তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ নিজেদের ভোগ বিলাসিতার উপকরণ হিসেবে তোমরা যা কিছু জমা করে রেখেছিলে, আজ সেগুলোই কঠিন এ বেদনাদায়ক শাস্তির রূপ ধারণ করেছে। ‘যা পুঁজি করেছিলে, তা ভোগ করো।' এই শাস্তিই আজ তোমাদেরকে ভোগ করতে হবে। আজ তোমাদের সেই সযত্বে সঞ্চিত সম্পদ স্বর্ণ ও রৌপ্য আগুনে পুড়িয়ে তোমাদের পার্শ্ব, পিঠ ও কপালে দাগ দেয়া হবে। এই ভয়ংকর ও বীভৎস দৃশ্য অত্যন্ত সুস্পষ্ট ও দীর্ঘ আকারে বর্ণনা করা হয়েছে। প্রথমেই বর্ণনা করা হয়েছে বেশ কিছুসংখ্যক পাদ্রী পুরোহিতের করুণ পরিণতির কথা । তারপর বর্ণনা করা হয়েছে সে সব লোকদের পরিণতির কথা, যারা স্বর্ণ রৌপ্য কুক্ষিগত রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ইহুদী খৃষ্টানদের ধর্ম বিশ্বাস, চরিত্র ও আচার আচরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে আলোচ্য আয়াতসহ পূর্বের আলোচিত আয়াতগুলোর প্রতি একটু দৃষ্টিপাত করতে হবে। কারণ, এসব আয়াতে মহান আল্লাহ ওদের মুখোশ খুলে দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না যে, ইহুদী ও খৃষ্টানদের সম্পর্কে অনেকেরই ধারণা হতে পারে যে, ওরা কিছুটা হলেও আল্লাহর নির্দেশিত ধর্মের অনুসারী । কিন্তু এ ধারণা আদৌ সঠিক নয়। আর সে কারণেই মোশরেকদের তুলনায় ওদের আসল পরিচয়টি তুলে ধরা খুবই জরুরী ও আবশ্যক ৷ কারণ, মোশরেকদের আকীদা-বিশ্বাস ও খোলা-মেলা কথাবার্তার দ্বারাই প্রমাণিত হয় তারা কাফের, এরা মুখোশধারী নয়। কাজেই তাদেরকে চিনতে এবং তাদের মুখোমুখি হতে মুসলমানদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় না। কিন্তু ইহুদী খৃষ্টান বা তাদেরই অনুরূপ আজকের মুসলমান নামধারী কিছু লোকের অবস্থা মোশরেক কাফেরদের মতো স্পষ্ট নয়। কাজেই এদের স্বরূপ উদ্ঘাটনের জন্য ব্যাপক আলোচনা করা হয়েছে। মোশরেকদের অবস্থা ও পরিচয় সুস্পষ্ট থাকা সত্তেও কিছু কিছু সন্দেহের কারণে এই সূরার একাধিক আয়াতে বিভিন্ন বর্ণনা ও পরিচয় তুলে ধরে মুসলমানদেরকে তাদের সম্পর্কে সতর্ক করা হয়েছে। যেমন বলা হয়েছে, (আয়াত ৬-১০, ১৩-১৫, ১৭ ও ২৩) হসনামেক্স সাইনবোর্ড ন্াপিয়ে ইসশ্সাম ধ্বৎসের বড়যন্র মোশরেকদের অবস্থা ও পরিচয় সুস্পষ্ট থাকা সত্তেও তৎকালীন আরব দেশের সামাজিক কাঠামোজনিত কিছু কিছু সন্দেহের কারণে এতো সব বর্ণনা ও বিবরণের প্রয়োজন মনে করা হয়েছে এবং তাদের মোকাবেলা করার জন্য মুসলমানদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাহলে যারা মুখোশধারী, যারা বর্ণচোরা, তাদের জন্য কেমন ভাব ও ভাষা ব্যবহার করা দরকার? তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে কি ভাবে উদদ্ধ করা প্রয়োজন? নিশ্চয়ই সে ভাষা হওয়া উচিত আর কঠোর, বর্ণনা হওয়া উচিত আর তীক্ম্ম ও ক্ষুরধার। এর মাধ্যমে প্রথমেই ইহুদী খৃষ্টানদের স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। তাদের সঠিক ও আসল পরিচয় তুলে ধরা হয়েছে। সে পরিচয়ই তারা এতোদিন মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিলো। ফলে তারা যে প্রকৃতপক্ষেই কাফের ও মোশরেকদের মতো আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাতকারী এবং আল্লাহর পথে বাধাদানকারী-এ কথা সুস্পষ্ট রূপে প্রমাণিত হয়ে গেছে। যেমন বলা হয়েছে, (আয়াত ২৯-৩৪) এ ছাড়াও মক্বী ও মাদানী উৎস প্রকারের সূরাগুলোতে ইহুদী খৃষ্টানদের শেরেক ও কুফরী মতাদর্শের ব্যাপারে অত্যন্ত দ্ব্যর্থহীন ও চরম ভাষায় বলা হয়েছে যে, ওরা ওদের নবীদের প্রচারিত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।