তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

গোত্রের ‘যুল খুওয়ায়সির’ নামক এক ব্যক্তি এসে বললো, ইয়া রসূলাল্লাহ, ইনসাফ করুন । তখন তিনি বললেন, তোমার জন্যে দুঃখ, আমি ইনসাফ না করলে আর কে ইনসাফ করবে? তখন ওমর ইবনুল খাত্তাব (রা.) বলে উঠলেন, ইয়া রসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন, ওর গর্দান উড়িয়ে দেই । রসূল (স.) বললেন, ওকে ছেড়ে দাও, তোমাদের কেউ যদি তাদের মতো তার নামাযকে তুচ্ছ করবে এবং ওদের রোযার মতো এর রোযাকেও অপছন্দ করবে, আসলে দ্বীন ইসলাম থেকে ওরা তেমনি বেরিয়ে গেছে, যেমন করে ধনুক থেকে তীর বেরিয়ে যায় ...... ৷" তখন তাদের সম্পর্কে নাযিল হলো, ‘তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি এমন আছে যারা তোমাকে সদকার ব্যাপারে মুখের ওপর দোষারোপ করে ।' হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে মারদুওয়াইয়াহ বর্ণনা করেন, নবী (স.) যখন হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনীমতের মাল বন্টন করছিলেন, তখন এক ব্যক্তিকে আমি বলতে শুনলাম, ‘এ যে ভাগ-বাটোয়ারা হচ্ছে, এর দ্বারা আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন বলে আমি আশা করি না৷’ তখন আমি নবী (স.)-এর কাছে এসে কথাটি উল্লেখ করলাম । তিনি বললেন, “মূসা (আ.)-এর ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তীকে এর থেকেও বেশী কষ্ট দেয়া হয়েছিলো, তবু তিনি সবর করেছেন। এরপর নাযিল হলো, ‘তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি সদকার ব্যাপারে তোমার প্রতি কটাক্ষপাত করে৷’ দাউদ ইবনে আসেম (রা.) থেকে মুসায়েদ এবং ইবনে জারীর বর্ণনা করেন, তিনি বলেন, নবী (স.)-এর কাছে কিছু সদকার মাল এলে তিনি তা এখানে ওখানে বন্টন করে দিলেন, অবশেষে সব ফুরিয়ে গেলো । এসময়ে আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি এ বন্টন লক্ষ্য করলো ও বললো, ‘এটা কি ইনসাফ হলো?’ তখন এ আয়াত নাযিল হলো । কাতাদা আয়াত- ওয়া মিনহুম মায়্যলমিযুকা ফিস্‌সাদাকাতে’ এ আয়াতের অর্থ ও ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘ওদের মধ্যে অনেকে আছে যারা সদকা বন্টনের প্রশ্নে তোমাকে দোষ দেয় ।' আর আমাদের কাছে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, তাতে বলা হয়েছে যে, মরু অঞ্চল থেকে এক ব্যক্তি এলো, যে সদ্য ইসলাম গ্রহণ করেছিলো । যখন সে নবী (স.)-এর কাছে এলো, তখন তিনি কিছু সোনা-চাদি বন্টন করছিলেন। এ বন্টন করা দেখে সে বলে উঠলো, ‘হে মোহাম্মদ যদিও আল্লাহ তায়ালা তোমাকে ইনসাফ করতে বলেছেন, কিন্তু তুমি ইনসাফ করনি ।' তখন আল্লাহর নবী বললেন, ‘দুঃখ হোক তোমার ওপর আমার পর তোমার ওপর কে ইনসাফ করবে?’ যাই হোক, আল কোরআনের আয়াতই জানাচ্ছে যে এ কটাক্ষপাতটা মোনাফেকদের একটি গ্রুপ থেকেই করা হয়েছে। দ্বীনের দরদী হয়েই যে তারা এ কথা বলেছিলো তা নয়, বরং তাদের ভাগে কিছু না হওয়াতে রাগের চোটে তারা এসব মন্তব্য করেছে। মূলত তাদেরকে কোনো হিসসা না দেয়াতেই তারা রাগে ফেটে পড়ছিলো, আর এ রাগই ছিলো তাদের মোনাফেকীর স্পষ্ট আলামত । রসূল (স.)-এর স্বভাব চরিত্রের ওপর দোষ দিয়ে এমন কোনো ব্যক্তি কথা বলতে পারে না, যে এ মহান 'দ্বীন'-এর ওপর ঈমান এনেছে তিনি তো বরাবরই সত্যবাদী ও আমানতদার বলে পরিচিত ছিলেন, এমনকি রেসালাত হাসিল করার পূর্বেও তার এ সুনাম ছিলো । আর আল্লাহ্‌ রব্বুল আলামীন প্রদত্ত আমানতগুলোর মধ্যে সঠিক বিচার ফয়সালা করা একটি বড় আমানত, যা দিয়েছেন ...... আর এটা স্পষ্ট যে, মহাগ্রন্থ আল কোরআনের এ আয়াতগুলো ইতিপূর্বে ঘটিত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।