নিশ্চয়ই সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া মানুষই নিজের শক্তির ওপর বড়াই করে যার কারণে সে শিক্ষা নিতে পারে না। আল্লাহ্ পাকের নেয়ামত তাদের অন্ধ করে ফেলে, যার ফলে তারা দেখেও দেখতে পায় না। তাদেরকে অতীতের শিক্ষা কোনো উপকার দিতে পারে না৷ হা শিক্ষা চোখ খুলে তাকায় । অন্তৰ্দৃষ্টি দিয়ে দেখতে চায় এবং কোনো সময়েই জ্ঞান সাধনা থেকে থেমে যায় না। তারা কোনো না-ফরমান ও না-শোকর লোকের সাথে দোস্তি করে না । আল্লাহ তায়ালা বেশীর ভাগ লোককে পরীক্ষা করেন শক্তি ক্ষমতা ও সম্পদ দান করে। যার ফলে তাদের দৃষ্টি বিভ্রম ঘটে এবং তাদের চোখগুলো পর্দাবৃত হয়ে যায়, এরই কারণে তাদের পূর্বেকার শক্তিমান জাতিসমূহের শক্তি প্রদর্শনে কি করুণ অবস্থা সৃষ্টি হয়েছিলো তা আর তারা দেখতে সক্ষম হয় না৷ দেখতে পায় না তারা অতীতের অহংকারী ও বিদ্রোহীদের, কি কঠিন পরিণতির সম্মুখীন তাদের হতে হয়েছিলো । এ কারণেই তাদের প্রতি আযাব নাযিল হওয়ার জন্যে উচ্চারিত আল্লাহর কথা সত্যে পরিণত হয়েছে। এ কারণেই আল্লাহর অমোঘ নিয়ম অনুযায়ী তাদের ওপর ফয়সালা এসে গেছে। আর এ কারণেই মহাশক্তিমান আল্লাহর পাকড়াও তাদেকে ঘেরাও করে ফেলেছে। এমন অবস্থায় তাদেরকে পাকড়াও করা হয়েছে যখন তারা বিলাসিতার মধ্যে ডুবে ছিলো এবং শক্তি প্রদর্শনের নানা রকম কাজে মেতে ছিলো। ‘আর অবশ্যই আল্লাহ তায়ালা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাওকারী ৷’ নিয়ত আমরা এ সত্য অবলোকন করি যে সমাজের শক্তিমান সচ্ছল ও বিত্তশালীরাই সত্যকে অবহেলা করে, সত্যকে দেখেও দেখে না এবং হঠকারিতায় মেতে থাকে । প্রত্যেক দেশেই আমরা এ দৃশ্য দেখতে পাচ্ছি । তবে এসব উদাসীনতা ও সত্যবিমুখতা থেকে আল্লাহ তায়ালা তীর যে সব নেক বান্দাকে বাচিয়েছেন তাদের কথা স্বতন্ত্র ৷ সমোনমেনদের পারুস্পকর্রিকক সমশ্পর্ক্ত ও আল্লাহ্র ওয়াদা অপরদিকে, মোনাফেক ও কাফেরদের পাশাপাশি আমরা দেখতে পাই সত্যনিষ্ঠ মোমেনদেরকে ৷ দেখি তাদের ভিন্ন এক প্রকৃতি, স্বতন্ত্র এক ব্যবহার এবং অন্যান্যদের পরিণতির বাইরে ভিন্ন আর এক পরিণতি । এরশাদ হচ্ছে, ৭১-৭২) একদিকে যখন দেখা যায় মোনাফেক পুরুষ ও নারীরা একে অপরেরই মতো স্বভাবে চরিত্রে ব্যবহারে, তেমনি মোমেন পুরুষ ও নারীরাও একে অপরের বন্ধু দরদী সহানুভূতিশীল । মোনাফেক পুরুষ ও নারীরা, প্রকৃতিতে তারা এক হলেও তারা পরস্পরের বন্ধু দরদী ও সহানুভূতিশীল হওয়ার পর্যায়ে নিজেদের উন্নীত করতে পারে না। কারণ পারস্পরিক দরদ মহব্বতের জন্যে প্রয়োজন অন্তরের উদারতা ও হৃদয়ের প্রশস্ততা । এর ফলে গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা এবং পরস্পরকে সাহায্য করার জন্যে প্রয়োজনীয় ত্যাগ স্বীকারের মনোভাব ৷ অপরদিকে নেফাকের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন, সেখানে এসব উন্নত মানের গুণাবলী সৃষ্টির কোনো মন মানসিকতার সুযোগ নেই । মোনাফেক ব্যক্তিবর্গ চরিত্রের দিক দিয়ে হয় দুর্বল এবং তারা পরস্পর খোচা মারা কথায় হয় অভ্যস্ত । এরা দৃঢ় কোনো নীতি মেনে চলতে চায় না তা যতোই এদের প্রকৃতিতে, চরিত্রে ও ব্যবহারে মিল থাকুক না কেন। মহাপবিত্র কালাম আল কোরআনে অত্যন্ত সূক্মমভাবে তাদের মধ্যে বিরাজমান এ পার্থক্যগুলোর প্রতি ইংগিত করা হয়েছে। এ জন্যে বলা হয়েছে, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।