তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর পথে খাকক্লে সাহায্য আসবেই তোমাদেরকে তোমাদের মর্যাদার আসন থেকে সরিয়ে নেয়ার ব্যাপারে তাকে কেউই অক্ষম করতে পারবে না, আর তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে এনে ক্ষমতায় বসিয়ে দেবেন এবং তোমাদের নিজেদের ভাগ্যে কি হবে ও কিভাবে তোমাদের হিসাব গ্রহণ করা হবে সে বিষয়ে তোমাদের বে-খেয়াল করে দেবেন! মানুষের প্রাধান্য প্রতিষ্ঠা সাধারণভাবে দুভাবে হয়ে থাকে। পৃথিবীর মানুষের ওপর কর্তৃত্ব ও নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে । এভাবে সম্মানিত মানুষকে দুনিয়ায় মর্যাদার আসনে টিকিয়ে রাখা হয়। এটাই হচ্ছে জীবনের প্রকৃত মর্যাদা বাড়ানোর জন্যে উপযুক্ত উপায় । অপরদিকে সাহসহারা হয়ে যমীনের বুকে ভারী হয়ে যাওয়া, কদম উঠতে না চাওয়া এবং ভয়ের কাছে আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে সম্মানিত মানুষের বিলুপ্তি । এভাবে আল্লাহর মাপযন্ত্রের মধ্যে নিজেদের বিপর্যস্ত করা এবং মানুষের কাছে একটি স্বতন্ত্র ও সম্মানিত জাতি হওয়া থেকে নেমে যাওয়া । এদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তায়ালা এমন এঁতিহাসিক দৃষ্টান্ত পেশ করছেন, যা তারা জানে। আল্লাহ তায়ালা চাইলেই তাদের কোনো সাহায্য বা সহযোগিতা ছাড়াই তাদেরকে সাহায্য করে থাকেন, আর অবশ্যই এটা সত্য কথা যে, যাবতীয় সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসে, তিনি যাকে ইচ্ছা তাকে এ সাহায্য দিয়ে থাকেন। ‘যদি তোমরা তাকে সাহায্য না করো, তাহলেও এটা অবশ্যই সত্য যে, আল্লাহ তায়ালা তাকে সেই সময়ে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে দেশ থেকে বের করে দিয়েছিলো আল্লাহ তায়ালা মহা শক্তিমান মহা-বিজ্ঞানময় । এ হচ্ছে ওই সময়ের ঘটনা, যখন মোহাম্মদ (স.)-এর জীবনকে কোরায়শরা চরমভাবে সংকটপূৰ্ণ করে দিয়েছিলো, যেমন করে চিরদিন অন্যায় অপশক্তি সত্যকে সংকটপূর্ণ করে থাকে । এতো কঠিনভাবে সত্যের আহ্বানকে তারা প্রতিহত করে যে, তার মোকাবেলা করা যায় না এবং সে অবস্থায় সবর করাও সম্ভব থাকে না। সে সময় কোরায়শরা গোপন বৈঠকে সমবেত হয়ে সিদ্ধান্ত নিলো যে, তাদেরকে মোহাম্মদ থেকে মুক্তি পেতে হবে (এবং এজন্যে তাকে অবশ্যই হত্যা করতে হবে) । অতপর আল্লাহ তায়ালা তাদের এ ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন এবং ওহী প্রেরণের মাধ্যমে তাকে হিজরত করার নির্দেশ দিয়ে দিলেন। তখন তিনি তীর একজন মাত্র সাথী আবু বকর সিদ্দীককে নিয়ে বেরিয়ে পড়লেন । তাদের সাথে না ছিলো কোনো লোক লশকর, আর না ছিলো কোনো সাজ সরঞ্জাম । তীদের দুশমনরা সংখ্যায় ছিলো বহু এবং তাদের কাছে ছিলো প্রচুর অস্ত্রশস্ত্র, যার দ্বারা এ দু’ ব্যক্তিকে ধরা ও মারা অত্যন্ত সহজ ব্যাপার ছিলো। এ সময়ের যে স্মরণ করে দেখো ওই সময়ের অবস্থা যখন তারা মাত্র দু'জন ব্যক্তি গুহার মধ্যে ছিলো। ‘এ সময়ে গোটা কোরায়শ জাতি ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধরার জন্যে পশ্চাদ্ধাবন করছিলো। সিদ্দীকে আকবর ভীত হয়ে উঠলেন ৷ নিজের জন্যে নয়, তীর প্রিয়তম সাথীর জন্যে । যদি ওরা তাদেরকে দেখে ফেলে, তাহলে উপায় নেই । তাই তিনি প্রিয় হাবীব (স.)-এর কাছে আরয করলেন, ‘ইয়া রসূলাল্লাহ, ওরা যদি কেউ পায়ের দিকে তাকায়, তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে ৷ এসময় আল্লাহ রব্বুল আলামীন রসূলুল্লাহ (স.)-এর অন্তরে প্রশান্তি দান করলেন । তার অন্তর থেকে ভয় ভীতি দূর করে দিলেন এবং তার অন্তর পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলো । তিনি আবু বকর (রা.)-কে বললেন, আবু বকর! এমন দুজন সম্পর্কে তোমার কী ধারণা, যাদের তৃতীয়জন আল্লাহ তায়ালা?’ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।