তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সোবহানাহু ওয়া তায়ালার এ রহমত ৷ আসবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে, ফেতনা ফাসাদ ও বিভিন্ন প্রকার দুর্ঘটনার মধ্যে জীবন যাপন করার মাধ্যমে । আসবে মহান আল্লাহর রহমত ইসলামী দলের মধ্যে শান্তি বিধান ও সংশোধনী আনা পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা, সম্পর্ক মযবুত করা, প্রত্যেক মানুষের জীবনে প্রশান্তি ও নিশ্চিন্ততা আনয়ন এবং নিশ্চিন্ত মনে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে । ভালো কাজের নির্দেশ দান, মন্দ কাজ থেকে বিরত রাখা, নামায কায়েম করা ও যাকাত আদায় করা মোমেনদের মধ্যে এ চারটি গুণ থাকায় তারা মোনাফেকদের থেকে পৃথক এক জাতি বলে চিহ্নিত ও বৈশিষ্ট্য মণ্ডিত । যেহেতু তাদের মধ্যে দেখা যায় তারা মন্দ কাজের দিকে মানুষকে এগিয়ে দেয়......... ভালো কাজ করতে মানা করে, আল্লাহকে ভুলে থাকতে শেখায় এবং কৃপণতা করার জন্যে মানুষকে প্ররোচনা দেয়! মোনাফেক ও কাফেরদের প্রতি আল্লাহর লা’নত বর্ষিত হওয়াটাও মোমেনদের জন্যে তীর পক্ষ থেকে বিশেষ এক রহমত মনে করা যায়। যে মোমেন গোষ্ঠীর মধ্যে উক্ত চারটি গুণ থাকবে, তাদেরকে অবশ্যই তিনি সাহায্য করবেন, পৃথিবীতে ক্ষমতা দান করবেন এবং মানব জীবনের সঠিক পরিচালক হিসাবে তাদেরকে প্রাধান্য দান করবেন বলে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন। ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহা শক্তিমান মহা বিজ্ঞানময় ৷’ অর্থাৎ, তিনি মোমেন দলকে সম্মানিত করতে সম্পূর্ণ সক্ষম এবং খেলাফতের এ মহান দায়িত্ব এবং উন্নৃত গুণাবলীর বিকাশের লক্ষ্যে তাদেরকে অবশ্যই সম্মানিত করবেন । তিনি তাদের সাহায্য ও সম্মান দান করার মাধ্যমে তার নিজ ক্ষমতা বাস্তবায়িত করায় অবশ্যই তিনি মহা বিজ্ঞানময়, যেন পৃথিবীর অশান্তি দূর হয়ে সেখানে কল্যাণ ও ভালো কাজের প্রসার ঘটে আর সর্বদা আল্লাহর বিধান মানুষের সকল কাজের তদারক করতে পারে। এটা স্থির সত্য যে, মোনাফেক ও কাফেরদের জন্যে জাহান্নামের আযাব অপেক্ষা করছে এবং ওদের জন্যে তার লা’'নত ওৎ পেতে রয়েছে। আর ওরা তাকে ভুলে থাকায় তাদের জন্যে পথভ্রষ্টতা ও কল্যাণ থেকে বঞ্চনা নির্ধারিত হয়ে রয়েছে। অপরদিকে জান্নাতের নেয়ামতসমূহ মোমেনদের জন্যে অপেক্ষা করছে। এরশাদ হচ্ছে, ‘তাদের জন্যে রয়েছে বাগ বাগিচায় ভরা বেহেশতসমূহ, যার নীচু দিয়ে প্রবাহিত হতে থাকবে ছোট ছোট নদীসমূহ এবং চিরস্থায়ী সেই বেহেশতগুলোতে থাকবে তাদের পবিত্র বাসস্থান ৷’ এসব নেয়ামত ভরা বেহেশত তৈরী রয়েছে যেন তারা নিশ্চিন্তে সেখানে বসবাস করতে পারে। এছাড়া আর যে জিনিসটি তারা পাবে তা আরো বড়, আরও মহান। তা হচ্ছে, দেখুন আল্লাহর এরশাদ- ‘আর রয়েছে আল্লাহর সন্তুষ্টি, যা সব থেকে বড় (নেয়ামত) ৷' আর জান্নাতের মধ্যে যতো নেয়ামত রয়েছে, সব কিছু এক সাথে মিলিত হলেও মহান আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্টির কাছে ম্লান মনে হবে। এজন্যেই এরশাদ হচ্ছে, ‘আল্লাহর সন্তুষ্টি সব থেকে বড় ৷' আল্লাহ রব্বুল আলামীনের সাথে মিলিত হওয়ার যে মধুর মুহূর্ত তার কোনো তুলনা নেই । এ হচ্ছে তার মর্যাদাপূর্ণ দীদারের মুহূর্ত । এ সময় নেককার মানবমন্ডলীর হৃদয় তন্তরীর বদ্ধ দুয়ার খুলে যাবে, হালকা হয়ে যাবে দুনিয়ার সকল দুঃখ কষ্টের বোঝা, যা মনে হবে এইমাত্র তারা ছেড়ে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।