তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

(স.) বলছেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো, কিন্তু রসূল (স.)-এর সাথে থেকে যুদ্ধ করলো না বা যুদ্ধ করার কথা চিন্তাও করলো না, সে নেফাকের ওপর মৃত্যু বরণ করলো’ আর নেফাকের অর্থ বিশ্বাসের মধ্যে ভাংগন বা সন্দেহ, যা তাকে সত্য সঠিক ও পূর্ণত্ব লাভ করার পথ থেকে দূরে সরিয়ে দেয়। সে একাই শুধু ভুল পথে চলে তা নয়, বরং যে আল্লাহর পথে জেহাদ করতে চায় ও তার জেহাদী মনোভাবকে টিকিয়ে রাখতে চায়, তাকে মৃত্যু ভয় ও দৈন্যের আশংকার কথা বলে ভয় দেখায় । তার জানা দরকার যে, সব কিছুর জন্যে আল্লাহর পক্ষ থেকেই সময় নির্দিষ্ট করা রয়েছে এবং জীবন সামগ্রী সবই আল্লাহর কাছ থেকে আসে । আর এটাও খফ্রুব সত্য কথা যে, দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় অবশ্যই কম। এ পর্যায়ে এসে ওই দুর্বলতাপ্রাপ্ত ব্যক্তিদেরকে ধমকের সাথে সম্বোধন করে বলা হচ্ছে, “যদি দলে দলে তোমরা বেরিয়ে না পড়, তাহলে তোমাদেরকে তিনি বেদনাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে ক্ষমতায় বসাবেন যাদেরকে তোমরা কোনো ক্ষতিই করতে পারবে না। আর আল্লাহ্‌ সব কিছু করতে সক্ষম ৷' এখানে বিশেষ এক কাজের জন্যে বিশেষ এক জাতিকে সম্বোধন করা হয়েছে বটে, কিন্তু সম্বোধনের লক্ষ্য সেই সব সাধারণ মানুষ যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর যে আযাব তাদেরকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেবে তা শুধু আখেরাতের আযাবই নয়, বরং দুনিয়াতেও তাদের অশেষ নির্যাতন ও হীনতা দীনতা ভোগ করতে হবে যা নির্ধারিত রয়েছে সে ব্যক্তিদের জন্যে, যারা জেহাদে যাওয়া ও যুদ্ধ করা থেকে বিরত থাকবে ও নিশ্চিন্তে ঘরে বসে থাকবে । তারা এগিয়ে যাবে সেই বহুগুণে বর্ধিত হীনতা দীনতা ও অপমানের বধ্যভূমির দিকে, যা তাদেরকে গ্রাস করার জন্যে নির্দিষ্ট হয়ে রয়েছে। দুশমনও তাদের ওপর বিজয়ী হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে তাদের জন্যে কল্যাণসমূহ এবং রুদ্ধ হয়ে যাবে তাদের জন্যে অর্থ সম্পদের ভান্ডারগুলো। আর এসব কিছু থেকে বাড়তি যে জিনিসটি তাদেরকে ঘিরে ফেলবে তা হচ্ছে, তাদের জান ও মালের ক্ষয়ক্ষতি এবং তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে জেহাদ ও যুদ্ধের ময়দানে ৷ তারা এগিয়ে যাবে হীনতা দীনতার বধ্যভূমির দিকে অথচ তারা যদি আল্লাহর পথে নিবেদিত হতো, তাহলে তাদের জন্যে অপেক্ষা করছিলো দুনিয়া ও আখেরাতের মান-সন্ত্রম। আর দুনিয়ায় যে জাতিই জেহাদ পরিত্যাগ করেছে, তাদের ওপর নেমে এসেছে আল্লাহর কাছ থেকে অপমান ও সর্বপ্রকার ক্ষয়ক্ষতি । তাদের আল্লাহ তায়ালা দান করেছেন হীনতাপূর্ণ অনিচ্ছা, যার কারণে তারা দুশমনের নযরে বহুগুণে ছোট হয়ে গেছে এবং চরম পরাজয়ের গ্নানি ভোগ করেছে। ‘আর তিনি তোমাদের যায়গায় অন্য এক জাতিকে এনে বসিয়ে দেবেন’ অর্থাৎ তারা তাদের আকীদার ওপর অবিচলিতভাবে টিকে থাকবে, আল্লাহ তায়ালা তাদেরকে সম্মানের মর্যাদা দান করবেন এবং আল্লাহর দুশমনদের বিরুদ্ধে ব্যস্ততার সাথে তারা তৎপরতা চালাবে। ‘তোমরা তার কোনো ক্ষতিই করতে পারবেনা ৷’ তোমাদের কোনো ওযন বা ভারতই থাকবে না এবং তোমাদের হিসাব সময়ের আগে বা পরে নেয়া হবে না, বরং ঠিক নির্দিষ্ট সময়েই নেয়া হবে। ‘এবং আল্লাহ তায়ালা সব কিছু করতে সক্ষম ৷” Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।