তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা অবশ্যই তাদেরকে দেবেন এবং অবশ্যই তীর রেযামন্দি তারা হাসিল করবে। তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আল্লাহর হুকুম পালন করে। সুতরাং তারা কারো উৎসাহ দানের ধার ধারে না, পেছনে থাকার অনুমতি চাওয়া তো দূরের কথা । পেছনে থাকার অনুমতি তো তারাই চায়, যাদের অন্তর ঈমান ও স্থির বিশ্বাস থেকে খালি হয়ে গেছে। ওরাই পেছনে পড়ে থাকে ও নানা প্রকার ওযর তালাশ করে। ওরা চায় যেন তাদের ও কষ্টের সফরে রওয়ানা হওয়ার মাঝে কোনো বাধা বিপত্তি সৃষ্টি হয়ে যাক । ওরা চায়, যে আকীদার কথা তারা প্রকাশ করে তার বাস্তব প্রয়োগ যেন তাদেরকে করতে না হয়। আসলে তাদের মনের বিশ্বাসের দৃঢ়তা নেই, তারা সন্দেহ ও দ্বিধা দ্বন্দের মধ্যে মজ্জমান রয়েছে। নিশ্চয়ই আল্লাহর কাছে পৌছানোর পথ পরিষ্কার, সুদৃঢ় এবং সরল সোজা । এ পথে চলতে গিয়ে দ্বিধাগ্রস্ত এবং পিছপা হয় একমাত্র সেই ব্যক্তি, যে এ পথ চেনে না, অথবা স্পষ্টভাবে চিনলেও পথের কষ্টের কথা মনে করে এপথে চলতে চায় না! যারা পেছনে থেকে গিয়েছিলো তারা অক্ষম ছিলো তা নয়, বরং বেরোনোর শক্তি ক্ষমতা তাদের অবশ্যই ছিলো, সাজসরঞ্জামও তাদের কাছে যথেষ্ট ছিলো এবং অন্ত্রেরও কমতি ছিলো না তাদের কাছে। তাই এরশাদ হচ্ছে, তারা বের হতে চাইলে অবশ্যই তারা তার জন্যে প্রস্তুতি নিতো ৷’ এ অনিচ্ছুক ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে আবি সুলুল ছিলো এবং জাদ্দ ইবনে কায়েসও ছিলো। এরা ছিলো তাদের গোত্রের অত্যন্ত সন্তরান্ত ব্যক্তি, যাদের প্রভাব ছিলো সবার ওপর । ‘কিন্তু তাদের রওয়ানা হওয়াটা আল্লাহ তায়ালা পছন্দ করেননি ৷' তিনি তাদের স্বভাব ও নেফাক সম্পর্কে জানতেন, জানতেন মুসলমানদের ক্ষতি করার জন্যে তাদের সদা সর্বদা উদগ্রীব থাকা সম্পর্কে । এজন্যেই তিনি চাননি তারা মোখলেস মুসলমানদের দলে গিয়ে তাদের মধ্যে গন্ডগোল বাধানোর সুযোগ পাক । ‘এজন্যেই তিনি তাদেরকে থামিয়ে রাখলেন ৷” এবং তাদের মধ্যে বেরোনোর সাহস দান করলেন না । এরশাদ হচ্ছে, ‘আর বলা হলো, বসে থাকো তাদের সাথে যারা বসা অবস্থায় রয়েছে।' আর তারা ওইসব নারী, শিশু ও অক্ষম লোকদের অন্তর্ভুক্ত হয়ে পেছনে পড়ে রইলো, যারা যুদ্ধ করতে সক্ষম নয় এবং যারা জেহাদে যোগ দিতে পারে না। তাদের প্রকারান্তরে বলা হলো, এটিই হচ্ছে তোমাদের জন্যে উপযুক্ত স্থান । অদৃশ্য এক শক্তি তাদেরকে যেন ডেকে ডেকে বলতে লাগলো, হে কপট কদাচার ব্যক্তিবর্গ, হে মোনাফেক কাপুরুষের দল, হে সন্দেহবাদী হীনমন্য বিশ্বাসহীন ব্যক্তিরা, এ দুর্বল ও অক্ষম নারী, বৃদ্ধ ও শিশুর দলে পড়ে থাকাটাই তোমাদের জন্যে উপযুক্ত মর্যাদা। পেছনে থেকে যাওয়ার পর প্রতি মুহূর্তে তাদের আত্মশ্রাঘা তাদেরকে কুরে কুঁরে খাচ্ছিলো । অসুসলিম সমাজে মোনাকফেকদের ফেশুনা ও বিভেদ সৃষ্টি আর তাদের এ পেছনে থেকে যাওয়াটাই ছিলো দ্বীনের দাওয়াত দানের জন্যে ও সার্বিকভাবে মোখলেস মুসলমানদের জন্যে কল্যাণকর ৷ তাই এরশাদ হচ্ছে, ‘ওরা তোমাদের সাথে যদি বের হতো এবং তোমাদের মধ্যে থাকার সুযোগ পেতো, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ও ঝগড়া ফাসাদ বাধিয়ে দিতো । আর তোমাদের মধ্যেও তাদের কথায় কান দেয়ার মতো একটা গ্রুপ অবশ্যই সর্বদা আছে, আর অবশ্যই আল্লাহ রব্বুল আলামীন যালেমদেরকে জানেন ৷' Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।