তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

দিলেন এবং বহু এলাকায় তাদেরকে বিনা যুদ্ধে বিজয়ী করে দিলেন। সমুন্নত করলেন তাদের দ্বারা আল্লাহর কথা এবং তাদেরও আল্লাহর কথা ও আয়াত দ্বারা সম্মানিত করলেন । সত্যে পরিণত করলেন তাদের হাত দ্বারা সেই মহান সত্যকে, যা যুদ্ধ বিজয়ের যে কোনো ইতিহাসে এক অলৌকিক ও অবিশ্বরণীয় ঘটনা হয়ে রয়ে গেছে। হযরত আবু তালহা (রা.) একসময় সূরায়ে তাওবা পড়ছিলেন। তিনি পড়তে পড়তে যখন এ আয়াতটি পর্যন্ত এলেন, তখন বলে উঠলেন, ‘আমি দেখছি, আমাদের রব আমাদের যুবক বৃদ্ধ সবাইকে যুদ্ধে রওয়ানা হওয়ার জন্যে ডাক দিচ্ছেন। হে আমার সন্তানেরা, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও এবং যুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুত করে দাও । তার ছেলেরা বললো, আব্বা, আপনাকে আল্লাহ পাক রহম করুন, আপনি তো রসুলুল্লাহ (স.)-এর সাথে থেকে যুদ্ধ করেছেন, তার ইন্তেকালের পর পর্যায়ক্রমে আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর সাথে থেকেও ততোদিন যুদ্ধ করেছেন, যতোদিন তারা বেঁচে ছিলেন । এখন আপনার পক্ষ থেকে আমরাই যুদ্ধ করবো ।' তিনি বললেন, না, তা হতে পারে না, আমাকে অবশ্যই যুদ্ধে যেতে হবে। এরপর তিনি সামুদ্রিক যুদ্ধে রওয়ানা হয়ে গেলেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন কিন্তু তাকে দাফন করার মতো কোনো দ্বীপ পাওয়া গেলো না । অবশেষে নয় দিন পর এক দ্বীপে নোংগর করে তাকে দাফন করা হলো । কিন্তু তখনও তার লাশ সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ছিলো। ইবনে জারীর থেকে আর একটি রেওয়ায়াত পাওয়া যায় যা তিনি হযরত আবু রাশেদ হাররানী থেকে বর্ণনা করেছেন। বলা হয়েছে, আমি রসূলুল্লাহ (স.)-এর অশ্বারোহী মেকদাদ ইবনুল আসওয়াদ-এর সাথে এক তাবুতে বসে ছিলাম । তিনি রসুলুল্লাহ (স.)-এর সাথে বনু যুদ্ধে যোগদান করায় খুব সম্মানিত ব্যক্তি বলে বিবেচিত হতেন। আমি তাকে বললাম, ‘আল্লাহ তায়ালা আপনার ওযর কবুল করেছেন। তখন তিনি বললেন, ‘আমাদের কাছে সূরায়ে ‘আলবাউস' নাযিল হলো, যার মধ্যে ছিলো, হালকা অবস্থা অথবা ভারী অবস্থা যাই হোক না কেন, উভয় অবস্থাতেই বেরিয়ে পড়ো ৷ অনুরূপ সনদের আর একটি বর্ণনা পাওয়া যায় । এতে বলা হয়েছে হায়্যান ইবনে যায়দ আশশাবঙঈ বলেন, আমরা সাফওয়ান ইবনে আমরের সাথে যুদ্ধে রওয়ানা হলাম । তিনি হেমসের গভর্নর ছিলেন। এ শহরটি ছিলো জেরাজম অঞ্চলের দিকে যাওয়ার পথে ইফসোস অভিমুখী এক গুরুত্বপূর্ণ এলাকা । তখন আমি দেখলাম দুশ্চিন্তাগনস্ত এক বৃদ্ধকে, তার ভুরুদ্বয় চোখের ওপর ঝুলে রয়েছে। লোকটি দামেশক থেকে আগত আগ্রাসী বাহিনীর অন্তর্ভুক্ত ছিলো। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আল্লাহ তায়ালা আপনাকে মাফ করুন (আপনার ওযর কবুল করুন) । বর্ণনাকরী বলেন, তখন তিনি তার ভুরু উঁচু করে বললেন, হে ভাতিজা, আল্লাহ তায়ালা হালকা এবং ভারী উভয় অবস্থাতেই যুদ্ধে রওয়ানা হওয়ার হুকুম দিয়ে ছিলেন। শোনো, যাকে আল্লাহ তায়ালা ভালোবাসেন, তাকেই বিপদ আপদে ফেলে পরীক্ষা করেন। তারপর তাকে ওই পরীক্ষা থেকে ফিরিয়ে আনেন এবং তাকে টিকিয়ে রাখেন। আবার তিনি তার বান্দাদের কিছু লোককে পরীক্ষা করে দেখতে চান, তারা শোকর করে কিনা, বিপদে সবর এখতিয়ার করে কিনা এবং সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে কিনা । তিনি আরো দেখতে চান যে, একমাত্র মহান আল্লাহ ছাড়া সে আর কারো দাসত্ব করে কিনা । এভাবে বহু কঠিন প্রক্রিয়ার মাধ্যমে ইসলামের বাণী বহনকারীরা ইসলামের দাওয়াত দিকে. দিকে ছড়িয়ে দিয়েছেন, যার ফলে ইসলাম প্রচার ও প্রসার সম্ভব হয়েছে। মানুষ মানুষের বন্দেগী থেকে মুক্তি পেয়ে একমাত্র আল্লাহর দাসত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে। আর এসব কঠিন ও অত্যাশ্চর্য কাজ সম্ভব হয়েছে মুক্তিকামী মোজাহেদদের উপর্যুপরি বিজয়ের মাধ্যমে । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।