তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

গেছে, যেহেতু তারা তাদের নিকৃষ্ট আচরণ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ওই সব কদর্য ব্যবহারের মধ্যে দেখা যায় তাদের কেউ কেউ দান খয়রাত বন্টনের ব্যাপারে নবী (স.)-কে সরাসরি দোষারোপ করে কথা বলতো । ভাগ-বাটোয়ারার সময় তিনি ইনসাফ করছেন না বলে তোহমাত দিতো । অথচ তিনি তো ছিলেন মাসুম, সকল প্রকার দোষ ক্রটির উর্ধে মহা সম্মানিত চরিত্রের অধিকারী । আবার কেউ কেউ বলতো, তিনি কান ভারী লোক, যে কোনো লোকের কথা তিনি বিশ্বাস করেন, আর যে যা বলে তাই তিনি সত্য মনে করেন, অথচ তিনি ছিলেন বিজ্ঞ-বিচক্ষণ ও দূরদর্শী নবী, মহা চিন্তায়ক, মহা ব্যবস্থাপক ও মহা বুদ্ধিমান । তাদের মধ্যে অনেকে গোপনে তার নিন্দা করতো, তাকে অস্বীকার করার জন্যে মানুষকে উক্কানি দিতো, আর এসব প্রকাশ পেয়ে গেলে তারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতো । তাদের মধ্যে আবার এমনও কেউ কেউ ছিলো, যারা ভয় করতো, কোনো সময় না জানি তাদের মোনাফেকীর কথা চিনে ফেলবে। স্ব স্মং ক্সসুবন্লের প্রতি মোনাফ্েক্ষদের অপব্বাদ এ সব বিভিন্ন প্রকার মোনাফেক সম্পর্কে ইংগিত দানের পর কপটতা ও কপট (মোনাফেক)দের প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে, তাদের ও সেই সকল কাফেরের মধ্যে সম্পর্কের বিবরণ দেয়া হচ্ছে যাদের বর্ণনা ইতিপূর্বে এসে গেছে এবং যারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীর নেয়ামতসমূহ ভোগ করে দূর হয়ে গেছে- আল্লাহ্‌ তায়ালা তাদের ধ্বংস করে দিয়েছেন। এসব কথা পেশ করার উদ্দেশ্য হচ্ছে, যেন কাফের, মোনাফেক ও সত্যনিষ্ঠ মোমেনদের প্রকৃতিগত ও চরিত্রগত পার্থক্য সুস্পষ্ট হয়ে মানুষের কাছে ফুটে ওঠে এবং মানুষ সেই সব মোখলেস মোমেনদের চিনতে পারে যারা তাদের বিশ্বাস অনুযায়ী যথাযথ আচরণের সাক্ষ্য দিয়েছে এবং কথা-কাজে কোনো দ্বৈত নীতি অবলম্বন করেনি। দেখুন আল্লাহ তায়ালা এরশাদ তোমাদের মধ্যে এমন কেউ কেউ আছে, যে তোমাকে (হে রসূল) সদকাসমূহ বন্টনের ব্যাপারে মুখের ওপর দোষারোপ করে .... এবং আল্লাহ তায়ালা মহা জ্ঞানী বিজ্ঞানময় ৷’ (৫৮-৬০) মোনাফেকদের মধ্যে অনেকে আছে যারা তোমাকে কটাক্ষপাত করে, সদকা বন্টনের প্রশে তোমার ইসসাফের দোষারোপ করে। ওরা বলতে চায়, তুমি নাকি বন্টনের ব্যাপারে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করো আসলে তোমার ইনসাফের প্রশ্নে ওরা রাগ করে, বা তারা বড়ই সত্য প্রিয় সত্য সঠিক কাজ লংঘিত হচ্ছে বলে ওরা চিন্তিত, তাও নয় দ্বীন-ইসলামের মর্যাদা নষ্ট হচ্ছে বলে ওরা অস্থির, তাও নয়, যা কিছু ওরা বলে, তা নিছক স্বার্থের জন্যেই বলে, বলে অর্থের লোভে নিজেদের উপকার ও আত্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যেই । তাই এরশাদ হচ্ছে, ‘এর থেকে ওদের কিছু দিয়ে দিলে ওরা খুশী হয়ে যায়।’ তখন আর ইনসাফ, সত্য প্রতিষ্ঠা বা দ্বীন ইসলামের কোনো ক্ষতি হওয়া ইত্যাদি এসব কথা মুখে থাকে না। ‘তবে ওদেরকে যদি কিছু না দেয়া হয়, তখনই ওরা ক্ষেপে যায় ।' এ আয়াতটির শানে নুযুল বর্ণনা প্রসংগে কয়েকটি রেওয়ায়াত পাওয়া যায় । যার দ্বারা ওইসব ব্যক্তি সম্পর্কে জানা যায়, যারা নিদিষ্ট কয়েকটি ঘটনায় চোখের ইশারায় রসূল (স.)-এর প্রতি, তার বন্টনের সঠিকতার ওপর কটাক্ষপাত করেছিলো। আবৃ সাঈদ খুদরী (রা.) থেকে বোখারী ও নাসাঈ রেওয়ায়াত করেছেন, তিনি বলেন, একদিনের ঘটনা, রসূল (স.) একটি সদকা বন্টন করছিলেন, এমন সময় তার কাছে তামীমী Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।