তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এ ছিলো ওই মোনাফেকদের অবস্থা । তারা ছিলো অনিচ্ছুক কিন্তু যথেষ্ট সম্পদ ও সম্তানের অধিকারী ৷ তাদের জাতির মধ্যে বাহ্যিকভাবে তারা যথেষ্ট মান-সন্ত্রমের অধিকারী ছিলো । হলে কি হবে, এসব আল্লাহর কাছে কোনো মূল্যই রাখে না। আর এ কারণেই আল্লাহর রসূল ও মোমেনদের কাছেও তাদের ওসব জিনিসের কোনো কদর নেই । আল্লাহ তায়ালার পক্ষ থেকে তারা এমন কোনো নেয়ামতের অধিকারী হয়নি যার কারণে তারা নিজেদের ভালো অবস্থায় আছে মনে করতে পারে। তাদের যে সম্পদ রয়েছে তাই হচ্ছে তাদের জন্যে এক পরীক্ষার জিনিস, যা তাদের হাকিয়ে নিয়ে বেড়াচ্ছে এবং তাদেরকে এরই জন্যে আযাব দেয়া হবে। এরশাদ হচ্ছে, সুতরাং, তাদের সম্পদ ও সমস্তানাদি যেন তাদেরকে মুগ্ধ করে না রাখে আল্লাহ তায়ালা, এ সব সম্পদের কারণেই দুনিয়াতে তাদের শাস্তি দিতে চান এবং চান যে, তারা কাফের থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যাক!’ নিশ্চয়ই সম্পদ ও সন্তানাদি তখনই কোনো বান্দাহর জন্যে নেয়ামতে পরিণত হয়, যখন আল্লাহ তায়ালা তাকে এসবের জন্যে তার শোকর গোযারির তাওফীক দেন। তার দ্বারা পৃথিবীতে নেক কাজ করান । যেন সে তীর দিকে তার মনকে ঝুঁকিয়ে রাখতে পারে, তার বিবেক নিশ্চিন্ত হয়ে যায়, অন্তর হয়ে যায় স্থির এবং প্রত্যাবর্তন স্থলে যাওয়ার ব্যাপারে সে নিশ্চিত হয়ে যায়। যতোবারই সে খরচ করে, সে অনুভব করে যে, পরকালের জন্যে সে কিছু সঞ্চয় করলো । আর যখন তার সম্পদ ও সন্তানদের ওপর কোনো বিপদ আসে, তখন সে আত্মসমালোচনা করে, আত্মতৃপ্তিতে সে স্নাত হয় এবং আল্লাহর মধ্যে নিজেকে বিলীন করে দেয়ার আকাংখা তার কঠিন অবস্থাকে সহজ করে দেয় ..... অপরদিকে আর এক ব্যক্তির ওপর আল্লাহর আক্রোশ ঝরে পড়ে৷ কারণ সে তার কাজ ও আচরণ দ্বারা অন্যায় কাজের প্রসার ঘটায়, অশান্তি ও বিশৃংখলা ঘটায় । তারপর যখন তার সম্পদ ও সন্তানাদির ওপর বিপদ এসে পড়ে, তখন তার জীবনটাই জাহান্নামের আগুনে পরিণত হয়, এ সম্পদের লোভ তাকে নিদ্বাহীন করে দেয় এবং তার শিরা উপশিরাকে বিপর্যস্ত করে। আর সেই সব কাজেই সে তার মাল-দওলত খরচ করে যা তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সব কিছু তার জন্যে শুধু কষ্ট এবং কষ্টেরই কারণ হয়। আর যখন তার সন্তানরা অসুস্থ হয়, তখন যেমন সে তাদেরকে নিয়ে কষ্ট পায়, সুস্থ হলেও তাদের নিয়ে সুখ পায় না। এমন বহু মানুষ দুনিয়াতে আছে, যাদের তাদের সন্তানদের বিভিন্ন আচরণের কারণে দুনিয়াতে শাস্তি পেতে হয় এবং আখেরাতেও শাস্তি পেতে হবে। এধরনের মানুষ রসূলুল্লাহ (স.)-এর যামানায় যেমন ছিলো, তেমনি প্রত্যেক যামানাতেই এদের কিছু দৃষ্টান্ত থাকে । এরা ধন সম্পদের মালিক হয় এবং এমন বহু সন্তান তাদেরকে দেয়া হয়, যারা তাদেরকে প্রকাশ্যভাবে মুগ্ধ করে রাখে বটে, কিন্তু তারা বিভিন্নভাবে দুনিয়ার জীবনে আযাব ও দুশ্চিন্তার কারণ হয়ে দাড়ায়, যা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। এদেরকে নিয়ে ওই সম্পদশালী ব্যক্তিরা যেন হাবিয়া দোযখের দিকে এগিয়ে যায়- কুফরীর ওপর হওয়ার মৃত্যু হওয়ার কারণে তাদেরকে হাবিয়া দোযখের দিকে এগিয়ে যেতে হয়। আল্লাহ তায়ালা এমন ধ্বংসকর পরিণতি থেকে আমাদের রক্ষা করুন। আর, (তাযহাকা আনফুসুহুম) ‘তাদের নিজেদেরকে তারা ধ্বংস করবে'- কথাটির অর্থ হচ্ছে, তারা হয়তো পালিয়ে বেড়াবে অথবা ধ্বংস হয়ে যাবে- এটা অবশ্যই এক কষ্টকর অবস্থা । এ অবস্থায় না তারা পাবে শান্তি, না পাবে নিশ্চিন্তৃতা । দুনিয়ার জীবনে এ অবস্থার সাথে রয়েছে সম্পদ ও সন্তানাদির ক্ষতি অর্থাৎ দুনিয়া ও আখেরাতে পেরেশানী ও ব্যস্ততা সর্বদা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।