করছিলো । তারা অবশ্যই মনে করছিলো, পেছনে থেকে যাওয়া ও ঘরে বসে থাকার কাজটা করে অবশ্যই তারা নিজেদের জন্যে কল্যাণকর কাজ করেছে। কিন্তু এটা তারা ভেবে দেখেনি যে তাদের অন্তর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা থেকে দূরে থেকেছে (পূর্ব নির্ধারিত) ভাগ্যমনে নেয়নি। তকদীরে যা লেখা আছে তার ওপর ওরা খুশী থাকেনি । যুদ্ধে রওয়ানা হওয়ার মধ্যেই যে কল্যাণ রয়েছে এটা তারা মেনে নেয়নি । অথচ নিষ্ঠাবান মুসলমান তো হচ্ছে সেই ব্যক্তি যে তার প্রচেষ্টাকে চূড়ান্তভাবে সত্যের পথে কাজে লাগায় এবং এগিয়ে যায় সত্য সংগামের পথে কোনো কিছুকে সে ভয় করে না। সে বিজ্ঞান করে, কল্যাণ অকল্যাণ যাই আসুক না কেন, আল্লাহর ইচ্ছাতেই তা পূর্ব থেকে নির্ধারিত হয়ে রয়েছে, আর অবশ্যই আল্লাহ তার সাহায্যকারী ও সর্বাবস্থায় তিনি তার সাথে আছেন। এরশাদ হচ্ছে, “বলো, আল্লাহ তায়ালা আমাদের জন্যে যা লিখে রেখে দিয়েছেন তাই ছাড়া, আমাদেরকে কিছুতেই অন্য কিছু স্পর্শ করবে না এবং আল্লাহর ওপরই মোমেনদের তাওয়াক্কুল করা দরকার ॥' অর্থাৎ, মোমেনদেরকে সাহায্য করার কথা অবশ্যই আল্লাহ তায়ালা লিখে রেখে দিয়েছেন এবং শেষ পর্যন্ত তাদেরকে তিনি সাহায্য করে যাবেন এটাও তিনি তাদের সাথে ওয়াদা করেছেন। তাহলে কিভাবে তাদের সংকট সমস্যায় পেয়ে বসবে? কিভাবে আসবে তাদের ওপর বালা মুসীবত? যা কিছু সংকট-সমস্যা আসছে- তা তো আল্লাহর ওয়াদা করা সাহায্য লাভের প্রস্তুতি ও পূর্ব সূচনা মাত্র, যা অবশ্যই মোমেনরা লাভ করবে হা, কিছু পরীক্ষা শেষেই তারা তা পাবে। সে পথেই সে সাহায্য তারা পাবে, যা আল্লাহ রব্বুল আলামীন তাদের জন্যে তীর পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। এ সাহায্য হবে অতি শক্তিশালী, কোনো নাযুক বা ভংগুর সাহায্য এটা নয়। এ সাহায্যের সাথে থাকবে সেই মহা সম্মান যার অধিকারী হবে সেই সব ব্যক্তি, যে কোনো বিপদের ঝুঁকি নিয়ে আল্লাহর পথে ঝাপিয়ে পড়তে সদা সর্বদা প্রস্তুত । এ পথের যে কোনো সংকট-সমস্যায় এবং এপথে যে কোনো কোরবানী দিতে গিয়ে সে হবে অবিচলভাবে অগ্রণী । আর প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালাই সাহায্যদাতা এবং তিনি সমর্থন দানকারী । তাই এরশাদ হচ্ছে, ‘আর আল্লাহর ওপরই মোমেনদের ভরসা করা দরকার ।' আর আল্লাহর নির্ধারিত তকদীরে বিশ্বাস থাকা তার ওপর পূর্ণ তাওয়াক্কুল ও শক্তি সামর্থ অনুযায়ী চেষ্টা করার পরিপস্থী নয়। এব্যাপারে আল্লাহ তায়ালা স্পষ্ট করে বলেছেন, (আর ওদের জন্যে সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, শক্তি দ্বারা..... আনফাল আয়াত ৬০) আর যে আল্লাহর হুকুম চালু করে না, যে (আল্লাহর দেয়া) উপায় উপকরণ ব্যবহার করে না, যে আল্লাহর প্রচলিত নিয়ম অনুযায়ী কাউকে ভালোবাসে না এবং মানুষের আশা আকাংখা বা চিন্তাধারার পরওয়া করে না, তার আল্লাহর ওপর তাওয়ান্ধুলের দাবী সঠিক নয় এবং কারও এধরনের ভরসা করাকে সে সঠিকভাবে ভরসা করেছে বলে মনে করা যায় না! যে প্রকৃত অর্থে মোমেন, তার সকল কাজই ভালো, সে আল্লাহর সাহায্য পাক (এবং বিজয়ী হোক) বা শাহাদাত লাভ করুক ৷ আর কাফেরের সকল কাজই মন্দ, তা সে সরাসরি আল্লাহ্র আযাবে পতিত হোক অথবা মোমেনদের হাত দিয়ে শাস্তি পাক । তাই এরশাদ হচ্ছে, ‘বলো, তোমরা কি আমাদের জন্যে দুটি সুন্দর জিনিসের যে কোনো একটি আসুক বলে অপেক্ষা করছো? অথচ আমরা তোমাদের জন্যে, আল্লাহর নিজের কাছ থেকে নেমে আসা সরাসরি আযাব, অথবা মোমেনদের হাত দিয়ে পাওয়া শাস্তির অপেক্ষা করছি ।' এখন দেখা যাক মোনাফেকরা মোমেনদের জন্যে কিসের অপেক্ষা করছে। যে জিনিসের অপেক্ষাই তারা করুক না কেন, তার প্রত্যেকটিই সর্বাবস্থায় ভালো ও কল্যাণকর । যদি বিজয় আসে, যার ফলে আল্লাহর কথা সমুন্নত হবে, তাহলে তো সে বিজয় নিজেই হবে দুনিয়াতে তাদের যিন্লাল ৯ম ১৯ 5 iy Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।