং কঠোর ব্যবস্থা অবলম্বন করো তাদের বিরুদ্ধে ...... পৃথিবীতে তাদের কোনো বন্ধু বা সাহায্যকারী নেই । (আয়াত ৭৩-৭৪) রসূলুল্লাহ (স.) মোনাফেকদের প্রতি খুবই নরম ছিলেন, তাদের অনেকের ওপর ক্রুদ্ধও ছিলেন এবং অনেককে ক্ষমার চোখেও দেখতেন । তাদের ব্যাপারে তিনি চরম সহনশীলতা প্রদর্শন করেছেন। তার ক্ষমাও চূড়ান্ত পর্যায়ে পৌছে গিয়েছিলো এবং এমন একটা পর্যায় এসে গিয়েছিলো যখন তীর রব, তাদের সাথে ব্যবহারের ব্যাপারে নতুন এক অধ্যায় খোলার নির্দেশ দিলেন। আল কোরআন তাদেরকে কাফেরদের মধ্যে গণ্য করার নির্দেশ দিলো এবং কোনো প্রকার দয়া মায়া না করে এবং কোনো প্রকার নরম পন্থা অবলম্বন না করে তাদের বিরুদ্ধে চুড়ান্ত ও কঠিন জেহাদ ঘোষণা করার হুকুম জারি করলো । আসলে নরম ব্যবহারের বিশেষ বিশেষ ক্ষেত্র আছে, যেখানে নরম ব্যবহার করাতে ফায়দা হয়। তেমনি কঠোর ব্যবহার করার জন্যেও কিছু ক্ষেত্র আছে, যেখানে কঠিন ব্যবহারের মাধ্যমে দেশ ও দশের কল্যাণ সাধিত হয়। অতএব, নরম ব্যবহারের মাত্রা চরমে পৌছে যাওয়ার পর কঠোর ব্যবহারের প্রয়োজন হয়ে পড়ে । আর পারস্পরিক ধৈর্যাবলম্বনের মেয়াদ শেষ হয়ে গেলে তখন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করাই অপরিহার্য হয়ে যায়। এখানে অবশ্যই হিসাব করে দেখতে হবে কোন পর্যায়ে কি ব্যবহার উপযোগী এবং কোন ক্ষেত্রে কোন কর্মসূচী গ্রহণ করতে হবে। এমন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।