স্থির হয়ে যায় এবং এর ভিতগুলো মযবুত হয়ে যায়। আর এ কথাগুলোকে আলোচ্য আয়াতের একুশটি শব্দের মধ্যে ভরে দেয়া হয়েছে, যা সৃষ্টির বাহ্যিক ও অভ্যন্তরীণ রহস্যরাজির খবরের প্রতি সুস্পষ্টভাবে ইংগিত দিয়ে যাচ্ছে । তাই বলা হচ্ছে, ‘হা ওইটিই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা । অতএব এগুলোর মধ্যে কোনো পরিবর্তন এনে তোমরা নিজেদের ওপর যুলুম করো না ৷” আসমান ও যমীনের মধ্যে বিরাজমান নিয়ম কানুনের সাথে সামঞ্জস্য রেখে যে হারাম (মর্যাদাপূর্ণ) মাসগুলোকে নির্ধারিত করা হয়েছে, সেগুলোর মধ্যে মনগড়া কোনো পরিবর্তন এনে তোমরা নিজেদের ওপর যুলুম করো না। এ বিধানের মধ্যে যে কথাটা সুস্পষ্ট তা হচ্ছে মানব জীবনের জন্যে বিধানদাতা যেমন একমাত্র আল্লাহ তায়ালা, তেমনি প্রাকৃতিক জগতের সব কিছুর মধ্যে যে নিয়ম কানুন দেখা যায়, সেগুলোর যুদ্ধ বিরহের জন্যে নিষিদ্ধ মাসগুলোকে হালাল মাসে রূপান্তরিত করে তোমরা নিজেদের ওপর খবরদার যুলুম করো না । এ মাসগুলোকে মর্যাদাপূর্ণ ঘোষণা দিয়ে এ সময়ে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতে বলা হয়েছে। আল্লাহ তায়ালা চান স্বার্থ সম্মান ও কর্তৃত্ব হাসিলের জন্যে প্রতিদ্বন্থিতা ও পরিণতিতে যুদ্ধের যে প্রবণতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আছে, তা নিয়ন্ত্রিত হোক এবং সারা বছরের মধ্যে কয়েকটি মাস এমন হোক যখন মানুষ পূর্ণ নিরাপত্তা লাভ করতে পারে এবং নিশ্চিন্ত মনে ও শান্তির সাথে দেশ বিদেশে সফর করে জীবিকা নির্বাহের ব্যবস্থা ও ব্যবসায়ের প্রসার ঘটাতে পারে। এভাবে মানব সভ্যতা পশুত্বের স্তর থেকে উন্নীত হবে এবং ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে সামগ্রিক ভাবে মানুষের কল্যাণ হবে। কিন্তু অর্বাচীন মানুষ (স্বার্থের কারণে) আল্লাহর ইচ্ছার বিরোধী কাজ করলো এবং এ বিরোধিতা করতে গিয়ে আসলে তারা নিজেদের ওপরই যুলুম করলো, যার পরিণতিতে তাদের প্রতি (আখেরাতে) আল্লাহর শাস্তি হয়ে গেলো অবধারিত এবং দুনিয়াতে তাদেরকে গ্রাস করে ফেলল ভয় ও অস্থিরতা । আর পরবর্তীতে যুদ্ধের দাবানল জ্বলে ওঠায় নিশ্চিন্ততা ও শান্তি অন্তৰ্হিত হলো । অতপর গোটা মানব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা ‘লড়াই করো মোশরেকদের বিরুদ্ধে পুরোপুরিভাবে যেমন করে ওরা তোমাদের বিরুদ্ধে সার্বিক ভাবে যুদ্ধংদেহী হয়ে রয়েছে৷’ মাসে যুদ্ধ করতে হবে। যতোক্ষণ পর্যন্ত মোশরেকরা যুদ্ধ শুরু না করে, অর্থাৎ এসব হারাম মাসে নিতে হবে। কারণ কোনো এক পক্ষ হাতিয়ার রেখে দিলে অবশ্যই তাদের দুর্বলতা প্রকাশ পায় ও অপরপক্ষ সাহসী হয়ে ওঠে ও মারাত্মক ক্ষতি করে- এ সুযোগ আগ্রাসীদের কিছুতেই দেয়া যাবে না। কারণ এর দ্বারা কল্যাণের পথ রুদ্ধ হয়ে যাবে ও অশান্তির পথ খুলে যাবে। পৃথিবীতে সামগ্রিকভাবে অশান্তি ও বিশৃংখলার পথ খুলে যাবে এবং ধ্বংস হয়ে যাবে আল্লাহর বিধান। সুতরাং এমতাবস্থায় আগ্রাসন থামিয়ে দেয়ার জন্যে হারাম মাসগুলোর হেফাযত হয়ে যাবে। অতপর সীমালংঘনের পথ বন্ধ হয়ে যাবে এবং হীনতা ও অপমানজনক অবস্থার অবসান ঘটবে । এজন্যেই নির্দেশ আসছে, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।