বিষয়কে পরিষ্কার করতেও ওরা দুর্বলতা বোধ করে। তারপর ওরা অত্যন্ত বিনয় ও নম্রতা প্রকাশ করে এবং নিজেদের খুবই ছোট করে পেশ করে, যেন মানুষ তাদের ওপর খুশী হয়ে যায়। ‘আর ওরা সত্যিকারে মোমেন হলে আল্লাহ ও তার রসূলকেই খুশী করার চেষ্টা করবে, এ ব্যাপারে আল্লাহর অধিকারই সবচেয়ে বেশী । কিন্তু বাস্তবে মানুষ কী করে? তাদের শক্তি তারা কি কাজে লাগায়? সাধারণভাবে মানুষ সঠিকভাবে আল্লাহকে বিশ্বাস করে না এবং তীর জন্যে অন্তরের মধ্যে কোনো আগ্রহও পোষণ করে না। দেখা যায়, তারই মতো মানুষের জন্যেই তার হৃদয়াবেগ এবং এ মানুষকেই সে ভয় পায়। অথচ তার জন্যে কল্যাণকর পথ তো এটাই ছিলো যে সদা সর্বদা তার মনোযোগ মহান আল্লাহর দিকে রুজু করে রাখবে, যাঁর নযরে সবাই সমান। তিনি সেই ব্যক্তিকে কখনও অপমানিত করেন না, যে তীর দিকে ঝুঁকে থাকে। আর অবশ্যই যে ব্যক্তি তীর বান্দার কাছে নতি স্বীকার করে, তাকে তিনি অপমানিত করেন। আর তীকে যে ভয় করে, তাকে তিনি (কারো কাছে) ছোট করেন না। যে তীর থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহকে বাদ দিয়ে তার বান্দাদেরকে যারা ভয় করে তাদেরকেই তিনি ছোট করে দেন। এরশাদ হচ্ছে, ‘ওরা কি জানে না, যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের ঘোরতর দুশমনি করে, তার জন্যে রয়েছে জাহান্নামের আগুন, চিরদিন সে থাকবে সেখানে, এটিই হচ্ছে চরম লাঞ্চিনা ৷' ধমক ও তিরঙ্কারের সাথে তাদের এভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। কারণ ওরা ঈমানকে পরিত্যাগ করেছে। আর অবশ্যই এটা সত্য, যে ব্যক্তি ঈমান এনেছে, সে অবশ্যই বিশ্বাস করে যে, আল্লাহ ও তীর রসূলের সাথে লড়াই করা সব থেকে বড় কবীরা গুনাহ । আর আল্লাহর যে কোনো বান্দা এ কাজ করবে অবশ্যই জাহান্নাম তার জন্যে অপেক্ষা করছে। আর বিদ্রোহী যে কোনো ব্যক্তির জন্যে ইহকাল ও পরকালে অপমানই হচ্ছে সমুচিত প্রতিদান । কাজেই যে ঈমানের দিকে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে, তা গ্রহণ করলে তাদের প্রতিদান কি হতে পারে তা কি তারা বুঝতে পারে না? এটা তারা না জানবে কেমন করেঃ? ওরা তো আল্লাহর বান্দাদের ভয় করে, তাদেরই খুশী করার জন্যে তারা হলফ করে করে কথা বলে৷ কিন্তু আল্লাহর কাছ থেকে যা পেয়েছে তাই তারা অস্বীকার করে। তাহলে এসব বান্দার সৃষ্টাকে ভয় না করলে তাদের কি অবস্থা হতে পারে। ওরা রসূলকে কষ্ট দেয় এবং তার আনীত দ্বীনের বিরোধিতা করে। এর দ্বারা প্রকৃতপক্ষে আল্লাহর সাথেই লড়াই করা হয়। কেউ তার সাথে লড়াই করতে পারে এর চিন্তাই করা যায় না । মহান আল্লাহ সর্বশক্তিমান । তিনি এতো বড় যে, তীর সাথে লড়াই করার কোনো প্রশ্নই আসে না। তারা যে কদর্য কাজ করছে, তা অত্যন্ত ঘৃণার্হ। আর যে অপরাধ তারা করছে, তার বাস্তব চিত্র একথার দ্বারা ফুটে উঠেছে এবং রসূলকে যে কষ্ট তারা এ পর্যন্ত দিয়েছে তাদের প্রতি এ আয়াতের মাধ্যমে ভীতি প্রদর্শন করা হয়েছে। প্রকৃতপক্ষে এ দ্বীনকে ধ্বংস করে দেয়ার জন্যে তারা সদা সর্বদা গোপন ষড়যন্ত্রে মেতে রয়েছে। ওরা তো এত ভীরু ও কাপুরুষ যে, রসূলুল্লাহ (স.) ও তীর সংগী সাথীদের সাথে তারা মুখোমুখি হতে সাহস পায় না। সর্বদা ওরা ভয়ে ভয়ে থাকে। যে কোনো সময় হয়তো আল্লাহ তায়ালা ওদের গোপন কথা প্রকাশ করে দেবেন এবং রসূলুল্লাহ (স.)-কে তাদের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকেফহাল করে দেবেন। এরশাদ হচ্ছে, ‘মোনাফেকরা সব সময় ভয় ভয়ে রয়েছে, যে কোনো সময় যেন তাদের মনোবাঞ্ছা সম্পর্কে খবর দিতে গিয়ে কোনো সূরা নাযিল হয়ে যায় । কোনো এক দলকে ক্ষমা করি, তাহলে অন্য কোনো দলকে আযাব দেবো কারণ তারা ইচ্ছাকৃতভাবে অপরাধী জাতি ছিলো । (আয়াত ৬৪-৬৬) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।