শরীয়তী রষ্ট্রব্যবস্থা + ৯৯ তোমার কি জানা আছে, কেন তোমাকে আমি আমার “খলীল” (বন্ধু) বানিয়েছি? তা এ জন্যে যে, 'খরহণ করার চেয়ে দান করাটাই তোমার অধিক প্রিয় । তোমার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যে তুমি আমার খলীল ।” ইতিপূর্বে বদান্যতার উল্লেখ করা হয়েছে যে, এ বদান্যতা সর্বাবস্থায় জাতীয় ও জনস্বার্থের নিরিখে হতে হবে। পক্ষান্তরে, ক্রোধ ও ধৈর্যের ক্ষেত্রে ক্ষতির মাত্রা এড়িয়ে যাওয়াটাই হলো প্রকৃত বীরত্ব- এদিকটার প্রতি সর্বদা তীক্ষু দৃষ্টি রাখতে হবে । ক্রোধের দিক থেকে মানুষের তিনটি অবস্থার প্রকাশ ঘটে । (১) আল্লাহ ও ব্যক্তি স্বার্থে ক্রোধাবিত হওয়া ৷ (২) আল্লাহর উদ্দেশ্যে উভয়ের কোনটির জন্যেই ক্রোধান্বিত না হওয়া । (৩) যাদেরকে উম্মতে ওয়াসাত তথা মধ্যপন্থী বলা হয় তাদের ক্রোধ একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে হয়। কাজেই তারা স্বার্থ দুষ্ট ক্রোধের সাথে আদৌ পরিচিত নন। এ সম্পর্কে বুখারী ও মুসলিমে হযরত আয়েশা (রা) এর উক্তি বর্ণিত হয়েছে। তিনি বলেন- \ ‘ “ Lasix A TE bE sal 613). bay, LY sity SLD pi Lbs i i a U9 dE bd aki Rd dt SCA gS 50 at “মহানৰী (সা) স্বহস্তে কোন খাদেমকে, কোন মহিলাকে, কোন পশুকে অথবা অন্য কাউকে কখনো প্রহার কিংবা আঘাত করেননি । অবশ্য যুদ্ধ ক্ষেত্রের কথা স্বতন্ত্র । আর তাকে নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতে দেখা যায়নি । তবে আল্লাহর নিষিদ্ধ কাজ হতে দেখলে এবং তার সীমা লংঘিত হলে তখন তার ক্রোধ হতো অপ্রতিরুদ্ধ ৷” যে শাসক আল্লাহর জন্যে নয় বরং নিজের জন্যে ক্রোধোন্ত্ত হয়ে, শুধু ব্যক্তিস্বার্থে নিজের পাওনাটুকু উসূল করে এবং অপরের অধিকার প্রদান করে না, তাহলে সে আল্লাহর সৃষ্টিজগতের নিকৃষ্টতর জীব। এহেন ব্যক্তির দ্বারা দুনিয়া আখিরাত কোনোটিরই কল্যাণ সম্ভব নয়। সৎ কর্মশীলদের রাজনীতি ও শাসনকার্য ছিল সর্বাঙ্গীন সুন্দর । তাদের নীতি ছিল- তাঁরা রাষ্ট্রীয় অপরিহার্য দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করতেন । আল্লাহ্র নিষিদ্ধ কাজসমূহ থেকে অতীব সতর্কতার সাথে দূরে সরে থাকতেন । তারা এমন নির্মল চরিত্রের অধিকারী ছিলেন যে, তাদের দানে দ্বীনের অশেষ কল্যাণ সাধিত হতো । তারা রাষ্ট্রীয় তহবিল থেকে ঠিক এঁ পরিমাণই গ্রহণ করতেন, যদ্দুর তাদের জন্যে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।