‘মোনাফেক পুরুষ ও নারীরা একে অপরের সদৃশ ।' অপরদিকে ‘মোমেন পুরুষ ও নারীরা পরস্পর দরদী বন্ধু ও সহানুভূতিশীল ৷' এক মোমেনের যে প্রকৃতি তাই হচ্ছে গোটা মোমেন জাতির প্রকৃতি । তাদের প্রকৃতির মধ্যে দেখা যায় একই স্বভাব । তাদের মধ্যে সদা সর্বদা পরস্পর সহানুভূতি থাকার কারণে তারা একে অন্যের জন্যে দায়িত্ব অনুভব করে। মোমেনদের নিজেদের মধ্যে এই পারস্পরিক সহযোগিতা, সত্য প্রতিষ্ঠা ও অন্যায়কে দমনের মনোবৃত্তি থাকার কারণে তারা যেন একই পরিবারের মানুষ ৷ তাই এরশাদ হচ্ছে, ‘তারা ভালো কাজের জন্যে উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে ৷' ভালো কাজ প্রতিষ্ঠা ও মন্দ কাজ দমন করার জন্যে প্রয়োজন পারস্পরিক দায়িত্ব বোধ, দায়িত্ব গ্রহণ ও সহযোগিতার মনোভাব। আর এ কারণেই মোমেন জাতি এক সারিতে এসে দাড়াতে পারে। ঈমানের কারণেই তাদের মধ্যে বিভেদের অনুভূতি কার্যকরী হয় না। অর্থাৎ মতপাথর্ক্য থাকলেও তা তাদের মধ্যে সহজে ভাংগন ধরাতে পারে না৷ মতপার্থক্য নিসন্দেহে স্বার্থপরতার কারণেই গড়ে ওঠে এবং এটা অবশ্যই একটা সামাজিক ব্যাধি, যা তাদের একতার প্রতি হুমকি স্বরূপ । মহাজ্ঞানী সব কিছুর খবর রাখনেওয়ালা মহান আল্লাহ মুসলমানদের মধ্যে ঈমানের মাধ্যমেই এ একতা গড়ে তুলতে চান। ‘তারা পরস্পরের বন্ধু দরদী সহানুভূতিশীল ৷ এ পারস্পরিক দরদ মহব্বতের দ্বারাতেই তারা ভালো কাজের প্রসার ঘটায়, মন্দ কাজ বন্ধ করে, আল্লাহর মত ও পথকে সমুনৃত করার জন্যে কাজ করে এবং পৃথিবীতে এ উম্মতের প্রাধান্য প্রতিষ্ঠার পথ রচনা করে। এরশাদ হচ্ছে, ‘আর তারা নামায কায়েম করে। ‘এ সালাত বা নামাযই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার প্রধান মাধ্যম । ‘যাকাত আদায় করে।' এমন একটি কাজ, যা মুসলমানদের দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এবং বস্তুর কোরবানী ও আত্মার প্রশস্ততা প্রদর্শনের মাধ্যমে গড়ে তোলে পারস্পরিক মহব্বত এবং পারস্পরিক য়ত্বানুভূতি । ‘এভাবে তারা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করে ৷’ এসব কিছুর মধ্যে আল্লাহ ও তার রসূলের হুকুম পালন ছাড়া তাদের নিজেদের ইচ্ছাকে কার্যকর করার কোনো খেয়াল বা সুযোগ নেই । আল্লাহ ও রসূলের আইন ছাড়া তাদের আর কোনো জীবন বিধান নেই । আল্লাহ ও তার রসূলের ব্যবস্থা ছাড়া তাদের জীবনের অন্য কোনো কর্মসূচী নেই এবং আল্লাহ ও তার রসূলের ফয়সালা ছাড়া নেই তাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা-এখতিয়ার এভাবে তারা একই কর্মসূচী মেনে চলে, একটি মাত্র লক্ষ্যকে সামনে নিয়ে চলে এবং তারা সবাই একই পথের পথিক হিসাবে জীবন যাপন করে। সুতরাং একমাত্র সরল সঠিক মযবুত এ ইসলামী পথ বাদ দিয়ে তারা অন্য বিভিন্ন পথে চলে না। ‘ প্রতিই অতি শীঘ্র আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করবেন ৷’ এ রহমত শুধু আখেরাতের জীবনেই আসবে তা নয়, অবশ্যই এ দুনিয়ার জীবনেই প্রথম আসবে এ রহমত । আর আল্লাহর রহমত সেই ব্যক্তির ওপরেই আসবে, যে ভালো কাজের সূচনা করবে, মন্দ কাজ বন্ধ করবে, নামায কায়েম করবে ও যাকাত আদায় করবে এবং এ ধরনের সৎ লোকদের নিয়ে এক মহান জামায়াত গড়ে তুলবে । অন্তরের নিশ্চিন্ততার রূপ ধরে আসবে আল্লাহ্ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।