তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এ হচ্ছে এক মিথ্যা দাবী, যার সাথে সর্বদাই দুর্বলতার মিশাল থাকে । আর অবশ্যই এটা সত্য কথা যে, দুর্বলরাই মিথ্যা বলে৷ হা, যে কোনো দুর্বল মানুষ মিথ্যা বলে থাকে- যদিও কোনো কোনো অত্যাচারী শক্তিশালী ব্যক্তি থেকেও অনেক সময় মিথ্যা শুরু হয়। এমতাবস্থায় প্রকৃত শক্তিশালী ব্যক্তিরা মিথ্যার মোকাবেলা করে আর দুর্বল ব্যক্তি ঘুরপাক খেতে থাকে । কোনো স্থানে বা কোনো যামানাতেই এ নিয়মের ব্যতিক্রম হয় না। ‘(এসব কথা বলে) তারা আসলে নিজেদেরই ধ্বংস করে।' এ কসম খেয়ে এবং এভাবে মিথ্যা বলে মিথ্যাবাদী ব্যক্তি মনে করে যে, সে মানুষের কাছে মিথ্যাকেই নাজাতের উপায় হিসাবে তুলে ধরতে সক্ষম হবে। কিন্তু আল্লাহ তায়ালাই তো জানেন সত্য পথ কোনটি এবং তিনি মানুষের কাছে সে সত্য পথটি উন্ুক্ত করে দেন। এর ফলে দুনিয়াতে মিথ্যাবাদী তার মিথ্যার কারণে ধ্বংস হয়ে যায় । আর কেয়ামতের দিন মিথ্যাবাদীরা ধ্বংস হবেই, যে দিন অকৃতজ্ঞ নেমকহারামদের জন্যে কোনো স্থান থাকবে না। ‘আর আল্লাহ তায়ালা জানেন যে, অবশ্যই ওরা মিথ্যাবাদী ।' সত্যতা তোমার কাছে সুস্পষ্ট না হওয়া পর্যন্ত এবং মিথ্যাবাদীদেরকে জেনে না নেয়া পর্যন্ত কেন তুমি তাদেরকে পেছনে থেকে যাওয়ার অনুমতি দিলে? অবশ্যই রসূলের প্রতি আল্লাহর বিশেষ মহব্বতের দৃষ্টি রয়েছে। যার কারণে তিনি তাকে কোনো তিরক্কার করার পূর্বেই জলদি করে মাফ করে দিলেন। এর ফলেই হয়তো পশ্চাদপসরণকারীরা অনুমতি পাওয়ার সাথে সাথে যুদ্ধে অংশ গ্রহণ না করার জন্যে অনুমতি চেয়ে ছুটির আব্দার করে বসলো । এর কারণেই সত্য মিথ্যা যাচাই হওয়ার আগেই তারা ঘরে বসে থাকার অনুমতি পেয়ে গেলো তাদের অবস্থা তো এ ছিলো যে, অনুমতি না পেলেও তারা রওয়ানা না হয়ে পেছনে পড়ে থাকতো, আর তখনই তাদের প্রকৃত অবস্থা ধরা পড়ে যেতো এবং তাদের নেফাকের পোশাক খুলে যেতো, তাদের প্রকৃতি মানুষের সামনে খুলে যেতো ও তাদের মনের খলতা প্রকাশিত হয়ে পড়তো ৷ আর রসূলুল্লাহ (স.)-এর অনুমতির আড়ালে থেকে তারা নিজেদের কিছুতেই লুকোতে পারতো না। পূর্বাহ্নে এ অনুমতি না দেয়া হলে আল কোরআন তাদের মুখোশ অবশ্যই উন্মোচন করে দিতো, আর মোনাফেক ও মোমেনদের মধ্যে পার্থক্য নির্ণয়ের কিছু মূলনীতিও স্থির করে দিতো । তাই এরশাদ হচ্ছে, “যারা আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান রাখে অবশ্যই তারা পেছনে থেকে যেতে চায় না এবং মাল ও জান দ্বারা জেহাদ করা থেকে দূরে থাকার অনুমতি চায় না। .... ওরা তো তাদের সন্দেহের মধ্যে হাবুডুবু খাচ্ছে।' এ হচ্ছে সেই সব মূলনীতি, যার মধ্যে কোনো ভুল নেই । সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং হিসাব দিবসকে বিশ্বাস করে, তাদেরকে জেহাদের ফরয আদায় করা থেকে পেছনে থাকার জন্যে রেহাই দেয়া হোক এ অনুমতি চায় না এবং যুদ্ধাভিযানে রওয়ানা হওয়ার ডাকে সাড়া দেয়া এবং মাল এবং জান প্রাণ দ্বারা যুদ্ধ করার নেয়ামত থেকে বঞ্চিত থেকে ঘরে বসে থাকতে চায় না। বরং, তারা তো আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে তা পালন করার মানসে হালকা বা ভারী সর্বাবস্থায় রওয়ানা হওয়ার জন্যে প্রতিযোগিতা করে। তাদের মনের মধ্যে মহা দয়াময় আল্লাহর সাথে মিলনের যে প্রবল আকাংখা রয়েছে তা পূরণের জন্যে তারা পাগলপারা হয়ে ছুটে যায়। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে, এর প্রতিদান Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।