তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তা দূর হয়ে গেলো বর্তমান আলোচনার মাধ্যমে মূল ইসলামী আকীদা মূলনীতিও স্থির হয়ে গেলো । আর এ মূলনীতি হচ্ছে, শরীয়তের কোনো বিধান রচনা করা বা আল্লাহর । বিধানে কোনো কিছু কম বেশী করার অধিকার একমাত্র আল্লাহর আর এ সত্য বিশ্ব প্রকৃতির সব কিছুর জন্যে একইভাবে প্রযোজ্য । যে দিন আল্লাহ তায়ালা আসমান যমীন সৃষ্টি করেছেন, সে দিন থেকেই সকল কিছুর ওপর তার কর্তৃত্ব পুরোপুরি চালু রয়েছে। অতএব, মানুষ বিশ্ব প্রকৃতির একটি অংশ হওয়ার কারণে তার ওপরও আল্লাহর বিধান চালু রয়েছে। এর ব্যতিক্রম কেউ করতে চাইলে তা হবে সৃষ্টির নিয়মের খেলাফ পদক্ষেপ । এতে গোটা সৃষ্টির নিয়ম বিগড়ে যাবে, নেমে আসবে বিশৃংখলা ও অশাপ্তি। আর এ জন্যে মানব জীবনের জন্যে দেয়া নিয়মের মধ্যে কোনো পরিবর্তন আনাকে বলা হয়েছে, কুফরী থেকে বাড়া কাজ । এর দ্বারা কাফেররা ভুল পথের দিকেই এগিয়ে চলেছে (১) আলোচ্য আয়াতগুলোতে আর একটি সত্য বর্ণিত হয়েছে, যা পূর্ববর্তী অধ্যায়ের সাথে সরাসরি জড়িত ৷ মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করার কাজে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ায় আহলে কেতাবদেরকেও মোশরেক বলে অভিহিত করা হয়েছে, যদিও তারা মূর্তিপূজা করে না। একথা আল কোরআনের বর্ণনাতে যেমন জানা যায়, তেমনি এঁতিহাসিক ঘটনাবলী থেকেও এর প্রমাণ পাওয়া যায়। এসকল দলীল-প্রমাণ দ্বারা পরিষ্কারভাবে বুঝা যায় যে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এ সম্পৃদায়ের লোকেরা সমানভাবে ভূমিকা রেখেছে এবং তাদের লক্ষ্যও এক ও অভিন্ন। ইসলাম ও মুসলমানদের সাথে যে সব যুদ্ধ সংঘটিত হয়েছে, তাতে দেখা গেছে, কাফের-মোশরেক ও আহলে কেতাবরা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। এসময়ে তারা নিজেদের মধ্যে বিরাজমান সকল বিবাদ বিসংবাদের কথা ভুলে গেছে, ভুলে গেছে তারা তাদের পারস্পরিক পার্থক্য ও নানা প্রকার মতভেদের কথা । তাদের আকীদা বিশ্বাসের মধ্যেও যে পর্বতসম পার্থক্য বর্তমান রয়েছে, মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া কালে তারা সে সব কথা ভুলে গিয়ে এক সারিতে একত্রিত হয়ে গেছে। মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হওয়ার প্রশ্নে তাদেরকে অন্য কোনো জিনিস এভাবে কখনও এগিয়ে দেয়নি । ইসলামকে উৎখাত করার প্রশ্নে তারা একই প্রকার চিন্তা করে বলেই তাদের মধ্যে এ বিষয়ে এই এব্য । আর শেষের যে বিশেষ কথাটা ‘ইসলামকে উৎখাত করা’- এ ব্যাপারে আহলে কেতাবরা " মোশরেকদেরই মতো । আর এ দল ওই দল, যারাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধংদেহী, তাদের বিরুদ্ধে মুসলমানদেরকেও পুরোপুরি যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখানে প্রথম যে সত্যটি তুলে ধরা হয়েছে, আল্লাহর বিধানকে ভুলে গিয়ে নিজ ইচ্ছামতো নিয়ম কানুন ও জীবন বিধান বানানো শুধু কুফরই নয়, বরং কুফরী থেকেও বাড়া । কারণ এর দ্বারা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করা হয়, যার কোনো এখতিয়ার মানুষকে আল্লাহ তায়ালা দেননি। কাজটাই হচ্ছে কুফর (আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করার শামিল) । এ বাস্তব এ অস্বীকৃতিই তাদের চিন্তা চেতনায় আল্লাহর ভারত্ব ও গুরুত্ব কমিয়ে দেয় এবং তার কাজের মধ্যে অন্যের হস্তক্ষেপকে বৈধ বানিয়ে দেয় এবং এ সব বাস্তব কাজের দ্বারা তাদের কুফরী জোরদারভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এ সত্যটিই ওপরে বর্ণিত আয়াত-দুটিতে পরিক্ষুট হয়ে উঠেছে এবং সংশ্লিষ্ট আলোচনাতেও এ কথাটাকেই বিশেষভাবে তুলে ধরা হয়েছে । আর এ কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে সাধারণ ডাক দেয়া হয়েছে এবং মোশরেক ও আহলে কেতাবদের সম্মিলিত বাহিনীর মোকাবেলায় গোটা ইসলামী শক্তিকে সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে বলা হয়েছে। (১) দেখুন, “মায়ালেম ফিত্‌ তারীক' কেতাবের “শরীয়াতু কাউনিয়্যাহ’ (বিশ্ব-প্রকৃতির বিধান) অধ্যায় । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।