আমার দৃষ্টিতে এ সকল নির্বোধ মোবাল্লেগরাই ইসলামী রেনেসী আন্দোলনের জন্য ইসলামের প্রকৃত শত্রুদের চেয়েও মারাত্মক ক্ষতিকর । অথচ ইসলামের ওই শক্ররা ইসলাম ধর্মকে নির্মূল করার জন্য তাদেরই তৈরী করা মতবাদ, আন্দোলন, চিন্তা চেতনা এবং আদর্শ ও মূল্যবোধের গায়ে ইসলামের লেবেল সেঁটে দেয় । এই দ্বীন কেবল তখনই বিজয়ী হয়েছে, যখন এর অনুসারীদের মাঝে সচেতনতার উন্মেষ ঘটেছে এবং তারা সকল যুগের ও সকল স্থানের জাহেলিয়াতের স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হয়েছে। এই ধর্মের জন্য আসল বিপদ এই নয় যে, এর শক্রুরা শক্তিশালী, সচেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত । বরং আসল বিপদ স্বয়ং এর নির্বোধ ও সরলপ্রাণ বন্ধুরা, যারা প্রকৃত শত্রুদেরকে চিনতে ভুল করে, তাদের সঠিক পরিচয় তুলে ধরতে অহেতুক দ্বিধাবোধ করে এবং তাদেরকে ইসলামের মুখোশের আড়ালে দেখতেই ভালবাসে । অথচ এই মুখোশের আড়ালে থেকে তারা ইসলামের গোড়া কর্তন করে চলেছে। . পৃথিবীর বুকে যারা ইসলামী দাওয়াতের.ঝান্ডা বহন করে চলেছেন, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে সকল প্রকার জাহেলিয়াতের সামনে টাঙানো মিথ্যে ইসলামী সাইনবোর্ড নামিয়ে ফেলা । কারণ, এই সাইনবোর্ডের আড়ালে থেকেই তারা গোটা বিশ্ব থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য তৎপরতা চালিয়ে যায়। অথচ ওই ইসলামী সাইনবোর্ডই তাদের সেই অপতৎপরতাকে রক্ষা করে চলেছে তাই যে কোনো ইসলামী আন্দোলনের প্রথম কাজটিই হচ্ছে জাহেলিয়াতের মুখোশ উন্মোচন করা এবং এর শেরেক ও কুফরী চেহারাটা তুলে ধরা এবং এর সাথে জড়িত লোকগুলোকে তাদের প্রকৃত পরিচয়েই তুলে ধরা । এর ফলে.ইসলামী আন্দোলন পরিপূর্ণভাবে এদের মুখোমুখি হতে পারবে। বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের প্রকৃত অবস্থা সম্পর্কে সজাগ হতে পারবে। কারণ, পবিত্র কোরআনের বক্তব্য অনুসারে তাদের অবস্থা তো ইহুদী খৃষ্টানদের পর্যায় গিয়েই পৌছেছে। আর এই সজাগ হওয়ার ফলে হয়তো তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে আল্লাহর আযাব ও শাস্তির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে। অহেতুক দ্বিধা দ্বন্ব এবং বাহ্যিক চেহারা ও আবরণের দ্বারা প্রতারিত হওয়াটাই হচ্ছে পৃথিবীব্যাপী যে কোনো ইসলামী আন্দোলনের সূচনার জন্য বাধা স্বরূপ । অধিকস্তু তা ইসলামের শত্ৰুদেরকে নিজ চক্রান্ত বাস্তবায়নে সহায়তা দানেরও নামান্তর । যে চক্রান্ত তারা বর্তমান যুগে কামাল আতাতুর্কের সংস্কার আন্দোলন নামক দুরভিসন্ধি ফীস হয়ে যাওয়ার পর থেকে ইসলামী লেবেলের অন্তরালে.চালিয়ে যাচ্ছে। কারণ তুরস্কের মাটি থেকে আদর্শের ওপর গড়ে ওঠা ইসলামী এক্যের সর্বশেষ চিহ্নটুকু মুছে ফেলার পাপে ওই আন্দোলন আর এক কদমও অগ্রসর হতে পারেনি। তাই এই দুরভিসন্ধি এমন নগ্ন ভাবে ফাস হয়ে যাওয়ার কারণে ‘উইলফোর্ড ক্যান্টল স্মিথ’ |- নামক জনৈক ভন্ড ও শঠ খৃষ্টান লেখক তার রচিত বই '[slam in Modern History' তে পুনরায় কামাল আতাতুর্কের ওই ইসলাম বিরোধী আন্দোলনকে ইসলামের আবরণে ঢাকতে চেষ্টা করেছে এবং এর বিরুদ্ধে উথাপিত নাস্তিকতার অপবাদও অস্বীকার করছে। শুধু তাই নয়, বরং এটাকে বর্তমান যুগের একটি বিশুদ্ধতম ‘ইসলামী রেনেসী আন্দোলন’ হিসেবেও আখ্যায়িত করেছে!’ হিল বাল ৯স ১৫ z i Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।