সূরা আত্ তাওবা সৰ্হকক্ষিপ্ট আল্লোচনা এ সূরাটি কোরআনের সর্বশেষ সূরা না হলেও সর্বশেষে নাযিল হওয়া অংশের অন্যতম 0১) এ জন্যে এতে মুসলিম ও অমুসলিম জাতিগুলোর মধ্যকার সম্পর্কের বিষয়ে সর্বশেষ বিধান অন্তর্ভুক্ত হয়েছে। অনুরূপভাবে এতে অন্তর্ভুক্ত হয়েছে মুসলিম সমাজের বিন্যাস, তার মান ও মর্যাদা নির্ধারণ, মুসলমানদের প্রতিটি শ্রেণী (২) ও গোষ্ঠীর অবস্থা চিহ্নিতকরণ, মুসলিম সমাজের সার্বিক অবস্থা এবং এর প্রতিটি দল ও গোষ্ঠীর বাস্তব অবস্থার সুক্ষ্ম ও স্পষ্ট বিবরণও। এ দিক দিয়ে সূরাটি বিশেষ গুরুত্বের দাবীদার । ইসলামী আন্দোলনের প্রকৃতি, স্তর ও কর্মসূচীর বিবরণের দিক দিয়ে এটি গুরুত্বপূর্ণ ৷ পূর্ববর্তী সুরায় বর্ণিত আহকাম ও বিধিসমূহের সাথে এ সূরায় বর্ণিত আহকাম ও বিধিসমূহের তুলনামূলক পর্যলোচনা করলে ইসলামী বিধানের নমনীয়তা ও কঠোরতার পরিমাণ আঁচ করা যায়। এই পর্যালোচনা না করলে আহকাম ও বিধিসমূহের তারতম্য নির্ণয় করা যাবে না, বরং সবই একাকার হয়ে যাবে। অনুরূপভাবে, যে সকল আয়াতে নির্দিষ্ট স্তরের জন্যে প্রয়োজনীয় বিধান দেয়া হয়, সেই আয়াতগুলোকে যখন স্থগিত করা হয়, তার বিধানকে যখন চূড়ান্ত রূপ দেয়া হয়, অতপর এই সব চূড়ান্ত বিধান সম্বলিত আয়াতগুলোকে ওই সকল সাময়িক বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্যে যখন নতুনভাবে ব্যাখ্যা পেশ করা হয়, বিশেষত, ইসলামী জেহাদ ও মুসলিম জাতির সাথে অমুসলিম জাতিসমূহের সম্পর্কের বিষয়ে, তখনও আইন ও বিধিসমূহ অস্পষ্ট ও একাকার হয়ে যায়। আমি আশা করি, এই ভুমিকা ও বিভিন্ন স্থানের ব্যাখ্যার মাধ্যমে এ সব অস্পষ্টতা ও জটিলতা দূর করার জন্যে আল্লাহ আমাকে তাওফীক দেবেন। সূরার আয়াতগুলোর যথাযথ পর্যালোচনা, সূরার বিভিন্ন অংশের নাযিল হওয়ার উপলক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের পর্যালোচনা এবং রসূল (স.)-এর জীবনে ইতিহাসের ঘটনাবলীর অধ্যয়ন থেকে স্পষ্ট হয়ে যায় যে, সূরাটা নবম হিজরী সনে পুরাপুরিভাবে নাযিল হয়েছে। তবে এটা ঠিক যে, এটা এক সাথে নাযিল হয়নি । যদিও আমরা নিশ্চিত করে বলতে পারি না নবম হিজরীর কোন কোন সময়ে এই সূরার কোন কোন অংশ নাযিল হয়েছে। তবে এ কথাটা নিশ্চিতভাবে বলা যায় যে, সূরাটা তিন পর্যায়ে নাযিল হয়েছিলো । প্রথম অংশটা এই রজব মাসে তাবুক অভিযানের পূর্বে । দ্বিতীয় অংশ তাবুক অভিযানের প্রস্তুতিকালে ও অভিযান চলাকালে এবং শেষাংশ তারুক | থেকে ফেরার পর নাযিল হয়। তবে সূরার প্রথম থেকে ২৮ নং আয়াতের শেষ পর্যন্ত নাযিল হয়, নবম হিজরীর হজ্জের প্রাক্কালে যিলকদ অথবা যিলহজ্জ মাসে। সংক্ষেপে এতটুকুই আমরা জোন দিয়ে বলা যায় । প্রথম আয়াত থেকে ২৮নং আয়াতের শেষ পর্যন্ত সূরার প্রথমাংশে মুসলমানদের তথা ইসলামী রাষ্ট্রের সাথে আরব উপদীপের তাবত মোশরেকদের সাথে সম্পর্কচ্ছেদ এবং এই সম্পর্কচ্ছেদের বাস্তব, এতিহাসিক ও আকীদাগত সম্পর্কের কারণ. কোরআনের প্রভাবশালী ও- (১) সৰ্বাধিক নির্ভরযোগ্য বর্ণনা মতে সূরা আন-নাসর হচ্ছে সর্বশেষ নাযিল হওয়া পূর্ণাংগ সূরা । (২) এখানে যে শ্রেণীর কথা বলা হয়েছে তা দ্বারা আমি ইদানীং যে সংকীর্ণ অর্থে সামাজিক শ্রেণীর উল্লেখ করা হয়ে থাকে, তাকে বুঝাচ্ছি না। এ হচ্ছে সেই সব শ্রেণী, যারা নিছক ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যেমন মোহাজের, আনসার বদরযোদ্ধা, বাইয়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারীরা, মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ, ইসলামের জন্য জেহাদ ও অর্থ ব্যয়কারিগণ এবং মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ, ইসলামের জন্য জেহাদ ও অর্থ ব্যয়কারিগণ, মোনাফেক গোষ্ঠী ও জেহাদ পালানো গোষ্ঠী ইত্যাদি৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।