এ হচ্ছে যাকাত ব্যবস্থা ও তার ব্যয়ের খাতগুলোর বিবরণ, যার সম্পর্কে আজকের পৃথিবীর সমালোচকরা নানা প্রকার কথা বলে থাকে এবং এ ব্যবস্থাকে তারা বৃত্তি ও খয়রাতী ব্যবস্থা বলে কটাক্ষপাত করে() এ ব্যবস্থা ইসলামী সমাজের বাধ্যতামূলক (ফরয) ব্যবস্থা । আমরা ইসলামী এবাদাত হিসাবে এ ব্যবস্থা মেনে চলি । এর দ্বারা আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করেন এবং এভাবে তাদের পবিত্র বানান এবং উন্মতে মুসলিম।র ব্যক্তিবর্গের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, দরদ মহববত ও পরস্পর কল্যাণকামিতা গড়ে তোলেন। এ মহান ব্যবস্থার দ্বারা তিনি মানুষের মধ্যে পয়দা করেন সজীবতা, গোটা জীবনকে বানান মহীয়ান এবং মানুষের করেন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহানুভূতি ও সংবেদনশীলতা এবং প্রতিপালন করেন মানুষের মধ্যে সঠিক বন্দেগীর চেতনাকে, যার ফলে মানুষ ও তার সৃষ্টিকর্তার মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। সাথে সাথে মানুষে মানুষেও গড়ে ওঠে নিবিড় বন্ধন । তাই দেখুন, রাব্বুল আলামীনের অমিয় বাণী, ‘আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে বাধ্যতামূলক ও অপরিহার্য-এক কাজ'-এর দ্বারাতেই সঠিকভাবে জানা যায় মানুষের কল্যাণ কোন্ কোন্ জিনিসে এবং এভাবে আল্পাহ তায়ালা মহা বুদ্ধিমত্তার সাথে তার কাজগুলো পরিচালনা করেন। ‘আর অবশ্যই আল্লাহ তায়ালা জ্ঞানবান, বিজ্ঞানময় ।' ক্সসুলের সাখে মোনাকেকদের বেয়াদবখী ও চাট্ুকার্বীীতা সদকাসমূহ (যাকাত) এর মূলনীতি ও তার বন্টন ব্যবস্থা বর্ণনা করার পর ওই সব মূর্খ হঠকারী নাদান বে আদবদের কটাক্ষের জওয়াব দেয়া হচ্ছে, যারা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকার কারণে চরম ও পরম বিশ্বস্ত রসূল (স.)-এর প্রতি কটাক্ষপাত করছে। এরপর বিবরণ আসছে নানা প্রকার মোনাফেকের এবং সেই সকল বিষাক্ত কথা ও কাজের, যা তারা ইসলামী জামায়াতের মধ্যে থেকে সদা সর্বদা বলতো ও করতো । দেখুন এ বিষয়ে আল্লাহর এরশাদ, ‘ওদের মধ্যে অনেকে আছে যারা নবী (স.)-কে কষ্ট দিতো ও বলতো ৰ তোমাদের একদলকে মাফ করে দেই, তবু অপর এক দলকে অবশ্যই আযাব দেবো কারণ তারা বরাবরই মহা অপরাধী হিসাবে থেকেছে ৷’ (আয়াত ৬১-৬৬) অবশ্যই রসূলের শানে এটা ছিলো বিরাট বেআদবী, যা সদকা সম্পর্কে কটাক্ষপাত করা থেকে ও অন্যভাবে প্রকাশ পেয়েছে। ওরা রসূল (স.)-এর কাছে থেকে উন্নতমানের আদব শিখছিলো। তারা দেখছিলো রসূলুল্লাহ (স.) কতো আদর মহব্বতের সাথে লোকদের কথা শোনেন, মানুষকে কিভাবে মর্যাদা দেন, কিভাবে তাদের সাথে শরীয়তের নিয়ম মতো লেন দেন করেন কতো বিনয় নত্রতার সাথে মানুষের সাথে ব্যবহার করেন এবং মানুষের জন্যে তীর দিলো কতো প্রশস্ত, তার অন্তর কতো উদার ৷ এতদসত্তেও তাকে তারা কি জঘন্য অপবাদ দিলো । দেখুন কতো হীন তাদের আচরণ । তারা বললো, তিনি ‘কান-ভারী' মানুষ, যে যা বলে তাই তিনি বিশ্বাস করেন তারা তার জন্যে মিথ্যা, ধোকাবাজি ও অতিরঞ্জিত করে কথা বলা জায়েয করে নিলো । অর্থাৎ তারা মনে করলো তীর পক্ষে এসব কদাচার সহজ কাজ, তিনি মিথ্যা বলতে পারেন ও কাউকে ঠকাতে পারাটা তার জন্যে মোটেই কঠিন নয়। তাঁর সত্যবাদিতার ওপর তারা হলফ করে করে অপবাদ দিলো এবং তার সামনেই তাকে অপমানজনক কথা বললো । এতেও তারা ক্ষান্ত হলো না বরং তার অনুপস্থিতিতেও তার নিন্দামন্দ বলাবলি করতে থাকলো এবং তারা নিশ্চিন্ত ছিলো যে, এসব (১) দেখুন, ‘আসসালামুল আলামে অল ইসলাম’ কেতাবের যাকাত অধ্যায়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।