তারা আল্লাহর আইন কানুনকে ৷ সুতরাং মুসলমানগণ যেন মোশরেকদের সাথে সামগ্রিকভাবে জেহাদে জড়িয়ে পড়তে কখনই পিছপা না হয় এবং জেহাদ করার ব্যাপারে কোনো ভয় ভীতি যেন কখনোই তাদেরকে পেয়ে না বসে । তবে এ জেহাদ আল্লাহ প্রদত্ত নিয়ম-শৃংখলা অনুযায়ী হতে হবে তাই সকল যামানাতেই দেখা যায় মুসলমানরা আল্লাহর নির্ধারিত কঠোর নিয়ম শৃংখলার মধ্য দিয়ে চলেছে এবং আল্লাহ প্রদত্ত যুদ্ধের যাবতীয় নিয়ম কানুন মেনে নিয়েছে। ব্যক্তিগত লোভ লালসা অথবা নিজ প্রাধান্য দেখানোর প্রবণতা থেকে তারা বরাবর মুক্ত থেকেছে । তারা প্রকাশ্য ও গোপনে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে চেষ্টিত থেকেছে। এহেন ইসলামী ফৌজের ওপরই রয়েছে আল্লাহর সাহায্য, কারণ আল্লাহ তায়ালা তাদের সাথে আছেন। আর আল্তাহ্ তায়ালা যাদের সাথে আছেন, তাদের কোনো চিন্তা নেই। অবশ্যই এবং নিসন্দেহে তারা সাহায্যপ্রাপ্ত হবে৷ এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আল্লাহর বিধানকে ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া (শুধু কুফরই নয়), কুফর থেকেও বাড়া (এক মহা অপরাধি...... এবং কাফের জাতিকে (যারা জেনে বুঝে আল্লাহকে ও তার বিধানকে অস্বীকার ও অগ্রহণযোগ্য মনে করে এবং অস্বীকার করে) হেদায়াত করেন না৷’ মোজাহেদ (র.) বলেন, বনী কেনানা গোত্রের এক ব্যক্তি ছিলো, যে প্রত্যেক মওসুমেই তার গাধার পিঠে সওয়ার হয়ে আগমন করতো এবং জনগণকে সম্বোধন করে বলতো, হে মানুষেরা, আমি কাউকে দোষ দেই না এবং নিজেকেও আমি ব্যর্থ মনে করি না, আর যা বলি নিজে তার খেলাফ কখনও করি না । অবশ্যই আমরা মোহাররম মাসকে হারাম (মর্যাদাপূর্ণ) মাস হিসাবে জেনেছি এবং সফর মাসকে বিলম্বিত করেছি। তারপর পরবর্তী বছরে এসে তিনি এ কথাগুলোরই পুনরাবৃত্তি করতেন আর বলতেন, অবশ্যই আমরা সফর মাসকে হারাম বানিয়েছি এবং মোহাররম মাসকে বিলম্বিত করেছি । সুতরাং এ কথাটাই এসেছে আল্লাহর বাণীতে, ‘আল্লাহ তায়ালা যে সময়টাকে মর্যাদাপূর্ণ (হারাম) করেছেন, সেগুলোকে তারা ধ্বংস করে দিতে চায় ৷’ তিনি বলতেন, হারাম সে মাসগুলো হচ্ছে ৪টি (মাস)- এভাবে এ হারাম মাসটিকে বিলম্বিত করার মাধ্যমে তারা হালাল করে নিতো । আবদুর রহমান ইবনে যায়েদ বলেন, উপরোল্লেখিত ব্যক্তি হচ্ছেন বনী কেনানা গোত্রের, যাকে আল কুলমুস নামে ডাকা হতো । এ লোকটি নিজে এবং তার এলাকার অন্যরাও জাহেলী যামানায় হারাম মাসে কেউ কারো বিরুদ্ধে উত্থান করতো না এবং কেউ কাউকে আক্রমণও করতো না। এমনকি, এমনও হয়েছে, এ গোত্রের কোনো ব্যক্তি এ হারাম মাসে নিজের বাপের হত্যাকারীকে দেখেছে, কিন্তু তার দিকে হাত বাড়ায়নি ৷ দুঃখ সামলাতে না পেরে কখনও বলে উঠেছে, ‘আমাদেরকে এখান থেকে বের করে দাও!’ কিন্তু লোকেরা যখন বলেছে, ‘দ্যাখো এটা মোহাররম মাস, তখন সে আবেগ্যের চোটে বলে উঠেছে, আচ্ছা, আচ্ছা, এবারে আমরা হারাম মাসকে একটু ভুলে যাই । এবারের বছরে আমরা দুটো সফর মাস বানিয়ে নিই । সামনের বছরে কাযা করে দুটো মোহাররম মাস বানিয়ে নেব। আল কুলমুস বলেন, এভাবে নিজ ইচ্ছামত সে এটা করে নিয়েছে, সামনের বছর যখন এসেছে, তখন সে বলেছে, সফর মাসে কোনো যুদ্ধ বিখহ করো না । তারা মোহররাম মাসের সাথে যোগ দিয়ে দুটো মাসকেই মোহাররম মাস বানিয়ে নিয়েছে। ওপরে বর্ণিত আয়াত সম্পর্কে এই দুটি কথা জানা যায় এবং মাসগুলোকে আগে পাছে করার দুটি অবস্থা বুঝা যায়৷ প্রথম অবস্থা, মোহাররম মাসের পরিবর্তে সফর মাসকে মোহাররম বানিয়ে নিয়ে গুনতিতে তারা ৪টি মোহাররম মাস (হারাম মাস) বানিয়ে নিতো । কিন্তু এটা তো ছিলো Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।