ওই জাহার্নামই হবে তাদের প্রাপ্য হিসাবে যথেষ্ট এবং তাদের পাপের জন্যে ওইটিই হবে উচিত প্রতিদান ৷ ‘আর আল্লাহ তায়ালা তাদের প্রতি লা'নত বর্ষণ করেছেন৷’ অতএব, তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাবে। ‘আর রয়েছে তাদের জন্যে স্থায়ী শাস্তি ৷’ এটিই হচ্ছে পথভ্রষ্ট, দ্বীন থেকে প্রত্যাবর্তনকারী ও অপরাধীদের প্রকৃতি । এটা তাদের কোনো নতুন অবস্থা নয়। এদের দৃষ্টান্ত ও উদাহরণ দ্বারা মানুষের ইতিহাসের পাতা ভরপুর হয়ে রয়েছে। আর মানব জাতির ইতিহাসের পাতা খুললে দেখা যাবে অতীতের মোনাফেকদেরও ছিলো এ একই ধরণের বৈশিষ্ট্য । পূর্ববর্তীরাও তাদের অপরাধের উপযুক্ত পরিণতি ভোগ করেছে। তাদের মন্দ আচরণের কারণে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে দুনিয়াতে তারা তাদের যথোপযুক্ত প্রাপ্য তো পাবেই, তারপর পাবে আখেরাতে তাদের যোগ্য প্রতিদান দুনিয়াতে তারা শক্তি, ধন সম্পদ ও সন্তানাদির অধিকারী, অন্যান্যদের তুলনায় অধিক থাকলেও সেগুলো সেই কঠিন দিনে তাদের জন্যে কোনো উপকারেই আসবে না। ওদের পূর্ববর্তীদের কঠিন অবস্থার কথা উল্লেখ করে আল কোরআন তাদের নসীহত করছে এবং তাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, তারা অবিকল তাদের পূর্বসূরীদের পদাংক অনুসরণ করছে এবং এজন্যে তাদের মতো একই পরিণতি তাদের ভোগ করতে হবে বলে কোরআনে করীম সতর্ক করে দিচ্ছে। যেন তারা সময় থাকতেই সঠিক পথ গ্রহণ করে। এরশাদ হচ্ছে, ঠিক তোমাদের পূর্ববর্তীদের মতোই তোমাদেরকে শাস্তি পেতে হবে বলা হচ্ছে, ওরা তোমাদের থেকেও বেশী শক্তিশালী ছিলো, সম্পদ ও সন্তানাদিতেও ছিলো ওরা বেশী । এতদসত্তেও তারা তাদের উপযুক্ত হিসসা পেয়ে গেছে। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো একই পরিণতি ভোগ করবে। তোমরাও সেইভাবে জল্পনা কল্পনা করছো, যেমন তারা করেছিলো। ওরাই সেই সব ব্যক্তি, দুনিয়া ও আখেরাতে যাদের কাজগুলো বরবাদ হয়ে যাবে এবং ওরাই হবে চূড়ান্তভাবে ক্ষতিগৃন্ত ৷’ আল্লাহ্ তায়ালা মানুষকে শক্তি সম্পদ ও সন্তানাদি দিয়ে পরীক্ষা করেন৷ যারা মহা শক্তিমান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, তারা পৃথিবীতে সাময়িকভাবে যে শক্তির অধিকারী হয়েছে তার জন্যে অহংকারী হয় না । কারণ তারা ভয় করে তাকে, যিনি আরো বড় শক্তির অধিকারী, অতপর তাদের শক্তি তারা তার আনুগত্য ও তার বিধানকে সমুন্নত করার কাজে লাগায় । তাদেরকে সম্পদ ও সন্তানাদি দ্বারা যে পরীক্ষা করা হয়, সেটা ততো বড় নয় এবং তারা এটাকে কোনো পরীক্ষা বলেই মনে করে না । যেহেতু তারা এসব জিনি্সিকে সেই মহান সত্বার দান বলে স্মরণ করতে থাকে ৷ যিনি তাদের এসব দিয়েছেন। কাজেই তারা তার নেয়ামতের শোকর গোযারি করার কাজে লেগে যায় এবং তাদের সম্পদ ও সন্তানাদি দ্বারা তার প্রতি আনুগত্য প্রকাশের চেষ্টা করে। আর যারা শক্তি ও নেয়ামতের উৎস মহান আল্লাহ থেকে দূরে সরে যায়, তারাই অহংকার করে এবং পৃথিবীতে পাপ কাজের প্রসার ঘটায় । তারা নানা প্রকার আমোদফুর্তি ও ভোগ বিলাসে লিপ্ত হয়ে যায় এবং জীব-জানোয়ারের মতো শুধু পেট পূজার কাজেই ব্যস্ত থাকে। এরশাদ হচ্ছে, ‘ওরাই হচ্ছে সেই সব ব্যক্তি, যাদের কাজগুলো দুনিয়া ও আখেরাতে বাতিল হয়ে গেছে’ যিন্লাল ৯ম ২৯ 5 y Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।