তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মমত থেকে বিচ্যুত হয়ে পড়েছে। এমনকি শেষ নবীর দাওয়াতও তারা প্রত্যাখ্যান করেছে। আর এর দ্বারাই চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে যায় যে, তারা কাফের, মোমেন নয় । ইতিপূর্বে ইহুদী-খৃস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহর দ্বীনের সাথে ওদের আদৌ কোনো সম্পর্ক নেই । নিচের আয়াতে সে কথাই বলা হয়েছে, ‘সূরা আল মায়েদার ৬৮ নং আয়াত আবার কোনো কোনো আয়াতে তাদেরকে কাফের বলা হয়েছে। এমনকি ইহুদী খৃষ্টান অথবা ‘আহলে কেতাব’ নাম দিয়ে তাদেরকে মোশরেকদের দলভুক্তও করা হয়েছে। যেমন, সূরা আল মায়েদা আয়াত ৬৪, ৭২, ৭৩ ও সূরা আল বায়্যিনার আয়াত ১) এছাড়াও পবিত্র কোরআনের আরও অনেক আয়াতে এ জাতীয় বক্তব্য এসেছে। এ সম্পর্কে পূর্বেও কিছুটা আলোচনা করা হয়েছে। এ কথা ঠিক যে, কোরআনী বিধানে আহলে কেতাব বা ইহুদী খৃষ্টানদের মোশরেকদের তুলনায় কিছুটা স্বতন্ত্র সুযোগ সবিধা দেয়া হয়েছে। যেমন তাদের যবাহ করা পশু মুসলমানদের জন্য হালাল করা হয়েছে। তদ্বূপ তাদের সতী নারীদেরকে বিবাহ করা মুসলমানদের জন্য জায়েয বলা হয়েছে। কিন্তু এর ওপর ভিত্তি করে এ কথা বলা যাবে না যে, তারা আল্লাহর দ্বীনের ওপর কায়েম আছে। তাদের বৈশিষ্ট্য শুধু এতোটুকুই যে, এশী গ্রন্থ ও খোদায়ী ধর্মের সাথে তাদের কিছুটা যোগসূত্র আছে। যদিও তারা সে অনুযায়ী চলছে না বা সার্বিকভাবে তা অনুসরণ করছে না। এদিক থেকে বিচার করলে পূর্তিপূজারী মোশরেকদের সাথে তাদের একটা পার্থক্য অবশ্যই লক্ষ্য করা যায় । কারণ মোশরেকদের কাছে কোনো এশী গ্রন্থ নেই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, যার ওপর নির্ভর করে কোনো বিচার বিবেচনা করা যায়। এসব সত্তেও আহলে কেতাব বা ইহুদী খৃষ্টানদের আকীদা বিশ্বাস ও ধর্মীয় মতাদর্শের প্রকৃত রূপটি আল্লাহ তায়ালা অত্যন্ত স্পষ্ট ও দ্বর্থহীন ভাষায় প্রকাশ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে, প্রকৃত ও সত্য ধর্মের সাথে এদের আদৌ কোনো সম্পর্ক নেই । কারণ তারা আসল ধর্মগ্রন্থ ত্যাগ করে তাদের পাদ্রী পুরোহিত ও গীর্জা পরিষদের মনগড়া বাণী ও উপদেশকে ধর্মীয় গ্রন্থের নামে চালিয়ে দিচ্ছে। কাজেই তাদের প্রকৃত পরিচয় পবিত্র কোরআনে চূড়ান্তভাবে দেয়া হয়েছে। এ বিষয়টিই এখন খোলাসা করে বলা হচ্ছে । এই বে বিভ্রান্তিকর ধর্মীয় ‘সাইনবোর্ড’, যার আড়ালে সত্য বলতে কিছুই নেই, এর কারণে মুসলমানরা ‘জাহেলিয়াত’-এর বিরুদ্ধে পরিপূর্ণ সংগ্রামে লিপ্ত হতে পারছে না। কাজেই এই ‘সাইনবোর্ড'টি আগে দূর করতে হবে। এর অন্তরালে আসল যে চেহারা লুকিয়ে আছে, তা প্রকাশ করতে হবে এবং আসল ঘটনা সকলের গোচরে আনতে হবে । তৎকালীন মুসলমান সমাজের পরিস্থিতি ও প্রেক্ষাপটও আমাদের বিচেনায় থাকতে হবে, যার প্রসংগে পূর্বেও আলোচনা করা হয়েছে। সেই প্রেক্ষাপট হচ্ছে তখনকার যুগের সামাজিক গঠন প্রণালী সম্পর্কিত, প্রচন্ড গরম ও অভাব অনটনের মুহুর্তে যুদ্ধ পরিচালনার পরিবেশ সম্পর্কিত এবং রোমানদের ব্যাপারে আরবদের মনে ইসলাম পূর্ব যুগে যে ভীতি বিরাজ করতো সে সম্পর্কিত এই ভীতির কারণেই তাদের মুখোমুখি হতে মুসলমানরা দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত ছিলো। কিন্তু ইহুদী খৃষ্টানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মুসলমানদের মাঝে যে দ্বিধা দ্বন্দ সৃষ্টি হয় তা ছিলো আরও গভীর, আরও মারাত্মক । কারণ, মুসমানরা তাদেরকে ‘এশী গ্রন্থের ধারক’ বা ‘আহলে কেতাব’ রূপে জানতো এবং সেভাবেই তাদেরকে সমীহ করে চলতো ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।