তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘এই পুত্ৰ থেকেও’ কথাটা গ্রীক গীর্জা ও ক্যাথোলিক গীর্জার এক্যের পথে প্রধান বাধা হয়ে দাড়িয়েছে । আর লোসিরী ও সংস্কারকামী গীর্জার পুস্তকগুলো ক্যাথোলিক গীর্জার শিক্ষাকেই কোনো পরিবর্তন ছাড়া বহাল রেখেছে। কিন্তু ১৩শ শতাব্দী থেকে বিপুল সংখ্যক ধর্মতাত্বিক এবং নতুন কিছু দল যেমন সোসনিয়ায়ী, জিরমানী, একত্বাদী প্রমুখ এর বিরোধিতা করে চলেছে । তারা ওই শিক্ষাকে পবিত্র গ্রন্থ ও বিবেকের পরিপন্থী গণ্য করে। ‘সুয়াইদ তিরাগ’ ত্রিতৃবাদকে হ্যরত ঈসার খোদায়ীর আলামত হিসাবে গণ্য করেছে। তবে তিন খোদার একজন হিসাবে নয়, বরং একই খোদা হিসাবে। অর্থাৎ হযরত ঈসার সত্বায় যে জিনিসটা আল্লাহর উপাদান সেটা পিতা, আর আল্লাহর যে উপাদান ঈসার দেহের সাথে বিলীন হয়ে গেছে, সেটা পুত্র এবং তা থেকে আল্লাহর যে উপাদান জন্ম নিয়েছে তা পবিত্র আত্মা । লোসিরীং:ও সৃংস্কারকামী গীর্জাসমূহের মধ্যে যুক্তিবাদীদের মতবাদ বিস্তার লাভ করায় কিছু কাল যাঁবত ত্রিত্ববাদী বিশ্বাসকে জিরমানী ধর্মতাত্বিকদের অনেকের মধ্যে দুর্বল করে দিয়েছে। ‘কান্ডের মতে পিতা, পুত্র ও পবিত্র আত্মা বলতে আল্লাহর তিনটি মৌলিক গুণকে বুঝানো হয়েছে । শক্তি, বুদ্ধিমত্তা ও ভালোবাসা অথবা সৃজনশীলতা, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ । হেজিন ও শিলিং উভয়ে ত্রিত্ববাদের শিক্ষার জন্যে একটা কাল্পনিক ভিত্তি গড়ার চেষ্টা করেছেন সাম্পৃতিক কালের জিরমানী ধর্মতাত্বিকরা হেজিং ও শিলিং এর অনুসরণ করেছেন এবং ত্রিত্ববাদকে কাল্পনিক ও এঁশ্বরিক ভিত্তিতে শিক্ষা দেয়ার পক্ষে যুক্তি প্রদর্শনের চেষ্টা করেছেন। আর যে সমস্ত ধর্মতাত্ত্বিক ওহীর ওপর নির্ভর করেন, তারা গীর্জার মত সূক্্মভাবে মতের স্থিরতা শিক্ষা দিতে একাগ্রতা প্রদর্শন করেন না। তবে নেকিয়া ও কনষ্টান্টিনোপল একাডেমীর বেলায় এটা সুনির্দিষ্ট । সাম্পৃতিককালে বিশেষভাবে স্বেলীয়দের মতামতকে গ্রহণের পক্ষে অনেকেই ওকালতি করেছেন।' উপরোক্ত সংক্ষিপ্তসার থেকে স্পষ্ট হয়ে যায় যে, খৃষ্টীয় দল-উপদলগুলোর মধ্যে কোনোটাই সত্য ধর্মের আসল নীতিমালা অনুসরণ করে না। তারা কেউই তাওহীদের অনুগত নয় । ‘আরোসীয়রা প্রায়ই নিজেদেরকে ‘তাওহীদপন্থী’ বলে থাকে, কিন্তু এটা বিভ্রান্তিকর । আল্লাহর সত্য দ্বীন থেকে তাওহীদের যে তাৎপর্য জানা যায়, সে অনুসারে তারা তাওহীদপ্থী নয়। তারা তাওহীদ ও শেরেকের মিশ্রণ ঘটায় । একদিকে তারা বলে, হযরত ঈসা আল্লাহর মতো চিরঞ্জীব ও চিরস্থায়ী নন অপরদিকে একই সাথে তারা বলে যে, তিনি পুত্র, জগত সৃষ্টির আগে পিতা কর্তৃক সৃষ্ট । এটা প্রকৃত তাওহীদের সাথে মোটেই মানানসই নয়। হযরত ঈসাকে যারা স্বয়ং আল্লাহ, অথবা আল্লাহর পুত্র বলে, অথবা যারা বলে, আল্লাহ তিন জনের মধ্যে তৃতীয় জন, তাদের সম্পর্কে আল্লাহ সুস্পষ্ট রায় দিয়েছেন যে, তারা মোশরেক কাফের । একই আকীদা বিশ্বাসে ও একই মন মগযে ঈমান ও কুফরী একই সাথে একত্রিত হতে পারে না। কেননা এ দুটো জিনিস পরস্পর বিরোধী । ইহুদীদের হযরত ওযায়েরকে আল্লাহর পুত্র বলা এবং খৃষ্টানদের হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলা সম্পর্কে কোরআন যে মন্তব্য করেছে, তা থেকে স্পষ্ট হয়ে গেছে যে, তাদের এ সব উক্তি ইতিপূর্বে পৌত্তলিকদের কথিত উক্তি ও লালিত ধারণা বিশ্বাসেরই অনুরূপ । একথা কোরআন বলছে, ‘ওটা ওদের মুখের কথা । ওরা ইতিপূর্বে যারা কুফরী করেছে তাদের মতোই কথা বলে ।' কোরআনের এ কথাটা প্রমাণ করে যে, তাদের ওই উক্তি তাদের মুখেরই উচ্চারিত কথা মাত্র, তাদের কাছ থেকে উদ্ধৃত নয়। এ জন্যে ‘তাদের মুখের কথা’ বলা হয়েছে নিছক বাস্তব অনুভূত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।