তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের শত্রুরা সব সময়ই ইসলামের উত্থান ও নবজাগরণের ওপর দৃষ্টি রাখছে, মানবীয় স্বভাব ও প্রকৃতির ব্যাপারে এবং ইসলামী আন্দোলনের ইতিহাসের ব্যাপারে তাদের যে বিস্তৃত অভিজ্ঞতা তার ওপর ভিত্তি করেই এরা এই বংশধরের মাঝে ইসলামী জাগরণের প্রভাবের ওপরও নযর রাখছে। আর সে কারণেই তারা ‘ইলামের সাইনবোর্ড টাংগাতে বাধ্য হচ্ছে। বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনকে গুঁড়িয়ে দেয়ার জন্য তারা যে সব আন্দোলন, চিন্তাধারা, মূল্যবোধ আদর্শ ও চিন্তা চেতনার জন্ম দিচ্ছে, সৃষ্টি করছে, সেগুলোর সামনেই এই ‘ইসলামী সাইনবোর্ড’ তারা টাংগিয়ে দিচ্ছে যেন এই মিথ্যা আচরণে বিভ্রান্ত হয়ে মুসলমানরা তাদেরকে প্রতিহত করতে না পারে এবং তাদের ‘নব্য জাহেলিয়াত'-এর স্বরূপ উদ্ঘাটন করতে না পারে। এ সকল মতাদর্শ ও আন্দোলনের স্বরূপ উদ্বাটনে এবং ইসলামের জন্য ক্ষতিকর এই নব্য জাহেলিয়াতের মুখোশ উন্মোচন করতে মুসলমানরা বার বার ব্যর্থ হয়েছে, ভুল করেছে। এর অতি সাম্প্রতিক কালের দৃষ্টান্ত হচ্ছে তুরঞ্কে কামাল আতাতুর্কের ইসলাম বিরোধী ও নাস্তিক্যবাদী আন্দোলনের পেছনে প্রধান উদ্দেশ্য ছিলো ইসলামী আদর্শের ওপর গড়ে উঠা ইসলামী এক্যের প্রতীক ‘খেলাফত' ব্যবস্থার সর্বশেষ চিহ্নটুকু মুছে ফেলা এটা যদিও প্রকৃত খেলাফত ব্যবস্থা’ ছিলো না, ছিলো নিছক একটা প্রতীকী ব্যবস্থা, তা সত্তেও সেটা ছিলে! এমন একটি বন্ধন যার ছিন্ন হওয়ার কথা পবিত্র হাদীসে ভবিষ্যদ্বাণী রূপে এসেছে। যেমন হযরত মোহাম্মদ (স.) বলেছেন, ‘এই দ্বীনের এক একটি বন্ধন ছিন্ন করা হবে, প্রথমে ছিন্ন করা হবে শাসন ব্যবস্থা এবং সর্বশেষে ছিন্ন করা হবে নামাযের বন্ধন ৷' ইসলামের সচেতন ও সাবধানী শত্রুরা তথা ইহুদী খৃষ্টান নাস্তিকরা যারা কেবল ইসলামের বিরুদ্ধে সব সময়ই একতাবদ্ধ থাকে, তারা কামাল আতাতুর্কের তথাকথিত সংস্কার আন্দোলনের আসল রূপটি পারতপক্ষে প্রকাশ করে না । কিন্তু তারাই ওই ধর্মদ্রোহী আন্দোলটিকে ইসলামের আবরণে ঢেকে রাখতে সদা সচেষ্ট থাকে। এরা ওই আন্দোলনের চেয়েও ইসলামের জন্য বেশী ক্ষতিকর । কারণ, তারা মানুষকে ধোকা দেয়ার জন্য ওই আন্দোলনের প্রকৃত রূপটি ইসলামের আবরণে ঢেকে রাখার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, আদর্শিক সব ধরনের সাহায্য করে থাকে। এর জন্য তাদের আন্তর্জাতিক প্রচার মাধ্যম, গোয়েন্দা বিভাগসহ সব ধরনের মাধ্যম ও ব্যবস্থাদি কাজে লাগায় । এর জন্য অজস্র টাকা পয়সাও খরচ করে। যাতে করে ইসলামের বিরুদ্ধে তাদের অসমাপ্ত ক্রুশেড যুদ্ধ অব্যাহত রাখতে পারে, সে ক্রুশেড এককালে ইসলামের প্রকাশ্য শত্রুদের সাথে প্রকাশ্যে সংগঠিত হয়েছিলো । কিছু নির্বোধ লোক, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে, তারা এই ‘সাইনবোর্ড’ দেখে ধোকায় পড়ে যায়। এদের মধ্যে এমন কিছু সংখ্যক লোকও আছে, যারা ইসলামের দাওয়াতী কাজের সাথে জড়িত । তারা এ সকল ইসলাম বিরোধী আন্দোলনের মাঝে লুকায়িত ‘জাহেলিয়াত'-কে উপলব্ধি করতে পারে না। ইসলামী আবরণের অন্তরালে লুক্কায়িত প্রকাশ্য শেরেক ও কুফরীকে তার আসল পরিচয় তুলে ধরতে তারা দ্বিধাবোধ করে। যারা এই শেরেক ও কুফরীর সমর্থক ও প্রচারক তাদেরকে তাদের উপযুক্ত বিশেষণে কাফের-মোশরেক আখ্যায়িত করতেও তারা সংকোচ বোধ করে। আর এ সবের কারণেই ওই নব্য জাহেলিয়াতের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় না। এটা নিসন্দেহে ইসলামী নব জাগরণের পথে এক বড় অন্তরায় । তদ্রুপ বিংশ শতাব্দীর নব্য জাহেলিয়াত যা ইসলামের অবশিষ্ট অংশটুকুও মুছে ফেলার জন্য সৃষ্টি করা হয়েছে, তার বিরুদ্ধে সত্যিকার আন্দোলনের পথেও অন্তরায় । (১) (১) আমার রচিত ‘বিংশ শতাব্দীর জাহেলিয়াত’ নামক বইটি দেখুন । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।