তারপর দেখুন, পরিণতি কি হলো! একদিকে বস্তুগত সকল শক্তি একত্রিত হয়ে তাদেরকে ধরার জন্যে চেষ্টারত, অপরদিকে মাত্র দু'জন নিরন্তর ব্যক্তি মোহাম্মদ (স.) ও তার সংগী! এ অবস্থায় নেমে আসছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য, আসছে এমন বাহিনী, যা তোমরা দেখোনি । অবশেষে যারা কুফরী করেছিলো, তাদের জন্যেই নেমে এল পরাজয়ের গ্লানি, ব্যর্থতা ও অপমান । এরশাদ হচ্ছে, ‘আর তিনি বানিয়ে দিলেন কাফেরদের ষড়যন্ত্রকে পর্যুদস্ত ও পরাভূত করে দিলেন ৷' আর আল্লাহর তদ্বীর সমুন্নত হলো, মহা শক্তিশালী সাহায্য নেমে এলো এবং বিজয়ী হলো সত্য । ‘আল্লাহর কথা ও কাজই হচ্ছে চির সমুন্নত ৷' ওপরের আয়াতাংশকে আর একভাবেও পড়া হয়েছে, কালিমাতাল্লাহি- বানালেন আল্লাহর কথাকে সমুন্নত ৷’ কিন্তু ‘কালিমাতুল্লারহ’ অর্থাৎ ‘তু’-পেশ দিয়ে পড়াতে যে অর্থ আসে সেটাই বেশী শক্তিশালী । কারণ এর দ্বারা অবস্থার বিবরণী রিপোর্ট আকারে এসেছে বলে বুঝা যায়। আর মূলত এবং বস্তুত অবশ্যই এ কথা সত্য যে, আল্লাহর তদ্বীর কাজ ও কথাই হচ্ছে চির সমুন্নত । একথা প্রকাশের জন্যে কোনো বিশেষ ঘটনা উল্লেখের অপেক্ষা রাখে না। আর আল্লাহ তায়ালা ‘মহাশক্তিমান’ । তিনি তার পছন্দনীয় ব্যক্তি বন্ধুদের অপমানিত করেন না বা অপমানিত হতে দেন না। তিনি “মহা-বিজ্ঞানময়’, যার যখন প্রয়োজন এবং যাকে যখনই তিনি সাহায্য করতে চান, সাহায্য করেন। এ হচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের সাহায্যের প্রকৃতি ও উদাহরণ । আর ইচ্ছা করলে আবারও তিনি অপর যে কোনো জিনিস দ্বারা এ সাহায্য নিতে পারেন, যার কিছুমাত্র মূল্য বা ভারত্ব অন্য কারো কাছে নাও থাকতে পারে বা অন্যদের কাছে এটা অতি তুচ্ছ জিনিসও হতে পারে। পরবর্তীকালের লোকদের জন্যে আল্লাহর সাহায্য ও ক্ষমতা প্রদর্শনের এটা একটা বাস্তব ও উজ্জ্বল দৃষ্টান্ত, যা এ আয়াতাংশে ফুটে উঠেছে। সর্বাত্মক যুদ্ধের নির্দেশ এ বাস্তব প্রভাবপূর্ণ ও চমৎকার উদাহরণটির আলোকে আল্লাহ তায়ালা তবুক যুদ্ধের অভিযাত্রীদেরকে উদুদ্ধ করছেন এবং যুদ্ধাভিযানে অবিলম্বে বেরিয়ে পড়ার জন্যে সাধারণ ঘোষণা দিচ্ছেন। জানাচ্ছেন যেন কোনো সংকট বা সংকটপূর্ণ অবস্থা তাদের রওয়ানা হওয়ার পথে অন্তরায় সৃষ্টি না করে অথবা তারা কিছুতেই যেন মনভাংগা না হয়- যদি প্ৰকৃতপক্ষেই তার! দুনিয়া ও আখেরাত উভয় স্থানের জন্যে কল্যাণকামী হয়ে থাকে। এরশাদ হচ্ছে, ‘বেরিয়ে পড় হালকা সাজ সরঞ্জামে বা ভারী আয়োজনে এবং প্রাণপণ সংগ্রাম করো আল্লাহর পথে তোমাদের মাল ও জান দ্বারা । এটাই হবে তোমাদের জন্যে কল্যাণকর পদক্ষেপ (বুঝবে) যদি তোমাদের জ্ঞানকে তোমরা কাজে লাগাও ৷' অর্থাৎ (মনের অবস্থা ও পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন) সর্বাবস্থায় তোমরা বেরিয়ে পড়ো এবং জান মাল দ্বারা জেহাদে অংশ নাও। এ সাধারণ ঘোষণার পর কারো কোনো ওযর আপত্তি পেশ করার কোনো সুযোগ নেই । কোনো প্রকার সংকট, ওযর ওজুহাত কোনো কিছু যেন তোমাদেরকে বিলম্বিত না করে এবং তোমরা সংকট সমস্যার কাছে নতি স্বীকার না করো। ‘এটাই হবে তোমাদের জন্যে কল্যাণকর, বুঝবে যদি তোমাদের জ্ঞানকে তোমরা কাজে লাগাও ।' এসময়ে অবশ্যই মোখলেস মোমেনরা সঠিকভাবে একথাগুলো বুঝেছিলো এবং অবস্থার নাযুকতার সঠিক মূল্যায়ন করে তারা কল্যাণের দিকটি হৃদয়ংগম করতে সক্ষম হয়েছিলো, যার কারণে চলার পথে শত বাধা-বিঘ্ব থাকা সত্তেও তারা রওয়ানা হয়ে গিয়েছিলো ওযর দিতে চাইলে বহু ওযর তাদেরও ছিলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামীন তাদের মনকে সত্যের জন্যে উনুক্ত করে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।