তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তাদের সাথে লেগে থাকবে । এ বিপদের ভাগী হয়ে তাদের দুঃখ লাঘব করার জন্যে কেউ এগিয়ে আসবে না। মুসলমানদের সারিতে থাকাকালে এসব মোনাফেক, নিজেদের কৃ-চিন্তার কারণে নিজেরাই নিজেদের ধ্বংসের মধ্যে রেখেছিলো। তারা সর্বদা আত্মগোপন করে থাকতে চাইতো- ঈমান-এ'তেকাদের অভাবের জন্যেই শুধু নয়, বরং নিরন্তর এক ভয় এবং স্বরূপ প্রকাশ পেয়ে যাওয়ার দুশ্চিন্তায় তারা পেরেশান থাকতো, লোভ ও ভয় তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াতো । এর পরও তারা নিজেদের মুসলমান বলে হলফ করে দাবী করতো, বলতো যে, তারা পূর্ণ বিশ্বাস নিয়ে ইসলাম গ্রহণ করেছে এবং আস্তরিকতার সাথেই ঈমান এনেছে। এজন্যে এ সূরাটি তাদের লজ্জাকর অবস্থা তুলে ধরে তাদের নিন্দা করছে এবং তাদের স্বরূপ উদ্ঘাটন করে দিচ্ছে তাদের লজ্জাজনক ব্যবহারই তাদের ধোকাবাজির খোলসকে উন্মোচন করে দিচ্ছে এবং তাদের কপটতার পোশাককে ছিড়ে ফেলছে। এরশাদ হচ্ছে, ‘আর আল্লাহর নাম নিয়ে তারা হলফ করে করে বলে যে, তারা অবশ্যই তোমাদের লোক । কিনু না, কিছুতেই ওরা তোমাদের লোক নয়, বরং তারা এমন এক দল যারা সর্বদা ভয়ে ভয়ে থাকে। (তাদের তো এমন করুণ অবস্থা যে,) তারা যদি কোনো আশ্রয়স্থল খুঁজে পেতো, অথবা পেতো কোনো গুহা বা মাথা গৌজার ঠাই, তাহলে সেখানেই তারা পলাতক হয়ে চলে যেতো ৷’ অর্থাৎ, অবশ্যই ওরা ভীরু কাপুরুষ । এ আয়াতটিতে তাদের যে বর্ণনা পাওয়া যাচ্ছে, তাতে তাদের কাপুরুষতা স্পষ্ট হয়ে উঠছে এবং তাদের ব্যবহারে তাদের ভীরুতা মূর্ত হয়ে উঠছে। তাদের দেহ মনের অভ্যন্তরীণ অবস্থা জানিয়ে দিচ্ছে যা ফুটে উঠছে তাদের শরীরে ও চোখে মুখে ৷ তাই বলা হচ্ছে, “যদি পেতো তারা কোনো আশ্রয় স্থল, কিছু গুহা অথবা মাথা-গৌজার কোনো জায়গা, তাহলে ফেরারী হয়ে সেখানেই তারা চলে যেতো ।' অর্থাৎ সর্বদাই তারা গোপন কোনো আশ্রয় কেন্দ্রের তালাশে থাকে, যেন সেখানে পৌছে গিয়ে তারা নিরাপদে থাকতে পারে। তাদের মনের অবস্থা যা এখানে চিত্রিত হয়েছে তা হচ্ছে, হায়, যদি তারা পেতো কোনো গোপন কেল্লা, গুহা অথবা সুড়ংগপথ, তাহলে সেখানেই তারা জান বাঁচানোর জন্যে পালিয়ে চলে যেত । অভ্যন্তরীণ এক প্রবল ভয় এবং আত্মার দুর্বলতা সর্বদাই তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর এ অবস্থাতেও তারা, ‘আল্লাহর নামে হলফ করে করে বলছে যে, তারা অবশ্যই তোমাদের সাথে আছে!’ অর্থাৎ, তাদের মনের গোপন অবস্থাকে চেপে রাখার জন্যে যতো প্রকার জোরদার কথা তারা বলতে পারে সবই ব্যবহার করছে। এভাবেই তারা চায় যেন তাদের অভ্যন্তরীণ অবস্থা প্রকাশ না হয়ে পড়ে এবং ব্যক্তিগতভাবে তারা যেন নিরাপদে থেকে যেতে পারে .... এটা অবশ্যই কাপুরুষতা, ভয়, অন্তরের দৈন্য এবং লোক দেখানো মনোভাবাপন্ন লোকদের জন্যে এক অত্যন্ত দুঃখজনক অবস্থা । এ অবস্থাটাকে তুলে ধরার জন্যে আল কোরআনের চমৎকার এ বর্ণনাভংগি, এ অতুলনীয় বর্ণনাধারা এমন সুন্দরভাবে তাদের মানসিক অবস্থাকে তুলে ধরেছে, যা হৃদয়পটে গভীরভাবে রেখাপাত করে। এরপর মোনাফেকদের সম্পর্কিত আলোচনা এগিয়ে চলেছে এবং বিভিন্ন প্রসংগে তাদের কথা ও কাজের মাধ্যমে তাদের যে চরিত্র ফুটে উঠেছে তা পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। তাদের ঘৃণ্য মনের গোপন দুরভিসন্ধি যাতে প্রকাশ না হয়ে পড়ে তার জন্যে তাদের সকল প্রয়াস ব্যর্থ হয়ে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।