তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

খৃষ্টানদের অনুসৃত বিকৃত ও পৌত্তলিকতা মিশ্রিত আকীদা বিশ্বাসে পরিপূর্ণ ধর্ম এবং ইসলামের লেবেল আঁটা সেই সব মানব রচিত মতবাদ, মতাদর্শ, আইন, বিধান ও রকমারি বিধি ব্যবস্থা স্বভাবতই ইসলামের আওতাভুক্ত নয়, যা পৃথিবীতে আল্লাহর দাসত্ব ও আল্লাহর আইনের আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ ও মানুষের রচিত আইন ও বিধানের আনুগত্য প্রতিষ্ঠা করে। আল্লাহ তায়ালা তার 'দ্বীন’ কে বিজয়ী করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে 'দ্বীন’ শব্দের সেই সর্বব্যাপী ও সুদূর প্রসারী তাৎপর্য আমাদের বুঝতে হবে, যা আমি ইতিপূর্বে বর্ণনা করেছি । আল্লাহর এই প্রতিশ্রুতির ব্যাপকতা ও পরিধি যাতে আমরা উপলব্ধি করতে পারি সে জন্যেই এর প্রয়োজন । শাব্দিক অর্থে 'দ্বীন’-অর্থ আনুগত্য ৷ কাজেই মানুষের অনুকরণ, অনুসরণ ও আনুগত্য করে, এমন প্রত্যেক ধর্ম, মত বা বিধান '্বীন' এর আওতাভুক্ত হয়ে যায় । কিন্তু আল্লাহ তায়ালা যে কোনো 'দ্বীন’ কে বিজয়ী করার প্রতিশ্রৃতে দেননি, বরং প্রতিশ্রুতি দিয়েছেন দ্বীনুল হক বা ‘সত্য দ্বীন'কে বিজয়ী করার, যাকে তার নবীর মাধ্যমে পাঠিয়েছেন। এতে করে সমস্ত আনুগত্য শুধু আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যাবে, আর যে বিধান একমাত্র আল্লাহর আনুগত্যকে প্রতিফলিত করে, সেই বিধানেরই বিজয় হবে। এই বিজয় একবার বাস্তবায়িত হয়েছে রসূল (স.), তার খলীফারা ও তাদের পরবর্তী মুসলিম শাসকদের মাধ্যমে, যারা দীর্ঘকাল যাবত আল্লাহর বিধান অনুসারে শাসন পরিচালনা করেছেন। সত্য ধর্ম ইসলামই ছিলো তখন বিজয়ী ও প্রতিষ্ঠিত ব্যবস্থা । যে সব বিধানে আল্লাহর আনুগত্যের ব্যবস্থা ছিলো না, সেগুলো ভীত সন্ত্রস্ত ও কম্পমান থাকতো । এরপর সত্য ধর্মের অনুসারীরা ক্রমান্তয়ে পিছু হটতে ও সত্য ধর্মের অনুসরণ থেকে দূরে সরতে লাগলো । এর জন্যে অনেকগুলো কার্যকারণ দায়ী ছিলো। একদিকে দায়ী ছিলো মুসলমানদের অভ্যন্তরীণ বিশৃংখলা, অপরদিকে তাদের শত্রু পৌত্তলিক ও আহলে কেতাবের পক্ষ থেকে পরিচালিত দীর্ঘ ও বহুমুখী যুদ্ধ । কিভু তাদের ওই পতন ও বিচ্যুতিই শেষ কথা নয়। আল্লাহর প্রতিশ্রুতি এখনো বলবৎ রয়েছে এবং এমন একটা মুসলিম দলের অপেক্ষায় রয়েছে, যারা ইসলামের পতাকা বহন করে এগিয়ে যাবে, যারা আবার রসূল (স.) যেখান থেকে কাজ শুরু করেছিলেন সেখান থেকে শুরু করবে এবং আল্লাহর সত্য দ্বীনকে বাস্তবায়িত করতে আল্লাহর আলো জ্বালিয়ে পথ চলবে ৷ ধর্ম ব্যাব্বসায্নীদেক্স সুখ্থধোশ উন্মোচন এরপর আমরা সূরার বর্তমান পর্বের শেষ দুটো আয়াত নিয়ে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। পর্বের শুরুতে বলা হয়েছে যে, আহলে কেতাবের স্বভাব হলো, তারা আল্লাহর হারাম করা জিনিসকে হারাম করে না । তারপর বলা হয়েছে যে, তারা তাদের আলেম ও দরবেশদেরকে আল্লাহর বিকল্প প্রভু হিসাবে গ্রহণ করেছে। এর ব্যাখ্যা প্রসংগে রসূল (স.) বলেছেন যে, ওই আলেম ও দরবেশরা তাদের জন্যে হারামকে হালাল ও হালালকে হারাম করেছে এবং তারা তাদের অনুসরণ করেছে ।' এভাবে তিনি বুঝিয়ে দিলেন যে, তারা আল্লাহ ও রসূলের নির্ধারিত হালাল হারাম মানে না, মানে তাদের আলেম ও দরবেশদের নির্ধারিত হালাল হারাম ৷ সর্বশেষে মোমেনদেরকে এই বিষয়টা আরো ল্পষ্ট করে জানানোর জন্যে এবং আহলে ‘হে মোমেনরা! নিশ্চয়ই আলেম ও দরবেশদের অনেকে মানুষের ধন সম্পদ অবৈধভাবে ' (আয়াত ৩৪ ও ৩৫) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।