না থাকা ও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া ৷ যে সমস্ত ইহুদী তাদের আলেম ও দরবেশদের কাছ থেকে আইন ও বিধান গ্রহণ, অনুকরণ ও অনুসরণ করে এবং যে সমস্ত খৃষ্টান হযরত ঈসাকে আকীদাগতভাবে খোদা রূপে গহণ ও তার সামনে আনুষ্ঠানিক পূজা উপাসনা করে, তাদের সবাইকে কোরআনের এ আয়াত সমভাবে মোশরেক ও আল্লাহর বিকল্প প্রভু গ্রহণকারী বলে ঘোষণা করেছে। ওই উভয় ধরনের কাজই কর্তাকে আল্লাহর সাথে শেরেকে লিপ্ত, মুসলমানদের দল থেকে বহিষ্কৃত ও কাফেরদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে সমান ক্ষমতাশীল। আল্লাহর যে কোনো বান্দা ও যে কোনো সৃষ্টিকে আইন প্রণয়নের ক্ষমতা ও অধিকার দেয়াই আল্লাহর সাথে শেরকে লিপ্ত হওয়ার তথা মোশরেক রূপে গণ্য হওয়ার জন্যে যথেষ্ট । এমনকি যদি আকীদা বিশ্বাসে তাকে খোদা বা দেবতা মনে না করা হয় এবং তার উদ্দেশ্যে কোনো আনুষ্ঠানিক পূজা উপাসনা না করা হয় তবুও । এ বক্তব্যটা পূর্ববর্তী প্যারা থেকেও পরিষ্কার ছিলো, কিন্তু একে অধিকতর স্পষ্ট করার উদ্দেশ্যেই এখানে কথাটা বললাম । আয়াতে এ সমস্ত তথ্য দ্বারা প্রাথমিক উদ্দেশ্য ছিলো তৎকালীন মুসলিম সমাজে রোমকদের বিরুদ্ধে লড়াইয়ের বিরাজমান অন্তরায়গুলো তথা ভয়ভীতি ও দ্বিধা দ্বন্দ দূর করা এবং আহলে কেতাব হওয়ার কারণে তারা আল্লাহর প্রতি বিশ্বাসী জাতি এই ধারণা মুসলমানদের মন থেকে দূর করা। কিন্তু সেই সাথে আমাদের মনে ইসলামের ব্যাপারে সঠিক ধারণা বদ্ধমূল করাও এ সব তথ্যের লক্ষ্য ইসলামই হচ্ছে আল্লাহর সেই একমাত্র শাশ্বত সত্য ধর্ম, যা ছাড়া তিনি সমগ্র মানব জাতির কাছ থেকে আর কোনো ধর্মকে গ্রহণ করেন না। আর আকীদায় ও বিশ্বাসে আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র ইলাহ, উপাস্য ও প্রভু হিসাবে মেনে নেয়া, যাবতীয় আনুষ্ঠানিক এবাদাত ও উপাসনা একমাত্র তার জন্যে নির্দিষ্ট করা এবং সর্বশেষে একমাত্র তার আইন বিধানকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করাই ইসলামের ভিত্তি ও মূল কথা৷ এছাড়া ইসলামের অস্তিত্বই কল্পনা করা যায় না। কোনো ব্যক্তি বা জাতি যখন আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মেনে চলে, তখন তাদের ক্ষেত্রেও সেই কথাটাই সত্য হয়ে দেখা দেয়, যা ইহুদী ও খৃষ্টানদের ক্ষেত্রে সত্য হয়েছিলো । অর্থাৎ তারা নিজেদের যতোই মোমেন, মুসলমান ও তাওহীদপন্থী বলে দাবী করুক না কেন, আসলে তারা মোশরেক, কাফের ও অমুসলিম ৷ কেননা যে মুহূর্তে তারা আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনের অনুসরণ ও আনুগত্য করে এবং এটা করতে তারা এমন কোনো অসন্তোষ বা অসম্মতি প্রকাশ করে না, যা দ্বারা বুঝা যায় যে, তারা শুধুমাত্র চাপে পড়ে আনুগত্য করছে, ওই চাপ প্রতিহত করার ক্ষমতা তাদের নেই এবং তারা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য আইনকে কখনো স্বেচ্ছায় মেনে নেয়নি, সেই মুহূর্তেই সে কাফের ও মোশরেক হয়ে যায়। ‘ধর্ম বা দ্বীন’ পরিভাষাটা আজকাল মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ হয়ে গেছে। এটাকে তারা মন মগযে বিশেষ আকীদা বিশ্বাস পোষণ ও বিশেষ আনুষ্ঠানিক উপাসনা ও বন্দনা করার সমার্থক মনে করে। ইহুদীদের অবস্থা এ রকমই ছিলো। এ জন্যে তাদেরকে এ আয়াতে ও এ আয়াতের রসূল প্রদত্ত ব্যাখ্যায় আল্লাহর প্রতি অবিশ্বাসী, আল্লাহর সাথে শেরেকে লিপ্ত এক আল্লাহর এবাদাত করার আদেশ অমান্যকারী এবং নিজেদের আলেম ও'দরবেশদেরকে বিকল্প প্রভু রূপে গ্রহণকারী বলে অভিহিত করা হয়েছে। দ্বীন (যার বাংলা প্রতিশব্দ জীবন ব্যবস্থা শব্দের প্রাথমিক অর্থ আনুগত্য, অনুসরণ ও আত্মসমর্পণ । এই আনুগত্য, অনুসরণ ও আত্মসমর্পণ আনুষ্ঠানিক উপাসনার মাধ্যমে যেমন প্রকাশ পায়, তেমনি আইন, আদেশ নিষেধ ও বিধি বিধান মেনে চলার মধ্য দিয়েও তার প্রতিফলন ঘটে । যিলাহ্ণ ৯ম ১৪ £ y Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।