জন্যে পুরস্কার, আর যদি আল্লাহর পথে শাহাদাত আসে । তাহলেও তারা আল্লাহর কাছে মর্যাদার আসনে সমাসীন হবে। আর মোমেনরা মোনাফেকদের জন্যে কিসের অপেক্ষা করছে? একটি তো | হচ্ছে আল্লাহর আযাব, যা তেমনি করে তাদের পাকড়াও করবে যেমন করে তাদের পূর্ববর্তী মিথ্যাবাদী ও সত্যকে অস্বীকারকারীদের পাকড়াও করেছে। অথবা মোমেনদের হাতে তাদের ধরা পড়া যেমন করে মোশরেকদের ইতিপূর্বে ধরা পড়তে হয়েছে (সুতরাং অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি) । আর ওদের পরিণতি তো জানাই আছে .... আর (শুভ) পরিণতি তো মোমেনদের জন্যেই (রয়েছে অপেক্ষমাণ) । নমোনাফ্ৰেকদের চর্রিত্র পর্যালোচনা ওযর ওজুহাত পেশ করে যারা যুদ্ধাভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিলো এবং মোমেনদের ওপর বিপদ আসার অপেক্ষায় ছিলো, তাদের মধ্যে কেউ কেউ ছিলো যাদের সম্পদ তাদের জন্যে বাধার কারণ হয়ে দাড়িয়েছিলো। এ কারণেই এহেন ব্যক্তি জেহাদে যাওয়ার ব্যাপারে ওযর পেশ করছিলো । সর্বকালে ও সর্বদেশে এধরনের কিছু অর্থগৃধনু মানুষ থাকে, যারা সেই মোনাফেকদের মতো মাঝখানে এসে লাঠি ধরতে চায় । এজন্যে আল্লাহ তায়ালা তাদের যুদ্ধে যোগদান করার এ মিথ্যা পীয়তারাকে প্রতিহত করেছেন এবং রসূলকে হুকুম দিয়েছেন, তিনি যেন তাদের দান একেবারেই গ্রহণ না করেন। কারণ এ দান হচ্ছে লোক দেখানোর জন্যে এবং ভয়ের কারণে- ঈমান ও দ্বীন ইসলামের জন্যে নিষ্ঠাপূর্ণ এ দান নয়। তারা মুসলমানদের ধোকা দেয়ার উদ্দেশ্যে খুশী হয়ে দান করুক, অথবা তাদের স্বরূপ প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে খরচ করুক- উভয় অবস্থাতেই তাদের এ দান অগ্রহণযোগ্য । এর কোনো প্রতিদান নেই এবং আল্লাহর হিসাবেও এদান গৃহীত হবে না। এরশাদ হচ্ছে, ‘বলো (হে রসূল) খুশী খুশীতে অথবা ভয়ে পড়ে তোমরা দান করো, তোমাদের এ দান কিছুতেই কবুল করা হবে না (কারণ) তোমরা হচ্ছ মহা অপরাধী জাতি এরা নামাযে এলেও চঢিলেমি করতে করতে আসে, আর খরচ করলেও বাধ্য হয়ে খরচ করে।' এটিই হচ্ছে সর্বকালে মোনাফেকদের রূপ কখনও ভয়ে পড়ে আর কখনো অন্য বিভিন্ন তারা নামাযে আসে । মন থাকে অনিচ্ছায় ভরা, বিবেক থাকে অকেজো, সকল কাজই থাকে প্রাণহীন এবং শুধু লোক দেখানোই মাত্র, এমন কিছু তারা প্রকাশ করে যা তাদের অন্তরের মধ্যে নেই । এ বিষয়ে দেখুন আল কোরআন কি ব্যাখ্যা দিচ্ছে, ‘তারা নামাযে আসে না, যদিও বা আসে, তো অলসতার সাথে আসে ' তারা নামাযে যোগ দিতে যদি আসে তো আন্তরিকতার সাথে আসে না, আসে মাত্র মানুষকে দেখানোর জন্যেই । আসলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই ৷ তারা নামাযকে নিজেদের মধ্যে চালু করার ব্যবস্থা করে না, নিজেরাও নিজেদের মধ্যে নামাযী যিন্দেগী কায়েম করার জন্যে দৃঢ় নয়। জামায়াতে যদি যোগ দিতে আসে তো অলসতার সাথেই আসে, সেখানে থাকে না কোনো নিষ্ঠা, কোনো আন্তরিকতা, যেহেতু মনের গভীর থেকে এজন্যে তাদের কোনো আগ্রহ নেই তারা কোনো রকম দায়সারা গোছের নামায আদায় করে আর মনে তারা অনুভব করে যে, তারা মুসলিম জামায়াতের সাথে ঠাষ্টা মস্কারি করছে! আর তারা যদি কিছু দান করে, সেখানেও কোনো আন্তরিকতা থাকে না, নেহাত মযবুর যেন তারা দান করে। আল্লাহ রব্বুল আলামীন তাদের এ প্রকাশ্য আচরণগুলো কিছুতেই কবুল করেন না। যার মধ্যে নেই কোনো বিশ্বাসের ছাপ, নেই কোনো বিবেকের পরশ । সুতরাং, যে জিনিসের কারণে মানুষের দান কবুল হয়, তা হচ্ছে, কোন উদ্দেশ্যে এবং কোন নিয়তে সে এ কাজটি করছে এ ইচ্ছাটাই হচ্ছে তার কাজের সঠিক মাপকাঠি ! Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।