শক্তিশালী বাচনভংগিতে বিশ্রেষণ করা হয়েছে এই বাচন ভংগির নমুনাগুলো লক্ষ্য করুন প্রথম আয়াত থেকে ২নং আয়াতের শেষ পর্যন্ত । যথা, ‘সম্পর্কচ্ছেদ করা হলো আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সেই মোশরেকদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে.... হে মোমেনরা, মোশরেকরা অপবিত্র, কাজেই এ বছরের পর তারা যেন মাসজিদুল হারামের ধারে-কাছেও আসতে না পারে। আর তোমরা যদি দারিদ্রের আশংকা কর, তবে আল্লাহ অচিরেই তোমাদেরকে নিজ অনুগ্রহ বলে ধনী বানিয়ে দেবেন, যদি তিনি ইচ্ছা করেন । নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞ ও মহাজ্ঞানী ৷’ আমাদের উদ্ধৃত এ আয়াতগুলোর মধ্যে যে কোরআনী বাচনভংগি পরিদৃষ্ট হয়, তা থেকে স্পষ্ট যে, বিভিন্ন কারণে এ সময়ে মুসলমানরা সমগ্র আরবের সকল মোশরেকের সাথে একযোগে সম্পর্কচ্ছেদের মতো গুরুতর পদক্ষেপ নিতে ভয় ও সংকোচ বোধ করছিলো। এ কারণগুলো কী কী, তা আমি অচিরেই ব্যাখ্যা করার চেষ্টা করবো । সূরার দ্বিতীয় অংশে আহলে কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের সাথে ইসলামী রাষ্ট্রের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া হয়েছে এবং তার সেই সব এঁতিহাসিক আদর্শিক ও বাস্তব কারণসমূহ বিশ্লেষণ করা হয়েছে, যা এই সম্পর্কচ্ছেদকে অনিবার্য করে তুলেছিলো। সেই সাথে ইসলামের আসল ও চিরস্থায়ী রূপ কী, আহলে কেতাবের কাছে আল্লাহর যে বিধান নাযিল করেছিলেন তা থেকে তারা কিভাবে বিপথগামী হয়ে গেছে, তাও বিশ্রেষণ করা হয়েছে। ২৯নং আয়াত থেকে ৩৫নং আয়াত পৰ্যন্ত এ অংশটি বিস্তৃত । যথা, ‘আহলে কেতাবের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না, আল্লাহ যা হারাম: করেছেন, তাকে হারাম করে না এবং আল্লাহর সত্য দ্বীনের অনুগত হয় না, তারা যতোক্ষণ নতশিরে জিযিয়া প্রদান না করে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও ৷ ....’ কোরআনের বাচনভংগি থেকে এই অংশে এটাও ফুটে উঠেছে যে, সমগ্র আহলে কেতাব বা তাদের সংখ্যাগুরু অংশের সাথে লড়াই চালানোর ব্যাপারে মুসলমানরা দ্বিধা দ্বন্দ ও ভীতিতে আক্রান্ত ছিলো। এ ভয়ভীতি ও দ্বিধাদ্বন্বের বিশেষ কারণ ছিলো এই যে, এই যুদ্ধের প্রধান লক্ষ্য ছিলো রোম সাম্রাজ্য এবং সিরিয়া ও পার্ম্ববর্তা অঞ্চলে অবস্থিত তাদের আরবীয় খৃষ্টান মিত্ররা। ভয় ভীতি ও দ্বিধাদ্বন্ববের জন্যে এই একটা কারণই যথেষ্ট । কেননা আরব উপদ্বীপের লোকদের কাছে রোম সাম্রাজ্যের দোর্দন্ড প্রতাপ সম্পর্কে অনেক এঁতিহাসিক তথ্য জানা ছিলো। তবে আয়াতের বক্তব্য শুধু খৃষ্টানদের জন্যে নির্দিষ্ট নয়, বরং বর্ণিত লক্ষণ ও বৈশিষ্ট্যগুলোর অধিকারী সকল আহলে কেতাবকে লক্ষ্য করেই তা বলা হয়েছে। আগামীতে ব্যাখ্যা বিশ্লেষণের সময় এ বিষয়ে সবিস্তারে আলোচনা করবো । তৃতীয় অংশে, পর্বে যুদ্ধে যাওয়া নির্দেশপ্রাপ্ত হওয়ার পর যারা অলসতা ও দুর্বলতাবশত পশ্চাদমুখী হয়েছে এবং যুদ্ধে যায়নি, তাদের সমালোচনা শুরু হয়েছে। এ সব লোকের সবাই যে মোনাফেক নয়, তা পরবর্তীতে জানা যাবে। তবে এই সব যুদ্ধ বিগ্রহ যে অত্যন্ত কষ্টসাধ্য ছিলো তা আমি আগামীতে কারণসহ ব্যাখ্যা করবো । যেমন আল্লাহ্ বলেন, ‘হে মোমেনরা, তোমাদের কী হয়েছে যে, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার নির্দেশ দেয়া হলে তোমরা মাটির সাথে লেগে গেলে? ..... (আয়াত ৩৮ থেকে ৪১) এ পর্বে যে সব হুমকি, ধমকি ও শাসানিমূলক শব্দ ব্যবহৃত হয়েছে, মুসলমানদেরকে যেভাবে স্বরণ করিয়ে দেয়া হয়েছে যে, কোনো মানুষের পক্ষ থেকে কিছু মাত্র সাহায্য না আসা সত্তেও Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।