বিধিসন্মত ছিলো । এ মাসটিকে ইচ্ছাকৃতভাবে হারাম মাসের অন্তর্ভুক্ত মনে করা হয়েছিলো। এ বিষয়ে দ্বিতীয় আয়াতে ব্যাখ্যা দেয়া হয়েছে যার ওপর আমরা শীঘ্রই আলোচনা করবো ইনশাআল্লাহ । এটা নিশ্চিতভাবে জানা গেছে যে, তবুক অভিযানের এ বছরটাতে যিলহজ্জ মাসের গণনা সঠিক সময়ে করা হয়নি। যিলহজ্জ মাস যখন গোনা হচ্ছিলো, তখন প্রকৃতপক্ষে ছিলো যিলকা’দ মাস । একইভাবে জমাদিউল উখ্রাকে রজব মাস হিসাব করা হচ্ছিলো। আর অন্ধ অনুকরণের কারণেই এ গরমিল অবস্থাটা চলে আসছিলো । বাহ্যিক বা আনুষ্ঠানিকভাবেই এ হারাম মাসগুলোর গণনা করা হতো । মাসগুলোকে সত্যিকারে মর্যাদা দেয়া হতো না । এ কারণেই দেখা যায় জাহেলী যুগে মানুষ নানা প্রকার ব্যাখ্যা দিয়ে মাসগুলোকে কখনো আগে নিয়ে আসতো, আবার কখনো পিছিয়ে দিতো । এ বিষয়ের ওপর সঠিক কথা হচ্ছে, আল্লাহ তায়ালা বছরে ৪টি মাসকে হারাম মাস বলে ঘোষণা করেছেন। তিনটি মাস পরপর-যুলকাদা, যুলহজ্জ এবং মুহাররম এবং চতুর্থ মাসটি একটু বিচ্ছিন্ন, অর্থাৎ ৭ম মাস রজব (এমাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ঘোষিত ছিলো এবং জাহেলী যুগেও অধিকাংশ লোক এ মাসগ্ুলোতে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতে).......... আর এটা পরিষ্কার যে, ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর আমল থেকেই ফরয হজ্জের সাথে এ নির্দিষ্ট মাসগুলোকে সন্মানিত মাস মনে করা হতো। পরবর্তীতে ইবরাহীম (আ.)-এর আনীত দ্বীন’-এর মধ্যে বহু পরিবর্তন আনা হয়েছে এবং ইসলাম-পূর্ব জাহেলী যুগে এ পবিত্র দ্বীনের মধ্যে বিস্তর রদ বদল করা সত্তেও আরবগণ হজ্জের মওসুম হওয়ার কারণে বরাবরই এ মাসগুলোকে মর্যাদা দিয়ে এসেছে, যেহেতু হজ্জ ও হাজীদের নিরাপত্তার ওপরই হেজাযবাসীদের জীবন ও জীবিকা নির্ভর করতো । বিশেষ করে মক্ধাবাসীদের জীবন পুরোপুরিই এ নিরাপত্তার ওপর নির্ভরশীল ৷ কেননা মন্ধায় হজ্জ করতে ও হাজীদের জন্যে ব্যবসায়ীদের নানা প্রকার বস্তুসম্তার আমদানী করার জন্যে পূর্ণ শান্তি ও নিরাপত্তা ছিলো অবশ্যম্ভাবী । এরপর কিছু সংখ্যক আরব কাবীলার কিছু স্বার্থ বিঘ্নিত হওয়ার কারণে তারা এ মাসগুলোকে হারাম বা সম্মানিত মাস মেনে নেয়ার ব্যাপারে আপত্তি তোলে এবং এসব বিধি তারা নিজেদের ইচ্ছামতো নানা রকম পরিবর্তন করতে শুরু করে দেয়। কোনো কোনো সময়ে কোনো একটি হারাম মাসকে পিছিয়ে এনে বা এগিয়ে নিয়ে হালাল (যুদ্ধ বিখহ বৈধ) বানিয়ে নিতো । এভাবে চারটি নিষিদ্ধ মাস পূর্ণ করতো । কিন্তু এ মাসগুলোর সময় তারা বিভিন্ন সময়ে নির্ধারণ করতে থাকে যাতে করে তারা ধ্বংস করে দিতে পারে সেই সব মাসের মর্যাদাকে যা অক্ষুণু রাখার জন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন । এভাবে তারা আল্লাহর হারাম করা বস্তুগুলোকে হালাল করে অতপর পরবর্তীকালে প্রতিটি নবম বছরে এ কৃত্রিম রজব বাদ দিয়ে আসল রজব মাস আসে, আসে আসল যিলহজ্জ মাস, নকল যুল হজ্জ মাসের স্থানে! এর আগে জমাদিউল উখরাতেই রজব ছিলো। আর যিলহজ্জ ছিলো যিলকা’দ মাসে। আর এভাবে কার্যত জমাদিউল উখরাতেই যুদ্ধাভিযান হতো । কিন্তু এ ভ্রান্তির কারণে রজব মাসের নামটি মুহাররম মাসের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং এ সব ভ্রান্তি দূর করার জন্যেই এ সব আয়াতের অবতারণা । আল্লাহর দ্বীনের সাথেই প্রথমত এ বিরোধ বাধে, যেহেতু হালাল হারামের বিধান দেয়া ও মানব জীবনের জন্যে আইন রচনার অধিকার একমাত্র আল্লাহর । আল্লাহর অনুমতি ছাড়া কোনো আইন কানুন তৈরী করা বা কোনো বিধান নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করা নির্জলা কুফর বরং এটা কুফর থেকেও বড় । আর এভাবে রজব মাসকে হালাল মনে করার কারণে কারো কারো মনে যে সংকট সৃষ্টি হয়েছিলো, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।