মোনাক্েক্ষদে্ব পশক্ষ্ষ খেকে মুসন্পিম বাহিনীর মনোবল বিনষ্ট করবা আয়াত যে অবশ্যই নাযিল হবে, তা আলোচ্য আয়াতগুলোতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে প্রবহমান কথাগুলো প্রকাশ করে দিচ্ছে যাতে করে মানুষ সেই সত্য কথাটা জেনে যায় যা তারা গোপন করছে। এ আয়াতগুলোর নাযিল হওয়া বিষয়ে বিশেষ বিশেষ ঘটনা উল্লেখ করে বেশ কয়েকটি রেওয়ায়াত এসেছে। মদীনাবাসী আৰু মা'শার মোহাম্মদ ইবনে কা'ব আল কুরযি নামক এক ব্যক্তি এবং আরো কিছু লোকের বরাত দিয়ে একটি বর্ণনা পেশ করেছেন । তারা বলেন, মোনাফেকদের মধ্য থেকে এক ব্যক্তি বললা, ‘আমরা কোরআনের এ আয়াতগুলোর দিকে পেটের কারণে (স্বার্থের জন্যে) ঝুঁকে পড়েছি, মুখে অস্বীকার করেছি, কিন্তু সাক্ষাতে এসব কথা প্রকাশ করতে সাহস পাইনি (অর্থাৎ ৰোরআন পাঠকদের সামনে একথা প্রকাশ করিনি) । অতপর রসূলুল্লাহ (স.)-কে এ কথাটি জানানো হলো, (একথা জানতে পেরে) ওই লোকটি অবিলম্বে উটে সওয়ার হয়ে রসূলুল্পাহর কাছে এসে বললো, ‘ইয়া রসূলাল্লাহ, আমরা নিছক ঠাট্টা মস্কারি করে একথাগুলো বলেছিলাম তখন তিনি বললেন, ‘তোমরা কি আল্লাহর সাথে, তীর আয়াতসমূহের সাথে এবং তীর রসূলের সাথে ঠাট্টা মস্কারি করছো?’ ৬৪নং আয়াতের শেষের কথাটি ‘মুজরিমীন'’ পর্যন্ত তিনি পড়লেন । এসময়ে দেখা গেলো ওই লোকটির পা-দুটো পাথরের মতো কালো হয়ে গেছে। রসূলুল্লাহ (স.) সেদিকে ভ্রক্ষেপ করলেন না, আর সে তো রসুলুল্লাহ (স.)-এর তরবারির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিলো । মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, মোনাফেকদের দলের মধ্যে অদীয়াত ইবনে সাবেত নামক এক ব্যক্তি ছিলো । এ ব্যক্তি বনু উমাইয়া ইবনে যায়দ ইবনে আমর ইবনে আওফ গোত্রের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিলো। মাখশা ইবনে হুমায়ের নামক আর এক ব্যক্তি ছিলো । সে ছিলো বনু সালমার খুবই শক্তিশালী মিত্র । রসূলুল্লাহ (স.) যখন তাবুক অভিযানে যাচ্ছিলেন, তখন এরাও তার সাথে এগিয়ে চলেছিলো। এসময়ে তারা পরস্পর বলাবলি করছিলো, রোমান সৈন্যদের সাথে যুদ্ধ আরবদের পারস্পরিক যুদ্ধের মতো নাকি? আল্লাহর কসম করে বলছি, হয়তো আগামীকালই তোমাদেরকে শেকলে আবদ্ধ করে নিয়ে যাওয়া হবে। এসব কথা বলে তারা মুসলমান দলের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করতে চাইছিলো । তখন মাখশা ইবনে হুমায়ের বলে উঠলো, আল্লাহর হয়ে যাক । উপরস্তু আমরা মোনাজাত করবো, তোমাদের এ সব কথার কারণে যেন আমাদের সম্পর্কে আল কোরআনের আয়াত নাযিল হয়ে যায় । আর আম্মার ইবনে ইয়াসিরের যে ঘটনা আমার কাছে এসেছে, সে বিষয়ে রসূলুল্লাহ (স.) বলেছেন, একটি গুজব রটিয়ে দেয়া হলো যে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। বলা হলো, বেশ তো, ওদেরকে সরাসরি জিজ্ঞাসা করো ব্যাপারটা সত্য কিনা ৷ যদি ওরা কথাটা অস্বীকার করে তো বলবে, অবশ্যই তোমরা এটা ওটা বলেছো ।’ এরপর আম্মার ইবনে ইয়াসির তাদের কাছে ফিরে এলেন এবং তিনি তাদেরকে ওই রটনার পেছনে যে মূল ঘটনা ছিলো তা বললেন । তারপর ওরা রসূলুল্লাহ (স.)-এর কাছে এসে নানা প্রকার কথা বলে ক্ষমাপ্রার্থী হলো। তখন অদীয়াত ইবনে সাবেত বললেন, এসময়ে রসূলুল্লাহ (স.) তীর উটের ওপর বসে ছিলেন । অদীয়াত তার উটের বেন্ট ধরে বলতে লাগলেন, ইয়া রসূলাল্লাহ, আমরা নানা প্রকার জল্পনা কল্পনা ও ঠাট্টা মস্কারিতে লিপ্ত ছিলাম । তখন মাখশা ইবনে 5 সূরা আত্ তাওবা (১৫৮) . পারা ১০ অমনযিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।