আল্লাহর পক্ষ থেকে সরাসরি তোমাদের ওপর আযাব এসে পড়বে অথবা আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেয়া হবে সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি ।' (৪৯-৫২ আয়াত) এ হাদীসটি মোহাম্মদ ইবনে ইসহাক যুহরী থেকে রেওয়ায়াত করেছেন। হাদীসটি আরো অনেকে বর্ণনা করেছেন । সবাই বলেছেন, রসূলুল্লাহ (স.) একদিন বনি সালামা গোত্রের জাদ্দ ইবনে কায়েস নামক এক ব্যক্তিকে বললেন, (তখন তিনি তবুক যুদ্ধের জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন), ওহে জাদ্দ, তামাটে রং-এর (রোমান) জাতির বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ব্যাপারে তোমার মত কি? সে বললো, ইয়া রসূলাল্লাহ, বরং আমাকে অনুমতি (ওই যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি) দিন। আর আমাকে এ কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন না! আমার জাতি জানে, মহিলাদের ব্যাপারে আমার থেকে দুর্বল আর কেউ নেই । আমার ভয় হয় ওই রোমান সুন্দরীদের দেখলে হয়তো আমি নিজেকে সামলাতে পারবো না । তখন রসূলুল্লাহ (স.) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ‘ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম ৷’ এরপর এ জাদ্দ ইবনে কায়েস সম্পর্কে উপরোক্ত আয়াতটি নাযিল হলো । | মোনাফেকরাও অনুরূপ নানা প্রকার ওযর অজুহাত পেশ করতে লাগলো এবং তাদের জওয়াবেই অবতীর্ণ হলো, ‘শোনো, ফেতনাতেই ওরা পড়ে গেছে, আর অবশ্যই জাহান্নাম কাফেরদেরকে ঘিরে রেখেছে ।' এ আয়াতের ব্যাখ্যাতে একটি দৃশ্য ফুটে উঠছে, যেন ওই কাফেররা হাবিয়া দোযখে নিক্ষিপ্ত হচ্ছে। তাদের চতুর্দিক থেকে জাহান্নাম তাদেরকে ঘিরে রেখেছে। তারা ওখান থেকে বেরোনোর বিভিন্ন পথ দেখবে ঠিকই, কিন্তু বেরোতে পারবে না৷ এর দ্বারা ইংগিত পাওয়া যায়, তারা নিরন্তর গোনাহের কাজের মধ্যে জড়িত রয়েছে। ওই সব অপরাধ থেকে কিছুতেই দূরে সরে আসতে তারা প্রস্তুত নয়, প্রকারান্তরে তারা ধ্বংসাত্মক শাস্তির জন্যে অপেক্ষমাণ রয়েছে। হা, মিথ্যা কথা বলে জেহাদ থেকে পিছিয়ে থাকার কারণেই তাদের এ চূড়ান্ত অধপতন এবং মিথ্যা ওজুহাত দেখানোর জন্যে তাদের জন্যে অবধারিত হয়ে রয়েছে এ চরম শাস্তি । যদিও নিজেদেরকে তারা ইসলামের গন্ডির লোক মনে করে, কিন্তু আসলে তারা হচ্ছে চরম মোনাফেক তাদের এসব আচরণে তা সুস্পষ্ট হয়ে উঠেছে। তারা রসূল (স.) ও মুসলমানদের কোনো কল্যাণই চায় না। রসূল (স.) ও মুসলমানদের কোনো কল্যাণ স্পর্শ করলে ওদের মুখ কালো হয়ে যায়। তাই এরশাদ হচ্ছে, ‘তোমাকে কোনো কল্যাণ স্পর্শ করলে ওদের খারাপ লাগে (এবং ওদের মুখ কালো হয়ে যায়) ৷” মুসলমানদের ওপর কোনো বিপদ-আপদ নেমে আসলে অথবা তাদের কোনো কষ্ট হলে ওরা বড়ই খুশী হয়ে উঠে। তাই বলা হচ্ছে, ‘তোমাকে কোনো বিপদ স্পর্শ করলে ওরা বলে ওঠে আমরা আমাদের কাজ পূর্বেই গুছিয়ে নিয়েছি অর্থাৎ, আমরা আগেই ব্যাপারটা আঁচ করে নিয়েছিলাম এবং এজন্যেই ঠিক করে নিয়েছিলাম, মুসলমানদের সাথে যোগ দিয়ে আমরা ওই বিপদের মধ্যে কিছুতেই পড়বো না। আর এ কারণেই যুদ্ধ যাত্রা ও যুদ্ধ করা থেকে আমরা পিছিয়ে ছিলাম ৷ জানানো হচ্ছে, ‘আর ওরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে এমন অবস্থায় যে এতেই তারা মহা খুশী ৷’ অর্থাৎ, খুশী এ জন্যে যে ওরা বিপদ থেকে বেঁচে গেছে আর মুসলমানদের ওপর যে বালা মুসীবত আসবে তার থেকেও ওরা নিরাপদ হয়ে গেলো । হাঁ, প্রকাশ্য যে অবস্থাটা তারা দেখতে পাচ্ছিলো তার ওপর ভিত্তি করেই তারা খুশীতে বগল বাজাচ্ছিলো এবং যুদ্ধাভিযানে রওয়ানা হওয়ার এ কাজটাকে তারা সর্বাবস্থায়ই অকল্যাণকর মনে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।