তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ব্বারো মাসে বছর নির্ঘারণ ও চার মাসক্কে হারাম শ্োব্বণা নিশ্চয়ই, সে দিন থেকে আল্লাহর হিসাবে ‘বারোটি মাস’-এর সংখ্যাটি নির্ধারিত হয়ে রয়েছে, যে দিনে তিনি আকাশমন্ডভলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এগুলোর মধ্যে চারটি হচ্ছে মর্যাদাপূর্ণ (হারাম মাস) । এটিই সুপ্রতিষ্ঠিত বিধান ৷’ নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত ওপরের আয়াতটি সময়ের মাপকাঠিকে তুলে ধরেছে এবং যে নিয়মে বিশ্ব প্রকৃতিকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন সেই একই নিয়মে বিশ্বের আবর্তনের নিয়মও তিনি স্থির করে দিয়েছেন। এ আয়াতটির মাধ্যমে সৃষ্টির মূল নিয়ম বর্ণনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে এবং একথার দিকেও ইংগিত করা হয়েছে যে, সময়ের আবর্তনের এক নির্দিষ্ট এবং স্থায়ী ধারা আছে এবং সময়ের হিসাব রাখার জন্যে বারো মাসে বছর বানানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হলো যে, বারো মাসেই একটি বছর হয়। এখন বুঝা গেলো সময়ের এ আবর্তন সদা সর্বদা একই নিয়মে চলে এসেছে। কাজেই এ সময়সূচীর মধ্যে বৃদ্ধি বা ত্রাস কোনো দিন হয়নি। আর একথাটি আল্লাহর কেতাবেই লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা ফে নিয়মে গোটা সৃষ্টি জগত পরিচালনা করছেন তা কোনো খামখেয়ালী রাজার এলোমেলো ব্যবস্থা নয়, বরং তিনি সমগ্র জাহানকে এক বিশেষ নিয়মের অধীনে করে দিয়েছেন এবং সব কিছুই সেই একই নিয়মের ওপরেই টিকে আছে। এর মধ্যে কোনো পরিবর্তন নেই এবং এ নিয়মের কারণেই কোনো মাসের সময় বেড়ে যাবে বা কমে যাবে এমন কখনও হয়নি । যেহেতু স্থায়ী একই আইন অনুসারে এসব কিছু চলছে এবং এ হচ্ছে সেই অপরিবর্তনীয় আইন, যা সৃষ্টিলগ্ন থেকে চলে এসেছে। হারাম বা মর্যাদাপূর্ণ মাসগুলোকে চিহ্নিত করে সে মাসগুলোর মর্যাদা টিকিয়ে রাখার জন্যেই স্থায়ী আইন বানিয়ে দেয়া হয়েছে, যার কারণে এটা বলা যায় যে, এ সীমা ঠিক করে দেয়া এবং ওই মাসগুলোর মর্যাদা বর্ণনা করা আল্লাহর বিধানসমূহের মধ্যে একটি, যা ইচ্ছামতো পরিবর্তন করা যায় না বা কোনো মাস এগিয়ে আনা বা পিছিয়ে দেয়াও জায়েয নয়। কেননা এ পরিবর্তন আনার তুলনা করা যায় মহাকালের প্রবাহের মধ্যে পরিবর্তন আনার সাথে, যা কারো পক্ষে সম্ভব নয়- যেহেতু তার আবর্তনের ধারা এমন আইন অনুযায়ী পূর্ব থেকেই নির্ধারিত হয়ে রয়েছে, যার কোনো রদবদল কোনো দিন হয় না। তাই বলা হয়েছে- ‘ওইটিই প্রতিষ্ঠিত বিধান ৷ সুতরাং, দেখা যাচ্ছে এই মহান জীবন ব্যবস্থা রচিত হয়েছে প্রকৃতির সেই নিয়মের সাথে পুরোপুরি সামঞ্জস্য রেখে, যার ওপর সৃষ্টিলগু থেকে চলছে আকাশমন্ডলী ও পৃথিবী ৷ এভাবে আলোচ্য এ ছোট্ট আয়াতটি, গোটা বিশ্ব জগতের সব কিছুর মধ্যে পারস্পরিক যে নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে, তার চমৎকার এক ধারা বিবরণী পেশ করেছে। জানাচ্ছে যে, এসব কিছুর একটি অপরের নিরন্তর অনুসরণ করে চলেছে এবং প্রত্যেকের সুষ্ঠুভাবে চলার লক্ষ্যে তারা পরস্পরের জন্যে পথ রচনা করে দিচ্ছে, একটি আর একটির জন্যে শক্তি যোগাচ্ছে এবং সব কিছুই বিশ্বের সেই সব নিয়ম কানুন জানতে আমাদেরকে সাহায্য করছে যা আধুনিক জ্ঞান-বিজ্ঞান পর্যবেক্ষণ, নিরীক্ষণ ও বাস্তবতার নিরিখে বুঝার চেষ্টা করে যাচ্ছে। বিশ্ব জগতের সৃষ্টির মধ্যে যে স্বাভাবিক নিয়ম বিরাজ করছে এবং দ্বীন ইসলামের মূলনীতি ও বাধ্যতামূলক যেসব কাজ রয়েছে সে সব কিছুর সাথে পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্কের কথা ঘোষণা করছে, যাতে মানুষের চিন্তা ও বিবেকের মধ্যে এসব কিছু সৃষ্টিকর্তার কথা গভীরভাবে শেকড় গাড়তে পারে। এর মূলনীতিগুলো Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।