তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

খৃষ্টান জাতির আকীদা বিশ্বাসের সংক্ষিপ্তসার অধ্যাপক শেখ রশীদ রেযা করা ‘তাফসীর আল মানার’ থেকে নিম্নে তুলে দেয়া যাচ্ছে। এই বিবরণের শিরোনাম হলো ত্রিত্বাদ বা Trinity, ‘খৃষ্টানরা এ শব্দটা দ্বারা একই সাথে তিনজন খোদার উপস্থিতি বুঝায় । এই তিনজন হলো পিতা, পুত্র ও পবিত্র আত্মা । এ শিক্ষা ক্যাথলিক গীর্জা, প্রাচ্য গীর্জা ও মান্ডার ব্যতীত সমস্ত প্রাচ্য ও প্রোটেষ্টাণ্ট খৃষ্টানদের আকীদা বিশ্বাস এটাই ৷ যারা এ আকীদা পোষণ করে, তাদের বিশ্বাস যে, এটা পবিত্র ধর্মীয় গ্রন্থেরই অনুরূপ ৷ ধর্মতত্তববিদরা এ মতবাদের বহু ব্যাখ্যা দিয়েছেন, যা তারা প্রাচীন একাডেমীগুলোর শিক্ষা ও বড় বড় গীর্জা নেতাদের কাছ থেকে পেয়েছেন। এ সব ব্যাখ্যা বিশ্লেষণে দ্বিতীয় খোদার জন্মের প্রক্রিয়া ও তৃতীয় খোদার উদ্তবের প্রক্রিয়া কী ছিলো তা তুলে ধরে। অনুরূপভাবে তিন খোদার পারস্পরিক সংযোগ এবং তাদের বৈশিষ্ট্য ও উপাধিগুলো নিয়েও আলোচনা করে। যদিও ত্রিতৃবাদ কথাটা পবিত্র গ্রস্থে নেই এবং আদি গ্রন্থের কোনো একটা আয়াতেও তার স্পষ্ট উল্লেখ নেই, তথাপি প্রাচীন খৃষ্টান লেখকরা বহু সংখ্যক আয়াতের উল্লেখ করে, যা আল্লাহর একটা সামষ্টিক রূপের অস্তিত্বের সন্ধান দেয়। কিন্তু ওই আয়াতগুলো অকাট্য ও দ্বর্থহীনভাবে এ কথা বলে না, বরং এ সব আয়াতের একাধিক ব্যাখ্যা দেয়ার অবকাশ রয়েছে। তাই ওগুলোকে ত্রিত্ববাদের অকাট্য ও সুস্পষ্ট প্রমাণ হিসাবে পেশ করা যাবে না। তা থেকে দুটো আয়াত সমষ্টির উদ্ধৃতি দেয়া হয়েছে এ শিক্ষাকে সঠিক প্রমাণ করার জন্যে । এর একটা হলো সেই সব আয়াত, যাতে পিতা, পুত্র ও পবিত্র আত্মাকে একই সাথে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়টায় প্রত্যেককে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এতে তাদের বিশেষ ধরনের গুণাবলী ও একটার সাথে অন্যটার সংযুক্তি বর্ণনা করা হয়েছে। এই একাধিক খোদার অস্তিত্ব নিয়ে বিতর্ক পোপদের আমলেই শুরু হয়ে গিয়েছিলো । প্রধানত হেলেনী ও গনোষ্টীয় দার্শনিকদের শিক্ষা থেকে এর উদ্ভব হয়েছে। দ্বিতীয় শতাব্দীতে আতস্তাকিয়ার পাদ্রী সিওফিলোস গ্রীক ভাষায় 'ত্রিয়াস’ প্রয়োগ করে। অতপর ‘তারতালিয়ালুস’ সর্ব প্রথম ‘ত্রিনিতাস’ শব্দটা ব্যবহার করে, যার অর্থ ‘তিন খোদার ধারণা’ বা ত্রিত্‌ । নেকাভি একাডেমীর আমলে এ শিক্ষা নিয়ে ক্রমাগত বিতর্ক চলতে থাকে, বিশেষত প্রাচ্যে ৷ গীর্জা বনু সংখ্যক মতামতকে বেদয়াত অর্থাৎ অগ্রহণযোগ্য নতুন তত্ত্ব বলে আখ্যায়িত করে। তন্মধ্যে একটা উল্লেখযোগ্য হলো ইবিয়োনীদের মতো, যাতে হযরত ঈসাকে নিছক একজন সাধারণ মানুষ আখ্যায়িত করা হয়েছে। আর একটা মত ‘সাবেলিয়নদের’ । তারা বিশ্বাস করতো যে, পিতা, পুত্র ও পবিত্র আত্মা আল্লাহরই বিভিন্ন রূপ । এ সব বিভিন্ন রূপে তিনি নিজেকে মানুষের সাথে পরিচিত করেন। অপর মতটা ‘আরিয়োসীদের ৷ তাদের মত ছিলো এই যে, পিতার মত পুত্র চিরঞ্জীব সত্ত্ব নয়, বরং জগত সৃষ্টির আগে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই সে পিতার চেয়ে কম মর্যাদা সম্পন্ন এবং তার অনুগত । আর “মাকদুনীরা পবিত্র আত্মাকে আদৌ কোনো খোদাই মনে করেনা। পক্ষান্তরে গীর্জার শিক্ষা কী হবে, সে সম্পর্কে নেকাভী একাডেমী ৩২৫ খৃষ্টাব্দে এবং কনষ্টান্টিনোপল একাডেমী ৩৮১ খৃষ্টাব্দে স্থির করে যে, পিতা ও পবিত্র আত্মা এশ্বরিক সত্বার অংশ হিসাবে সমান মর্যাদার অধিকারী । পুত্র পিতার গুরস থেকে অনাদিকালে জন্ম নিয়েছে, আর পবিত্র আত্মা পিতা থেকেই আবির্ভূত । তালাইতালা একাডেমী ৫৮৯ খৃষ্টাব্দে রায় দেয় যে, পবিত্র আত্মা পুত্ৰ থেকেও আবির্ভূত । ল্যাটিন গীর্জা এই সংযোজনকেও পুরোপুরি মেনে নিয়েছে এবং তার ওপর অটল রয়েছে। গ্রীক গীর্জা প্রথম দিকে নীরব থাকলেও পরবর্তীতে আইন পরিবর্তনের সপক্ষে যুক্তি দেখিয়েছে। কেননা সে পূর্ববর্তী আইনকে বেদয়াত মনে করে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।