তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যের আশ্বাস রয়েছে, তা স্মরণ করানো হচ্ছে। জানানো হচ্ছে যে, একজনও যদি আল্লাহর রসূলের সাথে না থাকে, তবু তিনি তীর রসূলকে সাহায্য করবেন এবং এক্ষমতা তার পুরোপুরিই রয়েছে। পূর্বে যেমন তিনি তার রসূলকে অন্য কারো সাহায্য ছাড়াই সাহায্য করেছেন, তেমনি ভবিষ্যতেও কারো সাহায্য ছাড়াই তিনি তার রসূলকে সাহায্য করবেন ৷ আর সেদিন তাদের পিছিয়ে থাকার অপরাধে তাদেরকে ক্রটি ও বিরাট গুনাহের ভাগী হতে হবে। আবারও খেয়াল করুন আল্লাহর আহ্বানের দিকে- ‘হে ঈমানদাররা, কী হলো, কী হলো তোমাদের, যখন তোমাদেরকে আল্লাহর পথে দলে দলে বেরিয়ে পড়তে বলা হলো, তখন তোমরা যমীনের দিকে ভারী হয়ে ঝুঁকে পড়লে?’ যমীনের বুকে এ ভারী হওয়ার অর্থ হচ্ছে, ভয় ভীতির কারণে শরীর ভারী হয়ে যাওয়া, পৃথিবীর লোভনীয় বসত্ুুগুলো ছেড়ে কঠিন সমর ক্ষেত্রে যেতে হবে, তার কারণে শরীর ভারী হয়ে যাওয়া, পৃথিবীর এ সুন্দর জীবন শেষ হয়ে যাবে এ চিন্তায় মন ভারী হওয়া........... মৃত্যু যেন এগিয়ে আসছে, ধনদৌলত সব শত্রুর কবলিত হয়ে ধ্বংস হয়ে যাবে বলে মন ও শরীর ভারী হয়ে যাওয়া, জীবনের স্বাদ ফুরিয়ে যাবে, ফসল পাড়তে ও সংরক্ষণ করতে না পারলে সারা বছর কি খাওয়া হবে এ চিন্তাতেও মন ভারী হয়ে যাওয়া ....... জীবনের শান্তি শৃংখলা ও আরাম নষ্ট হওয়ার কারণে ফসল সংগ্রহের সময় সীমাবদ্ধ হওয়ায় এবং লভ্য বস্তু নিকটবর্তী এসে যাওয়ায় .... শরীরের মাংস রক্ত ও মাটি ভারী হওয়া...... এ শব্দগুলোর ব্যাখ্যায় ‘ফী যিলালিল কোরআন’ একটি শব্দ তুলে ধরছে, ‘আস্সাকালতুম'- এ শব্দের মধ্যেই ঝংকৃত হচ্ছে সেই অবস্থা ও পরিবেশ, যা তখন সৃষ্টি হয়েছিলো । একে তো চলছিলো ভীষণ অনটন, কঠিন গরম পড়ছিলো, বছরের একমাত্র ফসল পেকে উঠেছিলো। এসব ফসল সময় মতো সংগ্রহ করতে না পারলে সারা বছর কি খাওয়া হবে তার কোনো ঠিক-ঠিকানা নেই । তারপর যেতে হবে বহু দূরের দুর্গম পথ পেরিয়ে সুদূর রোম সীমান্তে, আর মোকাবেলা পৃথিবীর বৃহত্তম শত্রুর সাথে । এসব কিছুই যেন ঝংকৃত হয়ে উঠেছে ওই একটি মাত্র শব্দ ‘আসসাকালতুম’-এর মধ্যে । এর দ্বারা বুঝা যাচ্ছে, সমত পরিরেণ পরিস্থিতির কারো যে তোলো রাহ, নেহ, যরীর:ও গালে বরন তরী হচ্ছে যে, যমীন থেকে পা তোলা সম্ভব হচ্ছে না এবং ক্রমান্বয়ে যেন মাটির দিকে গোটা দেহ দেবে যাচ্ছে । এমনি চলাফেরা করতে গেলেও গতি শ্রথ হয়ে যাচ্ছে। কষ্ট করে পা তুললেও ভারের চোটে আবার ধপ করে পা মাটিতে পড়ে যাচ্ছে। এসব অর্থেই যমীনের বুকে ভারী(১) হয়ে যাওয়ার অবস্থাটা সত্যে পরিণত হচ্ছে, যুদ্ধে যাওয়ার মতো কোনো উৎসাহ উদ্দীপনা না থাকায় মনের মধ্যে অনিচ্ছাটা এতোদৃর দানা বেঁধে উঠেছে যে, সমস্ত শরীর ও মনে কম্পন বিরাজ করছে। আল্লাহর পথে জেহাদ করার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার অর্থ হচ্ছে, পৃথিবীর সকল লোভনীয় বস্তু থেকে দেহ মনকে গুছিয়ে নিয়ে নিছক আল্লাহর সস্তুষ্টি লাভ করার জন্যে এগিয়ে যাওয়া এবং এভাবেই আন্মাহর নিকট মর্যাদা হাসিল করা । দুনিয়া প্রাপ্তির সকল আগ্রহকে অন্তরের মধ্যে দাবিয়ে এবং সব কিছুর আকর্ষণ ও প্রয়োজনের দাবীকে ছিন্ন করে অগ্রসর হওয়া । অনুভব করা অন্তরের মধ্যে চিরস্থায়ী বাসস্থানের স্বাদ এবং সীমাবদ্ধ ও নশ্বর এ দুনিয়া থেকে মুক্তি । এরশাদ ‘তোমরা কি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? যদি তাই হয়ে থাকো, তাহলে জেনে রাখো, দুনিয়ার জীবনের সুখ-সম্তোগের বস্তুনিচয় (আখেরাতের তুলনায়) খুবই নগণ্য ৷' আল্লাহর পথে জেহাদ করায় যারা বিশ্বাসী, তারা ডাক এলে কিছুতেই পিছিয়ে থাকে না । তবে এ বিশ্বাসে কিছু ফাটল ধরলে অথবা কিছু ঈমানী দুর্বলতা আসলে ভিন্ন কথা । এজন্যে রসূলুল্লাহ (১) এ প্রসংগে হাফস (র.)-এর কেরায়াতে ‘তাসাকালতুম' উল্লিখিত হয়েছে। অবশ্য এই কেরায়াতে এঁ অবস্থার চিত্রটা আরো উজ্জ্বলভাবে ফুটে উঠে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।